শনিবার, নভেম্বর ২১, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

কলারোয়ায় যুবদলের ঈদ পুনর্মিলনীর প্রস্তুতিমূলক সভা

কামরুল হাসান :  কলারোয়ায় উপজেলা যুবদলের ঈদ পুনর্মিলনী অনুষ্ঠান সফল করার লক্ষ্যে এক প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার বিকেলে ঝিকরা কোল্ডস্টোর মোড়স্থ এম এ হাকিম সবুজের অফিসে অনুষ্ঠিত সভায় আসন্ন ঈদুল আযহা পরবর্তী ১০ জুন দুপুরে ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানে উপজেলা যুবদলের প্রতিটি ইউনিটের সুপার ফাইভসহ আহবায়ক কমিটির সকল সদস্যকে নিয়ে অনুষ্ঠিতব্য অনুষ্ঠানে নেতৃবৃন্দকে উপস্থিত থাকার উপর গুরুত্বারোপ করা হয়।

উপজেলা যুবদলের আহবায়ক এম এ হাকিম সবুজের সভাপতিত্বে প্রস্তুতি সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা যুবদলের সদস্য সচিব সাংবাদিক তাওফিকুর রহমান সঞ্জু, সিনিয়র যুগ্ম আহবায়ক কে, এম আশরাফুজ্জামান পলাশ, যুগ্ম আহবায়ক বি এম পলাশ, আবু জাফর, সোহাগ বিশ্বাস, আলমগীর কবির, সদস্য তাহেরুল ইসলাম প্রমুখ।

সভায় সর্বসম্মতিক্রমে সিদ্ধান্ত হয় আগামি ১০ জুন দুপুরে বনভোজনের মাধ্যমে দুর্দিনের সহযোদ্ধাদের নিয়ে ঈদ পুনর্মিলনীর আয়োজন করা হবে।

প্রস্তুতি সভায় ঈদ পুনর্মিলনীতে বনভোজন উপলক্ষ্যে একটি কমিটি গঠন করা হয়। কমিটির আহ্বায়ক এম এ হাকিম সবুজ।

সদস্যবৃন্দ: তাওফিকুর রহমান সঞ্জু, কে, এম আশরাফুজ্জামান (পলাশ), প্রভাষক সালাউদ্দিন পারভেজ, জামাল উদ্দিন টুটুল, মিলটন মেম্বার, মেহেদী হাসান রাজু, বি এম আফজাল হোসেন পলাশ, আবু জাফর, সোহাগ বিশ্বাস, আলমগীর কবির, সোহেল রানা, রাফি, রুহুল আমিন, এবং তাহেরুল ইসলাম।

একই রকম সংবাদ সমূহ

বৃষ্টিতে কলারোয়ায় জনজীবন স্থবির, আমন ধানসহ ফসলের ক্ষতির আশঙ্কা

কলারোয়ায় দুইদিনের বর্ষণে জনজীবন স্থবির হয়ে পড়েছে। বিরামহীন বৃষ্টিতে উপজেলার নিম্নাঞ্চল ওবিস্তারিত পড়ুন

কলারোয়ায় কিশোরীকে ধর্ষণের দায়ে যুবকের যাবজ্জীবন কারাদণ্ড

সাতক্ষীরার কলারোয়ায় ১২ বছর বয়সী বাক্‌ প্রতিবন্ধী এক কিশোরীকে ধর্ষণের দায়ে ইব্রাহিমবিস্তারিত পড়ুন

কলারোয়ায় কলেজ শিক্ষক সমিতির কমিটি গঠন; সভাপতি রেজাউল, সম্পাদক বকুল

বাংলাদেশ কলেজ শিক্ষক সমিতি (বাকশিস) কলারোয়া উপজেলা শাখার কমিটি গঠন করা হয়েছে।বিস্তারিত পড়ুন

  • কলারোয়ায় দলিল লেখক সমিতির উপদেষ্টা নূরুল ইসলামের স্মরণে আলোচনা ও দোয়ানুষ্ঠান
  • সাতক্ষীরায় জামায়াতের আট উপজেলা ও পৌর আমিরের শপথ গ্রহণ
  • কলারোয়ায় বিএনপির প্রতিবাদ মিছিল ও সমাবেশ
  • কলারোয়ায় বিশ্ব হাত ধোয়া দিবস–২০২৬ উদযাপন
  • কলারোয়ায় শিক্ষকের বদলি চেয়ে অভিভাবক-গ্রামবাসীর আবেদন : তদন্তের দাবি
  • কলারোয়ায় এসএসসি ও এইচএসসি পরীক্ষার্থীদের শিক্ষাবৃত্তি দিলো কপোতাক্ষ শিক্ষাবৃত্তি ফাউন্ডেশন
  • কলারোয়ায় স্কুলের পেছনে ময়লার ভাগাড়, স্বাস্থ্যঝুঁকিতে শিশুরা
  • কলারোয়া রিপোর্টার্স ক্লাবের নবনির্বাচিত কর্মকর্তাদের শপথ গ্রহন ও পরিচিতি
  • কলারোয়া ডায়াবেটিস হাসপাতালের উদ্যেগে “বিশ্ব ডায়াবেটিস দিবস পালিত”
  • কলারোয়ায় খেজুর রস সংগ্রহে ব্যস্ত সময় পার করছে গাছিরা
  • সাতক্ষীরা সীমান্তে বিজিবির অভিযানে সাড়ে ৭ লাখ টাকার চোরাচালানি পণ্য জব্দ
  • প্রতিটি মানুষের স্বাস্থ্যসেবা নিশ্চিত করা সরকারের অন্যতম অগ্রাধিকার : প্রধানমন্ত্রী