বৃহস্পতিবার, আগস্ট ৬, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

কলারোয়ায় মোটরসাইকেল চালককে পিটিয়ে হত্যার চেষ্টা ও টাকা ছিনতাইয়ের অভিযোগ

কলারোয়ায় মোটরসাইকেল চালকে পিটিয়ে হত্যার
চেষ্টা ও টাকা ছিনতাইয়ের অভিযোগ উঠেছে। এঘটনায় আহত মোটরসাইকেল চালকের মেয়ে বাদী হয়ে ৩জনের বিরুদ্ধে একটি এজাহার দাখিল করেছেন।

ঘটনাটি ঘটেছে-১৩মার্চ সোমবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে উপজেলার পাটুলিয়া গ্রামের রাস্তার উপর। এজাহার সূত্রে জানা গেছে, উপজেলার পাটুলিয়া গ্রামের
নুরুল হক গাজী এলাকায় মোটরসাইকেল ভাড়ায় চালিয়ে জীবিকা নির্বাহ করে থাকেন।

অতিকষ্টে ওই পাটুলিয়া মৌজায় ১৪০নং খতিয়ানে ও ৫৩১দাগে ১৩শতক জমি ক্রয় করে একটি ছোট পুকুর ও মাটি ভরাট করে রেখেছেন। তিনি ওই স্থানে বাসা বাড়ী
নির্মান করবেন। এই জমি ক্রয় করার পর থেকে পাটুলিয়া গ্রামের মৃত তবিবার বিশ্বাসের ছেলে জাহিদুল ইসলাম ক্ষিপ্ত হয়ে পড়েন। এমনকি বিভিন্ন সময়ে জীবননাশের হুমকিও দিয়ে আসছিলেন। এক পর্যায়ে জাহিদুল ইসলাম ওই জমি নিয়ে ৭টি মামলা দায়ের করেন। কিন্তু আদালত মামলাগুলি মিথ্যা হওয়ায় খারিজ করে দেন। এর পর থেকে জাহিদুল ইসলাম ওই জমি দখল করতে না পেরে হত্যার পরিকল্পনা করে আসছিলেন।

১৩মার্চ দিবাগত রাত সাড়ে ১২টার দিকে মোটরসাইকেল নিয়ে নুরুল হক গাজী বাড়ীতে ফেরার পথে পাটুলিয়া গ্রামস্থ জনৈক রাজাউল্লাহ বাড়ীর পিছনে পাকা রাস্তার উপর পৌছানো মাত্র জাহিদুল ইসলাম, সোহরাব আলী ও তৌহিদুর রহমান মোটরসাইকেলের গতিরোধ করে ধারালো ছোরা, লোহার রড, বাশের লাঠি দিয়ে এলোপাতাড়ী ভাবে পিটিয়ে ও চাকু দিয়ে হত্যার চেষ্টা করে। মারাক্তক জখম অবস্থায় সন্ত্রাসীরা তার কাছে থাকা ৩৭হাজার ৫শ টাকা তারা ছিনিয়ে নেয়।

এসময় জখমপ্রাপ্ত মোটরসাইকেল চালক নুরুল হক গাজীর ডাকচিৎকারে পাশ্ববর্তী লোকজন ও খোরদো ফাড়ির পুলিশ সদস্যরা এগিয়ে এসে ঘটনা স্থান থেকে তাকে উদ্ধার করে কলারোয়া সরকারি হাসপাতালে নিয়ে ভর্তি করেন। পরে তাকে ওই রাতে উন্নত চিকিৎসার জন্য সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে ভর্তি করা
হয়।

আহত মোটরসাইকেল চালকের মেয়ে মৌসুমী খাতুন জানিয়েছেন-জমি নিয়ে প্রতিপক্ষ জাহিদুল ইসলাম পরিকল্পিত ভাবে তার পিতাকে হত্যার চেষ্টা করেছে।
তিনি ন্যায় বিচার পাওয়ার জন্য কলারোয়া থানা পুলিশ ও জেলা পুলিশ সুপারের হস্তক্ষেপ কামনা করেছেন।

একই রকম সংবাদ সমূহ

জুলাই গণঅভ্যুত্থান দিবসে কলারোয়া পাইলট হাইস্কুলে আলোচনা, দোয়ানুষ্ঠান

জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে কলারোয়া সরকারি জিকেএমকে পাইলট মাধ্যমিক বিদ্যালয়ে আলোচনা সভাবিস্তারিত পড়ুন

কলারোয়া আলিয়া মাদরাসায় জুলাই গণঅভ্যুত্থান দিবসে দোয়া ও আলোচনা সভা

কলারোয়া আলিয়া কামিল মাদরাসায় রক্তাক্ত জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে দোয়া ও আলোচনাবিস্তারিত পড়ুন

গণঅভ্যুত্থানের বিজয়ের প্রাক্কালে বুলেটে থেমে যায় ক্রিকেটার রিয়ানের স্বপ্ন

নাসিব হাসান রিয়ান। প্রতিভাবান টগবগে যুবক। অনূর্ধ্ব-১৬ জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক।বিস্তারিত পড়ুন

  • কলারোয়ায় মোটরসাইকেলের ট্যাংকি ও সাইড কভারে মিললো ফেনসিডিল, যুবক আটক
  • কলারোয়া প্রেসক্লাব ও রিপোর্টার্স ক্লাবকে আর্থিক অনুদান দিলেন এমপি
  • কলারোয়ার চন্দনপুরে ইউনিয়ন আঞ্চলিক হাজী সম্মেলন অনুষ্ঠিত
  • কলারোয়ায় ডিসি কাপ ফুটবল টুর্নামেন্টের খেলোয়াড় বাছাইয়ে কমিটি গঠন
  • কলারোয়ার প্রীতি ফুটবল ম্যাচে রায়টাকে হারিয়েছে স্বাগতিগরা
  • কলারোয়ায় জেলা প্রশাসক ফুটবল টূর্ণামেন্টের প্রস্তুতি সভা
  • ভারতের পুশইনে ভারতীয় নারী, ঠায় এখনো কলারোয়ায়
  • কলারোয়ায় ড্রাগন ফল চাষে সফল মাসুম
  • কলারোয়ায় জন্মাষ্টমী উদযাপনে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফ্রন্টের প্রস্তুতিমূলক সভা
  • নাগরিক অধিকার সুরক্ষা নেটওয়ার্কের সাধারণ সভা
  • কলারোয়া বেসরকারি শিক্ষক-কর্মচারী কল্যাণ সমিতির বৃক্ষরোপণ কর্মসূচি
  • কলারোয়ায় কাঁচা ঝালের কেজি ২৮০ টাকা