বৃহস্পতিবার, সেপ্টেম্বর ১৭, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

কলারোয়ায় সমাজসেবা অফিস থেকে ফ্রি সেবা পাচ্ছে ২৫২৪৩ ব্যক্তি

জুলফিকার আলী : কলারোয়ায় ভালোবাসা দিয়ে অসহায় ও পিছিয়ে পড়া মানুষের পাশে দাড়িয়েছে উপজেলা সমাজসেবা অফিস।

এই উপজেলায় বয়স্ক ভাতা, বিধবা ও স্বামী নিগৃহীতা মহিলা ভাতা, অসচ্ছল প্রতিবন্ধী ভাতা, প্রতিবন্ধী শিক্ষার্থীদের শিক্ষা উপবৃত্তি, হিজড়া জনগোষ্ঠীর শিক্ষার্থীদের শিক্ষা উপবৃত্তি, হিজড়া জনগোষ্ঠীর বিশেষ ভাতা, বেদে ও অনগ্রসর জনগোষ্ঠীর শিক্ষার্থীদের শিক্ষা উপবৃত্তি, ক্যান্সার, কিডনী লিভার সিরোসিস, স্ট্রোকে প্যারালাইজড, থ্যালাসেমিয়া ও জন্মগত হৃদরোগীর আর্থিক সহায়তা কর্মসূচি, ভিক্ষাবৃত্তিতে নিয়োজিত জনগোষ্ঠীর পূর্নবাসন ও বিকল্প কর্মসংস্থান, প্রতিবন্ধিতা সনাক্তকরণ ও কার্ড প্রদান, রোগী কল্যাণ সমিতির মাধ্যমে গরীব রোগীদের সহায়তা প্রদান, দরিদ্র/অসহায় ব্যক্তিদের আর্থিক সহায়তা প্রদান সহ ৫৪প্রকল্প সেবা দেয়া হয়। প্রতিবছর ক্যান্সার রোগীদের এ উপজেলা থেকে ২০ লাখ টাকা দেয়া হয়।

এবিষয়ে উপজেলা সমাজসেবা অফিসার নূরে আলম নাহিদ বলেন- সরকারী কর্মচারী হিসাবে রাত দিন ২৪ ঘটনায় অসহায় মানুষের সেবা দিয়ে যাচ্ছি। অফিস শেষে বাড়ীতে থাকলেও অসহায় মানুষ ফোনের মাধ্যমে সেবা নিচ্ছে। তিনি আরো বলেন-কলারোয়া পৌর সদরসহ উপজেলার ১২টি ইউনিয়নে বয়স্ক ভাতা পাচ্ছে-১৩হাজার ২শ,২৮জন, বিধবা ভাতা পাচ্ছে-৭হাজার,৪শ,৭২জন, প্রতিবন্ধী ভাতা পাচ্ছে-৪হাজার, ৫শ,৪৩জন। মোট-২৫হাজার,২শ,৪৩জনকে সেবা দিয়ে যাচ্ছেন। উপজেলা নির্বাহী অফিসার কৃষ্ণা রায় বলেন-উপজেলায় সমাজসেবা অফিস ২৫হাজার মানুষকে নিয়মিত ভাবে সেবা দিয়ে যাচ্ছে। তিনি সমাজসেবা অফিসের কার্যক্রমকে স্বাগত জানান।

তালা-কলারোয়ার সংসদ সদস্য ফিরোজ আহম্মেদ স্বপন বলেন-উপজেলায় ২৫হাজার ২শ ৪৩জন ব্যক্তি নিয়মিত ভাবে সেবা নিচ্ছেন। সব মিলে সমাজসেবা অফিস কলারোয়ায় ভাল সেবা দিয়ে যাচ্ছে।

একই রকম সংবাদ সমূহ

কলারোয়ার কেঁড়াগাছি ৮দলীয় ফুটবল টুর্নামেন্টে এসএম ফুটবল একাডেমির জয়

কলারোয়া উপজেলার কেঁড়াগাছিতে সোনা মাটি যুব সংঘের আয়োজনে অনুষ্ঠিত হচ্ছে আট দলীয়বিস্তারিত পড়ুন

কলারোয়ায় পানির মাধ্যমে মাংসের ওজন বাড়ানোর দায়ে দুই ব্যবসায়ীকে জরিমানা

সাতক্ষীরার কলারোয়ায় মাংসে পানি দিয়ে ওজন বাড়ানোর অভিযোগে দুই মাংস ব্যবসায়ীকে মোটবিস্তারিত পড়ুন

কলারোয়ার কেঁড়াগাছি ফুটবল টুর্নামেন্টে মোকন্দপুরের জয়

সাতক্ষীরার কলারোয়া উপজেলার কেঁড়াগাছি হাইস্কুল মাঠে অনুষ্ঠিত হয়েছ। কেঁড়াগাছি আট দলীয় ফুটবলবিস্তারিত পড়ুন

  • কলারোয়ায় অসুস্থ কুকুরের উপদ্রব, শুরু হলো ভ্যাকসিনেশন কার্যক্রম
  • কলায়োরার কেঁড়াগাছি আট দলীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধনীয় খেলায় কয়লার জয়
  • কলারোয়ায় ডেঙ্গু প্রতিরোধে সমন্বিত পরিষ্কার-পরিচ্ছন্নতা কর্মসূচি
  • কলারোয়ায় ইউএনও’র সহায়তায় নতুন ঘর পেলেন অসহায় মরিয়ম
  • কলারোয়া ৩টি শিক্ষা প্রতিষ্ঠানে গাছের চারা বিতরণ করলেন জেলা পরিষদ প্রশাসক হাবিব
  • কলারোয়ায় প্রথম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপ অনুষ্ঠিত
  • কলারোয়ায় ভোররাতে নারীর দুই কান কেটে দুল ছিনতাই, চিহ্নিত চোর হাতেনাতে আটক
  • কলারোয়ার কেঁড়াগাছিতে প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত
  • কলারোয়ার দেয়াড়ায় অসহায় এতিমের পাশে দফাদার ফাউন্ডেশন, ইঞ্জিনচালিত ভ্যান বিতরণ
  • কলারোয়ায় গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার সমাপনী ও পুরষ্কার বিতরণ
  • ট্রাক কিনেও কাগজগত্র না পেয়ে ভুক্তভোগীর কলারোয়া প্রেসক্লাবে সংবাদ সম্মেলন
  • কলারোয়ায় এমপির উপস্থিতিতে ফাইনাল ম্যাচ পরিত্যক্ত, মাঠে উত্তজেনা!