বৃহস্পতিবার, জুন ২৫, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

কলারোয়ায় সরকারি সার বিক্রি করার অভিযোগে ইউপি সদস্য আটকের পর মুচলেকায় মুক্তি!

কেএম আনিছুর রহমান: সাতক্ষীরার কলারোয়ার যুগিখালী ইউনিয়নের ৫নং তরুলিয়া-তালুন্দিয়া ওয়ার্ডের ইউপি সদস্য বাবুল সরদারকে সরকারি সার বিক্রয় করার অভিযোগে স্থানীয় জনতা আটক করেছে। পরে মুচলেকায় তিনি মুক্তি পান।

বুধবার (১৩ নভেম্বর) বিকালে উপজেলার গড়গড়িয়া বাজারে তাকে আটক করা হয়।

এলাকাবাসি জানায়, বুধবার সকালে উপজেলা কৃষি অফিস থেকে উপজেলার প্রত্যেক ইউনিয়নের ন্যায় যুগিখালী ইউণিয়নের ওই ওয়ার্ডের কৃষকরা মাস্টার রোলে স্বাক্ষর করে সরিষার বীজ ডিওপি ও ড্যাপ সার গ্রহন করে। মোট সারের পরিমান ১২ বস্তা। তখন স্থানীয় ইউপি সদস্য বাবুল সরদার কৃষকদের বলেন, সবাই মিলে একটি ভ্যান ভাড়া করে নিলে বহন খরচ কম হতো। সেই মোতাবেক একটি ভ্যানে ১২ বস্তা সার ও সরিষার বীজ উঠিয়ে নিজ দায়িত্বে নিয়ে যাওয়ার প্রস্তাব দেয়। এতে কৃষকরা সম্মতি প্রদান করেন। পথিমধ্যে ওই ১২ বস্তা সার থেকে ৮ বস্তা বিক্রি করে বাকি ৪ বস্তা সার নিয়ে নিজ গ্রাম তালুন্দিয়া গড়গড়িয়া বাজারে নিয়ে যায়। পরে বিকালে কৃষকরা জানতে পেরে বাজারের গন্যমান্য লোকজনকে বিষয়টি জানায়। স্থানীয় লোকজন ইউপি সদস্যের নিকট জানতে চাইলে প্রথমে বিষয়টি এড়িয়ে যাওয়ার চেষ্টা করলেও পরবর্তীতে স্বীকার করলে তাকে আটক করে উপজেলা নির্বাহী অফিসারকে জানায়।
খবর পেয়ে উপজেলা উপ-সহকারী কৃষি কর্মকর্তা তুষার কান্তি ঘটনাস্থলে গিয়ে সত্যতা পেয়ে ইউপি সদস্যের বিক্রি করা সার উদ্ধার করতে সক্ষম হয়।

পরে স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গের উপস্থিতে তালিকাভুক্ত কৃষকদের মাঝে সার বিলি করাসহ মুচলিকা দিয়ে আটক ইউপি সদস্য মুক্তি পায় বলে জানা যায়।

এ ব্যাপারে উপজেলা কৃষি কর্মকর্তা শুভ্রাংশু শেখর ঘটনার সত্যতা নিশ্চিত করেন।

একই রকম সংবাদ সমূহ

কলারোয়ায় নবনির্মিত সুপেয় পানি সরবরাহ ব্যবস্থা পরিদর্শন এবং পরিচালনা ও রক্ষণাবেক্ষণ (O&M) বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত

সাতক্ষীরার কলারোয়ায় নবনির্মিত সুপেয় পানি সরবরাহ ব্যবস্থা পরিদর্শন, পরিচালনা ও রক্ষণাবেক্ষণ এবংবিস্তারিত পড়ুন

কলারোয়ায় স্কুল শিক্ষকদের ট্রেনিং অব ট্রেইনার্স (ToT) কর্মশালা অনুষ্ঠিত

সাতক্ষীরার কলারোয়ায় স্কুল শিক্ষকদের অংশগ্রহণে ট্রেনিং অব ট্রেইনার্স (ToT) কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।বিস্তারিত পড়ুন

কলারোয়ায় স্কুল শিক্ষকদের অংশগ্রহণে ট্রেনিং অব ট্রেইনার্স কর্মশালা অনুষ্ঠিত

সাতক্ষীরার কলারোয়ায় স্কুল শিক্ষকদের অংশগ্রহণে ট্রেনিং অব ট্রেইনার্স কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবারবিস্তারিত পড়ুন

  • কলারোয়ায় মৎস্য চাষিদের মাঝে প্রদর্শনী উপকরণ বিতরণ
  • সাতক্ষীরার গ্রাহকরা ১ ইউনিট বিদ্যুৎ ব্যবহারে সাশ্রয়ী হলে বাঁচবে ৩০৪ কোটি টাকা
  • কোরআনের পাখিদের নিয়ে দৈনিক নতুন সূর্য’র ৭ম বর্ষ পদার্পণ অনুষ্ঠান পালিত
  • কলারোয়ার কেঁড়াগাছিতে গরুর খামার আগুনে পুড়ে ভস্মীভূত
  • কলারোয়ায় ফুটবলারদের নতুন দুটি ফুটবল দিলো সাতক্ষীরা জেলা ফুটবল এ্যাসোসিয়েশন
  • কলারোয়ায় জাতীয় ফল কাঁঠালের আশানুরুপ ফলন
  • কলারোয়ায় ডোবা থেকে যুবকের মরদেহ উদ্ধার
  • শিক্ষার্থীদের ক্রীড়ামুখী করতে হবে: সাতক্ষীরা জেলা পরিষদ প্রশাসক হাবিব
  • কলারোয়ায় নতুন পানি সরবরাহ ব্যবস্থার উদ্বোধন
  • খুলনার বিভাগীয় সমাবেশ সফল করতে কলারোয়ায় জামায়াতের প্রস্তুতি সভা অনুষ্ঠিত
  • রেল যোগাযোগের আওতায় আসছে সাতক্ষীরাসহ ১০ জেলা
  • কলারোয়ায় স্কাউটস’র নির্বাহী কমিটির সভা অনুষ্ঠিত