সোমবার, নভেম্বর ২, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

কলারোয়ায় সিংগা হাইস্কুলে অভিভাবক সমাবেশ ও প্রাক নির্বাচনী পরীক্ষার ফলাফল প্রকাশ

দীপক শেঠ, কলারোয়া: কলারোয়ায় বি,এস,এইচ সিংগা মাধ্যমিক বিদ্যালয়ে অভিভাবক সমাবেশ ও প্রাক নির্বাচনী পরীক্ষা-২৩’র ফলাফল প্রকাশ করা হয়েছে।

বুধবার(৯ আগষ্ট) বেলা সাড়ে ১১ টায় স্কুলের হলরুমে ওই সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে প্রধান বক্তা ছিলেন স্কুলের প্রধান শিক্ষক হরি সাধন ঘোষ।

স্কুল পরিচালনা কমিটির সদস্য বিশিষ্ঠ সমাজ সেবক বাবুল আক্তারের সভাপতিত্বে ও শিক্ষক সাংবাদিক দীপক শেঠের পরিচালনায় সভায় বক্তব্য রাখেন সহকারী প্রধান শিক্ষক রফিকুল ইসলাম, সিনিয়র শিক্ষক আব্দুস সবুর, সহকারী শিক্ষক আব্দুস সালাম অভিভাবক আমিরুল ইসলাম, পার্শ্ব শিক্ষক শুভংকর মজুমদার, শিক্ষার্থী অভিভাবক শিক্ষিকা শাহারবানু, চাকুরীজীবি মাসুদ হোসেন, সুরাইয়া খাতুন, রেহেনা খাতুন, পারুল আক্তার প্রমুখ। সভায় আরো উপস্থিত ছিলেন সিনিয়র শিক্ষক আজিজুর রহসান, আ: রউফ, জাহাঙ্গীর হোসেন, প্রদীপ বিশ্বাস, জহুরুল ইসলাম, সহকারী শিক্ষক শফিকুল ইসলাম, নাসরিন আত্তার, স্বপন সরকার, বদরুজ্জামান, মেহেদি হাসান সহ অসংখ্য মা অভিভাবকবৃন্দ ও ১০ ম শ্রেণীর ছাত্র-ছাত্রীবৃন্দ।

সভায় বক্তারা, আগামী এসএসসি পরীক্ষায়-২৪’ অংশগ্রহনকারী ছাত্র-ছাত্রীদের ভাল ফলাফলের জন্য শিক্ষক- অভিভাবক ও শিক্ষার্থীদের সমন্বয়ে এগিয়ে চলার প্রত্যয় ব্যক্ত করেন। এ ছাড়া শিক্ষার মান উন্নয়নে শিক্ষার্থীদের নিয়মিত শ্রেণীকক্ষে পাঠ গ্রহন ও শিক্ষকদের পাঠদানের উপর গুরুত্ব আরোপ করা হয়।

একই রকম সংবাদ সমূহ

সাতক্ষীরা ও কলারোয়া সীমান্তে বিজিবির অভিযানে ইয়াবাসহ কিশোর আটক

সাতক্ষীরা ও কলারোয়া সীমান্তে মাদক ও চোরাচালানবিরোধী পৃথক অভিযান চালিয়ে ১০টি ভারতীয়বিস্তারিত পড়ুন

কলারোয়ার কেঁড়াগাছি-কাকডাঙ্গা ছাফেদের মোড় সড়কের সংস্কার কাজ শুরু, স্বস্তির অপেক্ষায় এলাকাবাসী

দীর্ঘদিনের ভোগান্তির অবসানের আশায় অবশেষে শুরু হয়েছে সাতক্ষীরার কলারোয়া উপজেলার কেঁড়াগাছি থেকেবিস্তারিত পড়ুন

কলারোয়া বাজারে ডেঙ্গু সচেতনতায় ইউএনও’র প্রচারাভিযান

ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা বাড়াতে কলারোয়া বাজারে ব্যবসায়ী, পথচারী ও সাধারণ মানুষের মাঝেবিস্তারিত পড়ুন

  • রাস্তার মধ্যে পণ্য রাখায় কলারোয়ায় ৯জন দোকানীকে জরিমানা
  • কলারোয়ায় দোকান ভাংচুর ও মারপিটের অভিযোগে সংবাদ সম্মেলন
  • সাতক্ষীরা সীমান্তে ২০ লাখ টাকার চোরাচালানি পণ্যসহ আটক ১
  • ২৮ অক্টোবরের রক্তের চেতনা দলীয়করণের জন্য নয় : এমপি ইজ্জত উল্লাহ
  • কলারোয়ায় কিশোরী ও অভিভাবক সচেতনতামূলক প্রশিক্ষণ
  • সাতক্ষীরা ও কলারোয়া সীমান্তে সাড়ে ৭ লাখ টাকার চোরাচালানি পণ্য জব্দ
  • কলারোয়ার কেঁড়াগাছি ইউনিয়নের মধ্যবর্তী স্থানে মিনি স্টেডিয়াম নির্মাণের দাবিতে মানববন্ধন
  • কারিগরি প্রশিক্ষণের লক্ষ্যে কলারোয়ায় যুব ও ওস্তাদের পরিচিতি সভা অনুষ্ঠিত
  • কলারোয়া জলাবদ্ধ-পতিত জমিতে শোভা পাচ্ছে পানিফল, ফিরছে কৃষকের সুদিন
  • কলারোয়ায় আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা
  • সাতক্ষীরা সীমান্তে প্রায় ৭ লক্ষ টাকার চোরাচালানি পণ্যসহ আটক ১
  • যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কলারোয়ার কুশোডাঙ্গায় পোস্টারিং কর্মসূচি