মঙ্গলবার, অক্টোবর ১৩, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

কলারোয়ায় সাংবাদিকদের সাথে নবাগত ইউএনও’র মতবিনিময়

কলারোয়ায় কর্মরত সাংবাদিকদের সাথে মতবিনিময় করেছেন নবাগত উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) কৃষ্ণা রায়।

সোমবার (৩ অক্টোবর) বিকেলে উপজেলা প্রশাসনের সম্প্রসারিত নতুন ভবনের ইউএনও’র কার্যালয়ে ওই সভা অনুষ্ঠিত হয়।

সভায় নতুন ইউএনও সাংবাদিকদের সার্বিক সহযোগিতা কামনা করেন। সেসময় সাংবাদিকরাও তাৎক্ষণিক গুরুত্বপূর্ণ তথ্য পেতে অনুরূপ সহযোগিতা কামনা করেন।

সিনিয়র সাংবাদিক আজাদুর রহমান খান চৌধুরী পলাশ, দীপক শেঠ, কেএম আনিসুর রহমান, আরিফ মাহমুদ, সুজাউল হক, জুলফিকার আলী, জাকির হোসেনসহ কলারোয়ায় সাংবাদিকদের বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ এবং জাতীয় ও স্থানীয় প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ার কর্মরত সাংবাদিকরা এসময় উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, ৩৫তম বিসিএস প্রশাসন ক্যাডার কর্মকর্তা কৃষ্ণা রায় গত রবিবার (১ অক্টোবর) কলারোয়া উপজেলা নির্বাহী অফিসার হিসেবে যোগদান করেন। এটাই তার ইউএনও হিসেবে প্রথম পদায়ন। এর আগে তিনি সাতক্ষীরা জেলা প্রশাসক কার্যালয়ে আরডিসি হিসেবে কর্মরত ছিলেন।
বাগেরহাট জেলার বাসিন্দা কৃষ্ণা রায় ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে অর্থনীতিতে স্নাতক সম্মান ও স্নাতকোত্তর ডিগ্রি সম্পন্ন করেছেন।
অপরদিকে, কলারোয়ার সদ্য সাবেক ইউএনও রুলি বিশ্বাস সাতক্ষীরা জেলা প্রশাসক কার্যালয়ে বদলি হয়েছেন।

একই রকম সংবাদ সমূহ

কলারোয়ায় সুপেয় পানির পয়েন্ট উদ্বোধন ও ডিজিটাল পানির বিলিং বিষয়ে প্রশিক্ষণ অনুষ্ঠিত”

দি কোকা-কোলা ফাউন্ডেশন (The Coca-Cola Foundation—TCCF)-এর অর্থায়নে, ওয়াটার অ্যান্ড স্যানিটেশন ফর আরবানবিস্তারিত পড়ুন

কলারোয়ায় যুবদলের সাবেক সভাপতি আব্দুল কাদের বাচ্চুর সংবাদ সম্মেলন

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া কয়েকটি ঘটনার প্রেক্ষিতে সংবাদ সম্মেলন করেছেন কলারোয়া উপজেলাবিস্তারিত পড়ুন

ফেসবুকে অপপ্রচারের প্রতিবাদে কলারোয়ায় যুবদল নেতার সংবাদ সম্মেলন

ফেসবুকে অপপ্রচারের প্রতিবাদে শনিবার কলারোয়া প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করেছেন হেলাতলা ইউনিয়ন যুবদলেরবিস্তারিত পড়ুন

  • শার্শা থেকে কলারোয়া সীমান্তে মাদক নেটওয়ার্কের বিস্তার, আলোচনায় আমজাদ
  • কলারোয়ায় জামায়াতের লিডারশিপ ট্রেনিং প্রোগ্রাম অনুষ্ঠিত
  • কলারোয়ার কেঁড়াগাছি ফুটবল টুর্নামেন্টে মুকুন্দপুর চ্যাম্পিয়ন
  • কলারোয়ায় সোনালী আঁশের পাশাপাশি পাটকাঠিতে বাড়তি আয়ের স্বপ্ন কৃষকের
  • কলারোয়ায় এবার সাদা তিলের তৈরি দুর্গা প্রতিমা
  • কলারোয়ায় মাধ্যমিক শিক্ষক সমিতির কমিটি গঠনে সার্চ কমিটির সভা
  • কলারোয়া বেত্রবতী হাইস্কুলে বাল্যবিবাহ প্রতিরোধ কমিটির সভা
  • কলারোয়ায় দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা
  • কলারোয়ার হিজলদী হাইস্কুল অ্যালামনাই অ্যাসোসিয়েশনের কমিটি গঠন
  • কলারোয়ায় মাদকবিরোধী অভিযানে ৫ জনের কারাদণ্ড
  • কলারোয়ায় হুতিদের আগ্রাসনের প্রতিবাদে মানববন্ধন
  • কলারোয়ায় পুকুরের পানিতে ডুবে ভাই-বোনের মৃ/ত্যু