সোমবার, আগস্ট ১০, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

কলারোয়ায় রক্তের বন্ধনের কমিটি গঠন ও আলোচনা সভা অনুষ্ঠিত

জুলফিকার আলী, কলারোয়া: এক ব্যাগ রক্ত,একটি নতুন জীবনের গল্প”- এই শ্লোগান কে সামনে নিয়ে সোমবার (২৯ জানুয়ারি) সকাল ১১ টায় কলারোয়া পলাশ হল মার্কেটের চত্বরে কলারোয়া রক্তের বন্ধন এর উদ্যেগে উদ্ধৃতকরন সভা এবং কমিটি ঘোষণা হয়।

রক্তের বন্ধন এর উপদেষ্টা কলারোয়া সরকারি কলেজের প্রভাষক মোঃ সাজাদ্দ এর সভাপতিত্বে এবং শেখ ইউসুফ আলীর পরিচালনায় আরো বক্তব্য রাখেন মোঃ মহিদুর রহমান, কয়লা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান শেখ ইমরান হোসেন, নিউজ অফ কলারোয়ার সম্পাদক মোঃ জাহাঙ্গীর আলম লিটন, সাংবাদিক মোঃ জাহাঙ্গীর হোসেন, মোঃ মিজানুর রহমান।

কপোতাক্ষ ব্লাড ফাউন্ডেশন এর চেয়ারম্যান মোঃ হাবিবুল্লাহ হাবিব,কাজীরহাট ব্লাড ব্যাংকের পক্ষ থেকে জি,এম,মুন্না, কলারোয়া ব্লাড ব্যাংক এ্যাসোসিয়েশনের সভাপতি ফারহান আল ফারুক, মানবতার কল্যানে ফাউন্ডেশন পক্ষ থেকে ইমরান আফ্রিদি,বন্ধু ব্লাড ফাউন্ডেশন পক্ষ থেকে মোঃ শফিকুল ইসলাম, সেবার পক্ষ থেকে সদস্য সচিব মোঃ মিজানুর রহমান, যুগ্ম আহবায়ক শিক্ষক আঃ ওহাব মামুন, আহবায়ক শেখ শাহাজাহান আলী শাহিন।

প্রচেস্টা ব্লাড ব্যাংকের পক্ষ থেকে মোঃ মোরসালিন, বজ্রবাকসা ব্লাড ফাউন্ডেশনের সভাপতি মোঃ ফারহান আল ফারুক, মানবিক ফাউন্ডেশনের পক্ষ থেকে কাজী হাসিবুল হোসেন, স্বেচ্ছায় রক্তদান ও মানবিক কাজ করার প্রত্যায় নিয়ে অসহায় মানুষের পাশে দাঁড়াবার আশাবাদ ব্যাক্ত করেন বক্তাগন।

কয়লা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান শেখ ইমরান হোসেন বলেন, এমন সামাজিক সংগঠনের পাশে আছি এবং আমার পক্ষ থেকে সব সময় মানবিক সংগঠনের পাশে থাকাবো ও সহযোগিতা করবো। রক্তের বন্ধন নতুন কমিটির সভাপতি নির্বাচিত হয়েছেন মোঃ আসাদুজ্জামান লাল্টু, সাধারণ সম্পাদক মোঃ মিকাঈল হোসেন এবং সাংগঠনিক সম্পাদক সাধন দাশ,প্রচার সম্পাদক মোঃ জাকির হোসেন আগামী এক বছরের জন্য দায়িত্ব গ্রহন করেন।

একই রকম সংবাদ সমূহ

কলারোয়ায় এসএসসি ফলাফলে শীর্ষে সরকারি জিকেএমকে পাইলট হাইস্কুল

সাতক্ষীরার কলারোয়ায় ২০২৬ সালের এসএসসি পরীক্ষার ফলাফলে উপজেলায় শ্রেষ্ঠত্ব অর্জন করেছে কলারোয়াবিস্তারিত পড়ুন

কলারোয়ায় সিংগা হাইস্কুলে ৮ পরীক্ষার্থীর জিপিএ-৫ লাভ, পাশের হার শতকরা ৮৩ ভাগ

কলারোয়ায় বিএসএইচ সিংগা মাধ্যমিক বিদ্যালয়ে এসএসসি পরীক্ষায় প্রকাশিত ফলাফলে এক ছাত্রী গোল্ডেনবিস্তারিত পড়ুন

কলারোয়ায় সততা স্টোর উদ্বোধন

কলারোয়ায় হেলাতলা আইডিয়াল মাধ্যমিক বিদ্যালয়ে সততা স্টোর এর উদ্বোধন করা হয়েছে। এবিস্তারিত পড়ুন

  • কলারোয়া সরকারি পাইলট হাইস্কুলের ফুটবল মাঠ ব্যাবস্থাপনা কমিটির সভা
  • কলারোয়ায় রাস্তা উদ্বোধন ঘিরে জামায়াতের বিক্ষোভ, পরে বিএনপির উদ্বোধন ও বৃক্ষরোপ
  • আদর্শবান ও দক্ষ জনশক্তি গড়তে কলারোয়ায় শ্রমিক কল্যাণ ফেডারেশনের দিনব্যাপী শিক্ষা শিবির
  • মারিজুয়ানা ফুল থেকে তৈরী বিশেষ মাদক কুশসহ কলারোয়ার যুবক আটক
  • কলারোয়ায় ২০ বোতল মাদক এসকাফ উদ্ধার, আটক ১
  • জুলাই গণঅভ্যুত্থান দিবসে কলারোয়া পাইলট হাইস্কুলে আলোচনা, দোয়ানুষ্ঠান
  • কলারোয়া আলিয়া মাদরাসায় জুলাই গণঅভ্যুত্থান দিবসে দোয়া ও আলোচনা সভা
  • গণঅভ্যুত্থানের বিজয়ের প্রাক্কালে বুলেটে থেমে যায় ক্রিকেটার রিয়ানের স্বপ্ন
  • কলারোয়ায় মোটরসাইকেলের ট্যাংকি ও সাইড কভারে মিললো ফেনসিডিল, যুবক আটক
  • কলারোয়া প্রেসক্লাব ও রিপোর্টার্স ক্লাবকে আর্থিক অনুদান দিলেন এমপি
  • কলারোয়ার চন্দনপুরে ইউনিয়ন আঞ্চলিক হাজী সম্মেলন অনুষ্ঠিত
  • কলারোয়ায় ডিসি কাপ ফুটবল টুর্নামেন্টের খেলোয়াড় বাছাইয়ে কমিটি গঠন