বৃহস্পতিবার, জুন ৪, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

কলারোয়ায় শাকদাহ কেআইএমএস কলেজে নবীন বরণ

দীপক শেঠ, কলারোয়া : কলারোয়ার শাকদাহ কেআইএমএস কলেজে নবীন বরণ উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়। শনিবার (২৪ আগস্ট) সকাল ১১ টায় কলেজ অডিটোরিয়ামে অধ্যক্ষ খান সাব্বিরুল ইসলাম সাগরের সভাপতিত্বে এবং প্রভাষক আব্দুস সালাম পরিচালনায় নবীন বরণ অনুষ্ঠানের নানা আনুষ্ঠানিকতা সম্পন্ন করা হয়।

ফুলেল শুভেচ্ছা জানিয়ে বরণ করে নেওয়া হয় নবীন শিক্ষার্থীদের। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কলেজের প্রতিষ্ঠাতা ও দুর্নীতি দমন কমিশনের পরিচালক ড. খান মিজানুল ইসলাম সেলিম। বিশেষ অতিথি ছিলেন হিসেবে অ্যাড. শেখ কামাল রেজা, প্রধান শিক্ষক ইসরাইল হোসেন, মাস্টার শেখ শাহাজাহান আণী শাহীন, নজরুল ইসলাম, সাবেক মেম্বার হাবিবুল্লাহ, আব্দুস সাত্তার, আনিছুর রহমান, সাংবাদিক খোরশেদ আলম, ইব্রাহিম হোসেন। প্রাক্তন ছাত্ররা নবীনদের ফুল দিয়ে ও মিষ্টি খাইয়ে বরণ করে নেন।

ছাত্রছাত্রীদের পক্ষ থেকে বক্তব্য রাখেন তাজমীন তাবাসসুম, শাহরিয়া আক্তার মীম। প্রধান অতিথি দুর্নীতি দমন কমিশনের পরিচালক ড. খান মিজানুল ইসলাম সেলিম প্রতিষ্ঠাকালীন সকল প্রভাষক ও স্টাফদের সহযোগিতা অব্যাহত রাখায় ধন্যবাদ জানান ও কলেজ উন্নয়নে ভূমিকা রাখার আশ্বাস প্রদান করেন।

সবশেষে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সকল শহীদের আত্মার মাগফিরাত কামনায় দোয়া ও মোনাজাত পরিচালনা করেন মাওলানা জিয়াউর রহমান।

একই রকম সংবাদ সমূহ

কলারোয়ায় ঈদের ছুটিতে দশ হাজার গাছের চারা রোপন ও বিতরণ

ঈদের ছুটিতে বাড়িতে এসে দশ হাজার গাছের চারা রোপন ও বিতরণ করেবিস্তারিত পড়ুন

কলারোয়ায় হাতে হ্যান্ডকাপ লাগানো অবস্থায় পালালো আসামি, পরে ফের আটক

হাতে হ্যান্ডকাপ লাগানো অবস্থায় পালিয়ে যাওয়ার পর সেই আসামিকে ফের ধরলো পুলিশ।বিস্তারিত পড়ুন

কলারোয়ায় টুংটাং আওয়াজে ব্যস্ততা বেড়েছে কামারদের

শুরু হয়েছে ঈদুল আযহার আমেজ। দরজায় কড়া নাড়ছে কুরবানির ঈদ। আর এরইবিস্তারিত পড়ুন

  • কলারোয়ায় নকল-ভেজাল ঔষধ বিক্রয় না করা প্রসঙ্গে জনসচেতনামূলক সভা
  • জমে উঠেছে বাগুড়ি বেলতলা আমের বাজার
  • কলারোয়ায় সাফল্য ছড়াচ্ছেন আদর্শ কৃষক সাত্তার: ‘কৃষক দলগঠন’ মিটিংয়ে কৃষিতে বিপ্লব
  • কলারোয়ায় কোরবানির জন্য চাহিদার তুলনায় বেশি ২ হাজার ৫০০টি পশু প্রস্তুত
  • কলারোয়ায় গ্রাম আদালত সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধিতে কর্মশালা
  • কলারোয়ায় শিক্ষক নেতা আখতারুজ্জামানের দাফন সম্পন্ন
  • কলারোয়ায় ৩ দিনব্যাপী ভূমি মেলার শুভ উদ্বোধন
  • কলারোয়ার আব্দুর রাজ্জাক পেলেন জীবিকার নতুন ভ্যান
  • কলারোয়ায় অন্ধ ঘোড়ার পাশে মানবতার দৃষ্টান্ত গড়লেন কলেজ ছাত্র সোহান
  • সাতক্ষীরা-১ আসনের সংসদ সদস্য অধ্যক্ষ ইজ্জত উল্লাহ’র শাশুড়ি’র ইন্তেকাল
  • সাতক্ষীরায় বিলুপ্তির পথে ধানের গোলা
  • কলারোয়ায় ইলেকট্রিশিয়ানদের সাথে এমইপি গ্রুপের মতবিনিময়