মঙ্গলবার, অক্টোবর ১৩, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

কলারোয়ায় শিম চাষে স্বাবলম্বী যুগিখালীর সাত্তার সানা

জুলফিকার আলী, কলারোয়া (সাতক্ষীরা): সাতক্ষীরার কলারোয়ায় মাটি ভাল থাকায় শিম চাষের জন্য অত্যন্ত উর্বর জমি। আব্দুস সাত্তার সানা শিম চাষ করে স্বাবলম্বী হয়েছেন। বাম্পার ফলন, বাজারে শিম ভালো দাম পাওয়ায় খুশি কৃষক সাত্তার সানা। তিনি ২০০৯ সাল থেকেই এই শিম চাষ করে আসছেন। প্রতি বছর ফলন বাড়ার সাথে সাথে তিনি চাষের জমির পরিমানও বাড়াচ্ছেন। শিম বাজারে ভালো চাহিদা থাকায় ভালো দামে বিক্রি করে তিনি ম্বাবলম্বী হয়েছেন। তার সাফল্য দেখে এলাকায় বাড়ছে সবজি চাষির সংখ্যা।

চাষি আব্দুস সাত্তার সানা বলেন, ২০০৯ সালে ৩৩ শতক জমিতে শিম চাষ শুরু করি। প্রতি বছরই ফলন বৃদ্ধি পাচ্ছে। বর্তমানে কলারোয়া উপজেলার যুগিখালী ইউনিয়নের কামারালী মাঠে প্রায় ৬শতাধিক কৃষক শিম, বরবটি, টমেটো, ড্রাগন, ওল, কচু, পেপে, খেরই, কলা, উচ্ছে, পটল, ঝাল, লাউ, ঢ়েড়স, বেগুন চাষ করছেন। গ্রীষ্মকালীন শিম আবাদ করে অনেকেই স্বাবলম্বী হয়েছেন। যুগিখালীর ২০০০বিঘা জমির মধ্যে প্রায় জমিতেই গ্রীষ্মকালীন সবজি ও শিম চাষ হয়েছে। ফলন ভালো হলে ৩৩শতক জমিতে চাষ সহ খরচ ৪৫ হাজার টাকা পড়ে। এতে শিম বিক্রয় হয় ১লাখ ২০ টাকার মতো। খরচ বাদে মৌসুম শেষে ৭৫ হাজার টাকা লাভ থাকে। তিনি আরো বলেন-কৃষি কাজ করে মাঠে ১০ কাঠা জমি ক্রয় করেন। তার এক মেয়ে বিয়ে দিয়েছেন। আর এক ছেলেকে একটি মুদিখানার দোকান করে দিয়েছেন। তিনি এই চাষের পাশাপাশি মৎস্য ঘের ও গরুর খামার করেছেন। এছাড়াও তিনি সামাজিক কাজও করেন-ওফাপুর মাঠপাড়া মাঝের খাল-দৈর্ঘ:-১৬৮০মি. প্রস্থ:-২৫ ফুট, গভীরতা-৮ ফুট নিজের উদ্যোগে জলাবদ্ধতা নিরসনে খাল পুন:সংস্কার করণ করেছেন।

তিনি এলাকার কৃষকদের সাথে নিয়ে প্রায় সময় সবজি চাষের উপর পরামর্শ মিটিং করে থাকেন।

এ বিষয়ে যুগিখালী ইউনিয়নের কৃষি উপ-সহকারী কর্মকর্তা তুষার কান্তি দাস বলেন, এই সাতক্ষীরা জেলার কলারোয়ায় গ্রীষ্মকালীন অনেক সবজির চাষ হয়। তবে বর্তমানে যুগিখালী ইউনিয়নে প্রায় আবাদি জমি ও মৎস্য ঘেরের ভেড়িসহ প্রায় ২০হেক্টর জমিতে এই শিম চাষ হয়েছে।

তিনি বলেন, আগামীতে আরো বেশি শিম চাষ হবে। উপজেলা কৃষি অফিস কৃষকদের চাষাবাদ করার জন্য নিয়মিত ভাবে সঠিক পরামর্শ দিয়ে যাচ্ছেন। সরকারী ভাবে সার ও বীজ দিচ্ছেন। শুধু মাত্র কৃষদের কৃষিতে আগ্রহ বাড়ানোর জন্য। তিনি দিন রাত কৃষকদের পাশে থেকে পরামর্শ দিয়ে যাচ্ছেন।

একই রকম সংবাদ সমূহ

কলারোয়ায় সুপেয় পানির পয়েন্ট উদ্বোধন ও ডিজিটাল পানির বিলিং বিষয়ে প্রশিক্ষণ অনুষ্ঠিত”

দি কোকা-কোলা ফাউন্ডেশন (The Coca-Cola Foundation—TCCF)-এর অর্থায়নে, ওয়াটার অ্যান্ড স্যানিটেশন ফর আরবানবিস্তারিত পড়ুন

কলারোয়ায় যুবদলের সাবেক সভাপতি আব্দুল কাদের বাচ্চুর সংবাদ সম্মেলন

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া কয়েকটি ঘটনার প্রেক্ষিতে সংবাদ সম্মেলন করেছেন কলারোয়া উপজেলাবিস্তারিত পড়ুন

ফেসবুকে অপপ্রচারের প্রতিবাদে কলারোয়ায় যুবদল নেতার সংবাদ সম্মেলন

ফেসবুকে অপপ্রচারের প্রতিবাদে শনিবার কলারোয়া প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করেছেন হেলাতলা ইউনিয়ন যুবদলেরবিস্তারিত পড়ুন

  • শার্শা থেকে কলারোয়া সীমান্তে মাদক নেটওয়ার্কের বিস্তার, আলোচনায় আমজাদ
  • কলারোয়ায় জামায়াতের লিডারশিপ ট্রেনিং প্রোগ্রাম অনুষ্ঠিত
  • কলারোয়ার কেঁড়াগাছি ফুটবল টুর্নামেন্টে মুকুন্দপুর চ্যাম্পিয়ন
  • কলারোয়ায় সোনালী আঁশের পাশাপাশি পাটকাঠিতে বাড়তি আয়ের স্বপ্ন কৃষকের
  • কলারোয়ায় এবার সাদা তিলের তৈরি দুর্গা প্রতিমা
  • কলারোয়ায় মাধ্যমিক শিক্ষক সমিতির কমিটি গঠনে সার্চ কমিটির সভা
  • কলারোয়া বেত্রবতী হাইস্কুলে বাল্যবিবাহ প্রতিরোধ কমিটির সভা
  • কলারোয়ায় দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা
  • কলারোয়ার হিজলদী হাইস্কুল অ্যালামনাই অ্যাসোসিয়েশনের কমিটি গঠন
  • কলারোয়ায় মাদকবিরোধী অভিযানে ৫ জনের কারাদণ্ড
  • কলারোয়ায় হুতিদের আগ্রাসনের প্রতিবাদে মানববন্ধন
  • কলারোয়ায় পুকুরের পানিতে ডুবে ভাই-বোনের মৃ/ত্যু