বৃহস্পতিবার, আগস্ট ২৭, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

কলারোয়ায় শনিবার দিনব্যাপী চার দলীয় দিবারাত্রির ফুটবল টুর্নামেন্ট

কলারোয়া প্রতিনিধি: কলারোয়ায় প্রথমবারের মতো শনিবার (১৯ এপ্রিল) আয়োজন করা হচ্ছে চল্লিশোর্ধ্ব ফুটবলারদের অংশগ্রহণে জমজমাট ডে নাইট ফুটবল টুর্নামেন্ট। আশি ও নব্বই দশকের ডাকসাইটে ফুটবলারদের সোনালী অতীত ও ক্রীড়াশৈলী এ প্রজন্মের কাছে তুলে ধরার প্রয়াস থেকে এ টুর্নামেন্টের আয়োজন করা হয়েছে।

চারদলীয় নক আউট এ ফুটবল টুর্নামেন্টটির আয়োজন করেছে কলারোয়ার ঐতিহ্যবাহী ক্রীড়া প্রতিষ্ঠান ফ্রেন্ডস স্পোর্টিং ক্লাব। টুর্নামেন্টটি ফ্রেন্ডস স্পোর্টিং ক্লাবের প্রয়াত ২১ কর্মকর্তা ও সদস্যদের স্মরণে নিবেদন করা হয়েছে। শনিবার বিকেল ৪ টায় কলারোয়া ফুটবল মাঠে চারদলীয় দিবারাত্রির এ টুর্নামেন্টের খেলা শুরু হবে। সকল খেলা শনিবার রাতেই সম্পন্ন করা হবে বলে জানান ফ্রেন্ডস স্পোর্টিং ক্লাবের সাধারণ সম্পাদক মীর রফিকুল ইসলাম ও ক্রীড়া সম্পাদক রেজাউল করিম লাভলু । শনিবার টুর্নামেন্টের উদ্বোধনী খেলায় পরস্পরের মুখোমুখি হবে খুলনা ভেটেরান্স এফসি ও সাতক্ষীরা সোনালী অতীত এফসি।

পরের খেলায় মুখোমুখি হবে যশোর নব্বই এফসি ও কলারোয়া সোনালী অতীত এফসি। টুর্নামেন্টের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে আনুষ্ঠানিক উদ্বোধন করবেন বিএনপির প্রকাশনা সম্পাদক ও সাবেক সংসদ সদস্য হাবিবুল ইসলাম হাবিব। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকছেন উপজেলা নির্বাহী অফিসার মো. জহুরুল ইসলাম ও থানার অফিসার ইনচার্জ শেখ সাইফুল ইসলাম।

অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন ফ্রেন্ডস স্পোর্টিং ক্লাবের সভাপতি বিএম আব্দুর রশিদ (কচি)। টু্র্নামেন্ট স্পন্সর করছেন মার্কিন প্রবাসী ক্রীড়ানুরাগী মিঞা মাহবুব হোসেন বিপ্লব।

একই রকম সংবাদ সমূহ

কলারোয়া পৌরসভায় শিক্ষকদের নিয়ে পানির দায়িত্বশীল ব্যবহার বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

সাতক্ষীরার কলারোয়া উপজেলায় বিভিন্ন স্কুল শিক্ষকদের অংশগ্রহণে পানির দায়িত্বশীল ব্যবহার এবং পানিবিস্তারিত পড়ুন

কলারোয়ায় গ্রাম আদালত ব্যবস্থাপনা কমিটির ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত

সাতক্ষীরার কলারোয়া উপজেলায় গ্রাম আদালত ব্যবস্থাপনা কমিটির ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলাবিস্তারিত পড়ুন

কলারোয়া থানার নবাগত ওসির সাথে রিপোর্টার্স ক্লাবের নেতৃবৃন্দের মতবিনিময়

কলারোয়া থানার নবাগত অফিসার ইনচার্জ মিজানুর রহমান কলারোয়া রিপোর্টার্স ক্লাবের সাংবাদিক নেতৃবৃন্দেরবিস্তারিত পড়ুন

  • কলারোয়ায় ‘জাতীয় তরুন সংঘে’র নতুন কমিটি : সভাপতি রবিউল, সম্পাদক রঞ্জু, সাংগঠনিক মোস্তাক
  • কলারোয়া থানার নবাগত ওসির সাথে প্রেসক্লাব নেতৃবৃন্দের মতবিনিময়
  • কলারোয়া ফুটবল মাঠ ব্যবস্থাপনা কমিটি গঠন
  • কলারোয়ায় বেত্রবতী নদীর নতুন কাঠের সাঁকো চালু, স্বস্তি
  • কলারোয়ায় পানিতে ডুবে শিশুর মৃত্যু
  • কলারোয়ায় বিভিন্ন প্রতিযোগিতা-অনুষ্ঠানের প্রস্তুতি সভা
  • কলারোয়ায় সিংগা হাইস্কুলে অভিভাবক সমাবেশ
  • কলারোয়ায় ১৩৫ পিস ইয়াবাসহ মাদক কারবারী আটক
  • কলারোয়ার চাষীরা পাট কাটা জাগ দেওয়া ও আঁশ ছাড়াতে ব্যস্ত সময় পার করছে
  • কলারোয়া বেত্রবতী হাইস্কুলে অভিভাবক সমাবেশ
  • কলারোয়ায় জাতীয় মৎস্য সপ্তাহ উদযাপন
  • কলারোয়ার দমদম মাধ্যমিক বিদ্যালয়ের অভিভাবক সমাবেশ ও মতবিনিময় সভা