বুধবার, জুলাই ২২, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

কলারোয়ায় সাংবাদিকদের সঙ্গে দাঁড়িপাল্লার প্রার্থীর মতবিনিময়

আগামী ১২ ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে কলারোয়া রিপোর্টার্স ক্লাবের সাংবাদিকদের সঙ্গে সাতক্ষীরা-১ তালা- কলারোয়া আসনের দাঁড়িপাল্লা মার্কার প্রার্থী অধ্যক্ষ ইজ্জত উল্লাহ র এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

(৩০ শে জানুয়ারি ) শুক্রবার সকাল সাড়ে ৯ টায় রিপোর্টাস ক্লাবের সভাপতি মোস্তাক আহমেদ এর সভাপতিত্বে ক্লাবের নিজস্ব ভবনে এ মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়।

সভায় প্রার্থী সাংবাদিকদের মাধ্যমে জানান সবার অংশগ্রহণে অবাধ, সুস্থ ও গ্রহণযোগ্য একটি নির্বাচন অনুষ্ঠানে প্রশাসনকে নিরপেক্ষ থাকার আহ্বান জানান। তাছাড়া এই সময় ক্লাবের সাধারণ সম্পাদক এম এ আজিজ এই আসনের জামায়াত ইসলামীর মনোনীত প্রার্থী অধ্যক্ষ ইজ্জত উল্লাহর কাছে সংসদ নির্বাচন সংক্রান্ত কিছু প্রশ্ন জিজ্ঞাসা করেন।

এছাড়া ক্লাবের সদস্য ছাড়া বক্তব্য রাখেন কলারোয়া উপজেলা শাখার জামায়াতে ইসলামী সেক্রেটারি মাওলানা শহিদুল ইসলাম।

বক্তব্য তিনি উপস্থিত সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেয়া ছাড়াও নির্বাচন নিয়ে তিনি ও তার দল জামায়াতে ইসলামীর অবস্থান নিয়ে মতামত পেশ করেন।

আরও বলেন ইসলামীর মনোনীত প্রার্থীর সততা ও যোগ্যতা যাচাই করে ভোটাররা বিপুল ভোটে তাকে নির্বাচিত করবে বলে আশাবাদ ব্যক্ত করেন।

মতবিনিময় সভায় রিপোর্টার্স ক্লাবের সকল সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন। সমগ্র অনুষ্ঠানটি পরিচালনা করেন ক্লাবের সাংগঠনিক সম্পাদক মাওলানা আসাদুজ্জামান ফারুকী।

একই রকম সংবাদ সমূহ

কলারোয়ায় দুই ক্লিনিককে জরিমানা, কার্যক্রম বন্ধ

কলারোয়ায় ভ্রাম্যমাণ আদালতের অভিযানে দুই ক্লিনিককে জরিমানা করা হয়েছে এবং একই সাথেবিস্তারিত পড়ুন

দিল্লির প্রেস মিনিস্টার হলেন কলারোয়ার সন্তান সাংবাদিক সাইদুর রহমান

বাংলাদেশ হাইকমিশন, নয়াদিল্লি, ভারত মিশনের প্রেস উইংয়ে মিনিস্টার (প্রেস) পদে চুক্তিভিক্তিক নিয়োগবিস্তারিত পড়ুন

সাতক্ষীরা জেলা পুস্তক প্রকাশক ও বিক্রেতা সমিতির সভাপতি হলেন সাইফুল ইসলাম বাবু

বাংলাদেশ পুস্তক প্রকাশক ও বিক্রেতা সমিতির সাতক্ষীরা জেলা শাখার সভাপতি নির্বাচিত হয়েছেনবিস্তারিত পড়ুন

  • দিল্লি হাইকমিশনের মিনিস্টার (প্রেস) পদে সাইদুর রহমানের নিয়োগে সাতক্ষীরা জেলা সাংবাদিক ফোরামের অভিনন্দন
  • সাংবাদিক সাইদুর রহমান দিল্লিতে বাংলাদেশ হাইকমিশনের প্রেস মিনিস্টার নিয়োগ পাওয়ায় সাতক্ষীরা প্রেসক্লাবের অভিনন্দন
  • কলারোয়ায় ইয়াবা ও গাঁজাসহ দম্পতি গ্রেপ্তার
  • সোনাবাড়ীয়া একাডেমিক নলেজ থেকে বৃত্তি প্রাপ্ত ৪ শিক্ষার্থীকে সংবর্ধনা
  • কলারোয়ায় টানা বৃষ্টিতে ১২ হাজার হেক্টর জমির বীজতলা নষ্ট, দিশেহারা কৃষক
  • নতুন পানিতে দেশি মাছ ধরার উৎসব, রাজগঞ্জের খাল-বিলে মাছ শিকারে মানুষের ঢল
  • কলারোয়ায় জামায়াতের দিনব্যাপী মহিলা শিক্ষা শিবির অনুষ্ঠিত
  • কলারোয়ায় কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্টের প্রস্তুতি সভা
  • কলারোয়ায় জাতীয় পল্লী উন্নয়ন দিবস উদযাপিত
  • কলারোয়া উপজেলার বিভিন্ন দপ্তর পরিদর্শনে এমপি অধ্যক্ষ ইজ্জত উল্লাহ
  • কলারোয়া পৌরসভা : দুই পাশে উন্নত সড়ক, মাঝখানে ৪০০ মিটারের দুর্ভোগ
  • কলারোয়ার চন্দনপুর ঘোড়া দৌড় প্রতিযোগিতা থেকে মোটরসাইকেল চুরি