শুক্রবার, অক্টোবর ৯, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

কলারোয়ায় শেখ আমানুল্লাহ কলেজের ম্যানেজিং কমিটির সাথে শিক্ষক-কর্মচারীদের মতবিনিময়

কলারোয়া (সাতক্ষীরা) প্রতিনিধি: সাতক্ষীরার কলারোয়ার শেখ আমানুল্লাহ ডিগ্রী কলেজের নবগঠিত পরিচালনা পরিষদের প্রথম সভা ও শিক্ষক-কর্মচারীদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (২০ সেপ্টেম্বর) সকাল ১০টায় কলেজের অফিসে নব-কমিটির সভাপতি শেখ আমানুল্লাহ কলেজের সাবেক অধ্যক্ষ রইছ উদ্দীনের সভাপতিত্বে এ সভায় উপস্থিত ছিলেন কমিটির সদস্য সচিব ভারপ্রাপ্ত অধ্যক্ষ রেজাউল ইসলাম, বিদ্যুৎসাহী সদস্য বেগম খালেদা জিয়া কলেজের সাবেক অধ্যক্ষ আবু বকর সিদ্দিক, হিতৈষী সদস্য উপজেলার ৩নং কয়লা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আব্দুর রকিব মোল্যা, শিক্ষক প্রতিনিধি সহকারী অধ্যাপক শাহাদাৎ হোসেন।

সভায় পূর্ববর্তী অধিবেশনের সিদ্ধান্তসমূহ পঠন ও অনুমোদন দেওয়া হয়।

এছাড়া সভায় সর্বসম্মতিক্রমে সিদ্ধান্ত গৃহীত হয়- অর্থনীতি বিভাগের প্রভাষক তোফাজ্জেল হোসেনের বেতন ভাতা প্রদানের আবেদন করা, কলেজের সকল ব্যাংক হিসাবের অপারেটর পরিবর্তন, বিএমটি শাখার প্রভাষক মোবারক আলী এবং প্রভাষক শফিউর রহমানের পদোন্নতি ও উচ্চতর স্কেল প্রদান সংক্রান্ত আবেদেন করা।

পরে ভারপ্রাপ্ত অধ্যক্ষ রেজাউল ইসলামের নেতৃত্বে কমিটির নেতৃবৃন্দ কলেজের সকল শিক্ষক কর্মচারীর সাথে মতবিনিময় করেন পরিচালনা পর্ষদ।

এর আগে কলেজের পক্ষ থেকে নবগঠিত কমিটির সভাপতিসহ সকল নেতৃবৃন্দকে ফুলেল শুভেচ্ছা দিয়ে বরণ করা হয়।

একই রকম সংবাদ সমূহ

কলারোয়ায় এবার সাদা তিলের তৈরি দুর্গা প্রতিমা

সাতক্ষীরার কলারোয়া পৌরসদরের উত্তর মুরারীকাটি পালপাড়া সর্বজনীন পূজামন্ডপে এবার সাদা তিল দিয়েবিস্তারিত পড়ুন

কলারোয়ায় মাধ্যমিক শিক্ষক সমিতির কমিটি গঠনে সার্চ কমিটির সভা

কলারোয়া উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির ত্রি-বার্ষিক নির্বাচন উপলক্ষে গঠিত সার্চ কমিটির দ্বিতীয়বিস্তারিত পড়ুন

কলারোয়া বেত্রবতী হাইস্কুলে বাল্যবিবাহ প্রতিরোধ কমিটির সভা

কলারোয়া বেত্রবতী আদর্শ মাধ্যমিক বিদ্যালয়ে বাল্যবিবাহ ও যৌতুক প্রতিরোধ কল্পে বাল্যবিবাহ প্রতিরোধবিস্তারিত পড়ুন

  • কলারোয়ায় দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা
  • কলারোয়ার হিজলদী হাইস্কুল অ্যালামনাই অ্যাসোসিয়েশনের কমিটি গঠন
  • কলারোয়ায় মাদকবিরোধী অভিযানে ৫ জনের কারাদণ্ড
  • কলারোয়ায় হুতিদের আগ্রাসনের প্রতিবাদে মানববন্ধন
  • কলারোয়ায় পুকুরের পানিতে ডুবে ভাই-বোনের মৃ/ত্যু
  • কলারোয়ায় ৮০জন মেধাবী শিক্ষার্থী বিনামূল্যে পেলো বাইসাইকেল
  • কলারোয়ায় নকল-ভেজাল ও মেয়াদোত্তীর্ণ ঔষধ প্রতিরোধে জনসচেতনতামূলক সভা অনুষ্ঠিত
  • অল্প বয়সীদের হাতে স্মার্টফোন মানেই কবর রচনা : সাতক্ষীরার ডিসি
  • কলারোয়ায় অসহায় ও প্রতিবন্ধীদের মাঝে ভ্যান ও হুইলচেয়ার বিতরণ
  • কলারোয়ায় আ.লীগ সদস্যসহ দুই ব্যক্তি গ্রেফতার
  • ‘ন্যায়-ইনসাফের সমাজ গড়ে ছাত্র-জনতার রক্তের ঋণ শোধ করব’: কলারোয়ায় ইজ্জত উল্লাহ এমপি
  • জাপানে আন্তর্জাতিক অর্থোপেডিক কংগ্রেসে অংশ নিচ্ছেন ডা.মোঃ মাহমুদুল হাসান পলাশ