রবিবার, নভেম্বর ৮, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

কলারোয়ায় সহকারী শিক্ষক মাওঃ নুরুল হকের পিতার দাফন সম্পন্ন

কলারোয়া শিশু ল্যাবরেটরী নিন্ম মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক ও কুশোডাঙ্গা ইউনিয়ন বিবাহ রেজিস্ট্রার মাওলানা নুরুল হকের পিতা শামসুর রহমান সরদার(৮০) ইন্তেকাল করেছেন (ইন্না…. রাজিউন)।

পারিবারিকভাবে জানা যায়, বৃহস্পতিবার(২৪ নভেম্বর) রাতে রায়টা গ্রামের শামসুর রহমান শ্বাসকষ্টসহ বার্ধক্যজনিত রোগে আক্রান্ত হয়ে উপজেলা সরকারি হাসপাতালে চিকিৎসারত অবস্থায় মৃত্যুবরণ করেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, ২ ছেলে, ২ মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

শুক্রবার জুম্মা নামাজের পর রায়টা মাদরাসা ময়দানে অনুষ্ঠিত নামাজে জানাযায় বিপুল সংখ্যক মুসল্লি অংশগ্রহণ করেন। জানাযা শেষে রায়টা গ্রামের পারিবারিক কবরস্থানে মরহুমের দাফন সম্পন্ন করা হয়।

শামসুর রহমান সরদারেরর মৃত্যুতে গভীর শোক ও শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানিয়েছেন কলারোয়া শিশু ল্যাবরেটরী স্কুলের প্রধান শিক্ষক ইমদাদুল হক, সহকারী শিক্ষক শেখ জুলফিকারুজ্জামান জিল্লু, স্বপন কুমার দে, আমজাদ হোসেন, শাহ আলম, নার্গিস খানম, রুনা লায়লা, নাছরিন আক্তার, আব্দুল্লাহ আল মামুন, পারভেজ কবির, নিয়াজ খান, সাংবাদিক আসাদুজ্জামান আসাদ, সোহেল হোসেনসহ শুভাকাঙ্খীবৃন্দ।

একই রকম সংবাদ সমূহ

কলারোয়ায় সাবেক মেয়র আকতারুলের বিরুদ্ধে দেওয়া বক্তব্য প্রত্যাহার, সংবাদ সম্মেলনে দুঃখ প্রকাশ

সাতক্ষীরার কলারোয়ায় সাবেক পৌর মেয়র গাজী মোঃ আকতারুল ইসলামের বিরুদ্ধে পূর্বে দেওয়াবিস্তারিত পড়ুন

কলারোয়ায় ৩দিন ব্যাপী তাফসিরুল কোরআন মাহফিলের প্রথম দিন অনুষ্ঠিত

কলারোয়ায় ৩দিন ব্যাপী তাফসিরুল কোরআন মাহফিলের প্রথম দিন অনুষ্ঠিত হয়েছে। ICT কোচিংবিস্তারিত পড়ুন

কলারোয়ায় বিএনপির মেম্বার প্রার্থী বাছাইয়ে ৫ সদস্যের কমিটি গঠন

আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে সাতক্ষীরার কলারোয়ায় বিএনপির এক মতবিনিময় সভাবিস্তারিত পড়ুন

  • কলারোয়ায় সাংবাদিকদের সঙ্গে শফিউল আলম শফির মতবিনিময়
  • কলারোয়ায় নতুন কুঁড়ি স্পোর্টস সিজন-২ এর উদ্বোধন
  • সাতক্ষীরা ও কলারোয়া সীমান্তে বিজিবির অভিযানে প্রায় ৭ লাখ টাকার চোরাচালানি পণ্য জব্দ
  • কলারোয়া পাইলট হাইস্কুল ও গার্লস হাইস্কুলে বিশুদ্ধ পানির পয়েন্ট উদ্বোধন
  • কলারোয়ার বিভিন্ন সড়কের উন্নয়নকাজ পরিদর্শনে এমপি ইজ্জত উল্লাহ
  • কলারোয়ায় পাটগুদামে আগুন, পুড়লো ৬৫লাখ টাকার পাট
  • কলারোয়ার সাবেক পৌর মেয়র আখতারুলের বিরুদ্ধে ইটভাটা দখলের অভিযোগ মিথ্যা ও বানোয়াট
  • সাতক্ষীরা ও কলারোয়া সীমান্তে বিজিবির অভিযানে ইয়াবাসহ কিশোর আটক
  • কলারোয়ার কেঁড়াগাছি-কাকডাঙ্গা ছাফেদের মোড় সড়কের সংস্কার কাজ শুরু, স্বস্তির অপেক্ষায় এলাকাবাসী
  • কলারোয়া বাজারে ডেঙ্গু সচেতনতায় ইউএনও’র প্রচারাভিযান
  • রাস্তার মধ্যে পণ্য রাখায় কলারোয়ায় ৯জন দোকানীকে জরিমানা
  • কলারোয়ায় দোকান ভাংচুর ও মারপিটের অভিযোগে সংবাদ সম্মেলন