বৃহস্পতিবার, সেপ্টেম্বর ১৭, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

কলারোয়ায় শাকদাহ বাজারে আ’লীগের কর্মীসভায় স্বপন

কলারোয়ায় কুশোডাঙ্গা ইউনিয়ন আওয়ামীলীগের উদ্যোগে এক কর্মী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

শনিবার( ৪ মার্চ) বিকালে শাকদাহ বাজারে অবস্থিত আ’লীগের অস্থায়ী কার্যালয়ে সভাটি অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা আ’লীগের সভাপতি সাবেক উপজেলা পরিষদ চেয়ারম্যান দ্বাদশ সংসদ নির্বাচনে তালা- কলারোয়া আসনে নৌকা প্রতীক প্রত্যাশি ফিরোজ আহম্মেদ স্বপন।

বক্তব্যে তিনি, বিএনপি ও জামায়াতের দুঃশাসন ও জনবিরোধী কার্যকলাপের কথা তুলে ধরে এ দেশের জনগনের জীবন যাপনে শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতে দেশ বিরোধী সকল শক্তিকে প্রতিহত করতে স্ব- স্ব এলাকায় প্রতিরোধ গড়ে তোলার আহবান জানান।

তিনি মাননীয়া প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে কৃষি, শিক্ষা, স্বাস্থ্য সহ বিভিন্ন খাতে দেশের উন্নয়নের যে গতি ত্বরান্বিত হচ্ছে তারই ধারাবাহিকতা বজায় রাখতে আগামী সংসদ নির্বাচনে নৌকা প্রতিকের প্রার্থীদের জয়ী করতে সকল দলীয় নেতা-কর্মীদের ঐক্যবদ্ধ থেকে জনগনের পাশে থাকার আহবান জানান।

১০ নং কুশোডাঙ্গা ইউনিয়ন আ’লীগের সভাপতি রাম প্রসাদ দত্তের সভাপতিত্বে অতিথি হিসাবে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন উপজেলা আ’লীগের সাংগঠনিক সম্পাদক সোনাবাড়িয়া ইউপি চেয়ারম্যান বেনজির হোসেন হেলাল, আ’লীগ নেতা কয়লা ইউপি চেয়ারম্যান সোহেল রানা, কুশোডাঙ্গা সাবেক ইউপি চেয়ারম্যান আসলামুল আলম আসলাম প্রমুখ।

একই রকম সংবাদ সমূহ

কলারোয়ার কেঁড়াগাছি ৮দলীয় ফুটবল টুর্নামেন্টে এসএম ফুটবল একাডেমির জয়

কলারোয়া উপজেলার কেঁড়াগাছিতে সোনা মাটি যুব সংঘের আয়োজনে অনুষ্ঠিত হচ্ছে আট দলীয়বিস্তারিত পড়ুন

কলারোয়ায় পানির মাধ্যমে মাংসের ওজন বাড়ানোর দায়ে দুই ব্যবসায়ীকে জরিমানা

সাতক্ষীরার কলারোয়ায় মাংসে পানি দিয়ে ওজন বাড়ানোর অভিযোগে দুই মাংস ব্যবসায়ীকে মোটবিস্তারিত পড়ুন

কলারোয়ার কেঁড়াগাছি ফুটবল টুর্নামেন্টে মোকন্দপুরের জয়

সাতক্ষীরার কলারোয়া উপজেলার কেঁড়াগাছি হাইস্কুল মাঠে অনুষ্ঠিত হয়েছ। কেঁড়াগাছি আট দলীয় ফুটবলবিস্তারিত পড়ুন

  • কলারোয়ায় অসুস্থ কুকুরের উপদ্রব, শুরু হলো ভ্যাকসিনেশন কার্যক্রম
  • কলায়োরার কেঁড়াগাছি আট দলীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধনীয় খেলায় কয়লার জয়
  • কলারোয়ায় ডেঙ্গু প্রতিরোধে সমন্বিত পরিষ্কার-পরিচ্ছন্নতা কর্মসূচি
  • কলারোয়ায় ইউএনও’র সহায়তায় নতুন ঘর পেলেন অসহায় মরিয়ম
  • কলারোয়া ৩টি শিক্ষা প্রতিষ্ঠানে গাছের চারা বিতরণ করলেন জেলা পরিষদ প্রশাসক হাবিব
  • কলারোয়ায় প্রথম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপ অনুষ্ঠিত
  • কলারোয়ায় ভোররাতে নারীর দুই কান কেটে দুল ছিনতাই, চিহ্নিত চোর হাতেনাতে আটক
  • কলারোয়ার কেঁড়াগাছিতে প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত
  • কলারোয়ার দেয়াড়ায় অসহায় এতিমের পাশে দফাদার ফাউন্ডেশন, ইঞ্জিনচালিত ভ্যান বিতরণ
  • কলারোয়ায় গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার সমাপনী ও পুরষ্কার বিতরণ
  • ট্রাক কিনেও কাগজগত্র না পেয়ে ভুক্তভোগীর কলারোয়া প্রেসক্লাবে সংবাদ সম্মেলন
  • কলারোয়ায় এমপির উপস্থিতিতে ফাইনাল ম্যাচ পরিত্যক্ত, মাঠে উত্তজেনা!