বৃহস্পতিবার, জুলাই ২, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

কলারোয়ায় শোক দিবসে দুই মাদ্রসায় জাতীয় পতাকা উত্তোলন না করার অভিযোগ

এস এম ফারুক হোসেন: সারা দেশের ন্যায় সাতক্ষীরা কলারোয়া উপজেলায় সাম্প্রতিক ইসরায়েলি হামলায় নিহত ফিলিস্তিনিদের স্মরণে বাংলাদেশ আজ ২১ অক্টোবার রোজ (শনিবার) শোক পালন করছে।
সব সরকারি, আধা-সরকারি, স্বায়ত্তশাসিত ও বেসরকারি প্রতিষ্ঠান এবং বিদেশে বাংলাদেশ মিশনসমূহ দিনটিতে শোক পালনে জাতীয় পতাকা অর্ধনমিত রাখছে। কিন্তু কলারোয়া উপজেলার চন্দনপুর ইউনিয়নে দুইটি মাদ্রাসায় জাতীয় পতাকা উত্তোলন না করার অভিযোগ পাওয়া গেছে।

উপজেলা শিক্ষা অফিস সূত্রে জানা যায়, জাতীয় পতাকা বিধিমালা ১৯৭২ (সংশোধিত ২০১০) অনুযায়ী এদিন সব সরকারি আধা-সরকারি স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান, শিক্ষা প্রতিষ্ঠান ও বেসরকারি ভবনে সুর্যোদয়ের সঙ্গে সঙ্গে জাতীয় পতাকা উত্তোলন করতে হবে। তবে৷ কলারোয়া উপজেলার জি, আর দাখিল মাদ্রাসা ও চন্দনপুর দাখিল মাদ্রাসায় মানা হয়নি জাতীয় পতাকা উত্তোলনের এই বিধিমালা।

স্থানীয়দের কাছে জানতে চাইলে তারা বলেন, সকাল থেকে সেখানে কাউকে দেখা যায়নি। স্কুল তালা দেওয়া রয়েছে, সেখানে পতাকা উঠাবে কে।
পতাকা না উত্তোলনের বিষয়ে জি,আর বালিকার মাদ্রাসার ভারপ্রাপ্ত সুপারকে ফোনের মাধ্যমে পতাকা উত্তোলন না করার বিষয় জানতে চাইলে তিনি জানান আমি অনেক দূরে ছিলাম আর আজকে ছুটির দিন ছিলো যার কারনে কেউ মাদ্রসার কাছে আসিনি মাদ্রাসার পাশে দপ্তারির বাড়ি আমি যদি জানাতাম হইতো সে গিয়ে পতাকা উত্তোলন করতে পারিতো ভুল আমারি হয়েছে, মাধ্যমিক শিক্ষা অফিস থেকে পতাকা উত্তোলনে বিষয় কোন মেসেজ পেয়ে ছিলেন কিনা জানতে চাইলে বলেন মাধ্যমিক শিক্ষা অফিস থেকে কোন মেসেজ পাননি।
এতে সরকারি আইন লঙ্ঘন হয়েছে বলেও স্বীকার করেন তিনি। চন্দনপুর দাখিল মাদ্রাসার সুপার মাওলানা মোঃ মাসুম বিল্লাহ’র মোবাইল নম্বর ০১৭১০২৫১৬৮১ নম্বরে যোগাযোগ করিলে তিনি ফোন রিসিভ করেননি।
কলারোয়া উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মীর মোস্তাফিজুর রহমান বলেন আমি আপনার মাধ্যমে ঘটনাটি জানলাম আমি ঘটনাটি সত্য প্রমানিত হলে আইনগত ব্যবস্থা গ্রহন করিবেন বলে জানান তিনি।
এ বিষয়ে কলারোয়া উপজেলা নির্বাহী অফিসার কৃষ্ণা রায় কে ফোনে মাধ্যমে অবহিত করিলে তিনি বলেন, ঘটনাটি আমাদের দৃষ্টিগোচর হয়েছে। বিষয়টি মাধ্যমিক শিক্ষা অফিসারকে ব্যাবস্থা নেওয়ার জন্য বলছি। দেখার জন্য বলা হযেছে।

একই রকম সংবাদ সমূহ

কলারোয়ার সেই অন্ধ ঘোড়ার দেখভাল করা কলেজছাত্রের পাশে তারেক রহমান

সাতক্ষীরার কলারোয়া উপজেলার চান্দুড়িয়া গ্রামের কলেজছাত্র সোহানের মানবিক উদ্যোগের প্রশংসা করে তারবিস্তারিত পড়ুন

সাতক্ষীরা জেলা পরিষদ প্রশাসক হাবিবকে জনতা ব্যাংকারদের ফুলেল শুভেচ্ছা

সাতক্ষীরা জেলা পরিষদের নবনিযুক্ত প্রশাসক ও সাবেক সংসদ সদস্য হাবিবুল ইসলাম হাবিবেরবিস্তারিত পড়ুন

কলারোয়া আলিয়া মাদ্রাসায় আলিম পরীক্ষার্থীদের বিদায় ও দোয়ানুষ্ঠান

‘এসো দ্বীনের আঙ্গিনায়, চলে যাও মানব সেবায়’ —এই মহৎ মূলমন্ত্রকে সামনে রেখেবিস্তারিত পড়ুন

  • যুব ও তরুণদের ক্রীড়ামুখী করতে হবে : সাতক্ষীরা জেলা পরিষদ প্রশাসক হাবিব
  • কলারোয়ায় নবনির্মিত সুপেয় পানি সরবরাহ ব্যবস্থা পরিদর্শন এবং পরিচালনা ও রক্ষণাবেক্ষণ (O&M) বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত
  • কলারোয়ায় স্কুল শিক্ষকদের ট্রেনিং অব ট্রেইনার্স (ToT) কর্মশালা অনুষ্ঠিত
  • কলারোয়ায় স্কুল শিক্ষকদের অংশগ্রহণে ট্রেনিং অব ট্রেইনার্স কর্মশালা অনুষ্ঠিত
  • কলারোয়ায় মৎস্য চাষিদের মাঝে প্রদর্শনী উপকরণ বিতরণ
  • সাতক্ষীরার গ্রাহকরা ১ ইউনিট বিদ্যুৎ ব্যবহারে সাশ্রয়ী হলে বাঁচবে ৩০৪ কোটি টাকা
  • কোরআনের পাখিদের নিয়ে দৈনিক নতুন সূর্য’র ৭ম বর্ষ পদার্পণ অনুষ্ঠান পালিত
  • কলারোয়ার কেঁড়াগাছিতে গরুর খামার আগুনে পুড়ে ভস্মীভূত
  • কলারোয়ায় ফুটবলারদের নতুন দুটি ফুটবল দিলো সাতক্ষীরা জেলা ফুটবল এ্যাসোসিয়েশন
  • কলারোয়ায় জাতীয় ফল কাঁঠালের আশানুরুপ ফলন
  • কলারোয়ায় ডোবা থেকে যুবকের মরদেহ উদ্ধার
  • শিক্ষার্থীদের ক্রীড়ামুখী করতে হবে: সাতক্ষীরা জেলা পরিষদ প্রশাসক হাবিব