শনিবার, অক্টোবর ৩১, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

কলারোয়ায় সিংগা হাইস্কুলে নানান আয়োজনে মহান স্বাধীনতা দিবস উদযাপন

দীপক শেঠ, কলারোয়া: কলারোয়ায় বিএসএইচ সিংগা মাধ্যমিক বিদ্যালয়ে মহান স্বাধীনতা দিবস উৎযাপিত হয়েছে।
২৬ মার্চ মহান স্বাধীনতা ও জাতীয় দিবসটি স্কুলের নানান আয়োজনে উদযাপিত হয়।
বুধবার সকাল ৯টায় আনুষ্ঠানিকভাবে জাতীয় পতাকা উত্তোলন শেষে বর্ণাঢ্য র‍্যালি, বার্ষিক ক্রীড়া প্রতিযোগীতা, স্কাউটস, আলোচনা সভা ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। স্কুলের হলরুমে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন স্কুলের সদ্য দায়িত্বে নিয়োজিত ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক রফিকুল ইসলাম।
সভায় বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন সিনিয়র শিক্ষক আ. রউফ, মাস্টার প্রদীপ বিশ্বাস, জাহাঙ্গীর হোসেন, জহুরুল ইসলাম, শফিকুল ইসলাম, নাসরিন আক্তার, আব্দুস সালাম, স্বপন কুমার সরকার, রফিকুল ইসরাম, তহুরা পারভিন, সামিয়া খাতুন, জাহাঙ্গীর আলম, বদরুজ্জামান মারুফ, শুভংকর মজুমদার, মেহেদি হাসান, শিক্ষার্থী স্বাধীন, সিয়াম, রাজ, সোহানা খাতুন, তনিমা ঘোষ, সামিয়া খাতুন, লামিয়া খাতুন, নাজিয়া খাতুন, স্টাফ সাহিদা খাতুন, ইসারুল ইসলাম, তুহিন হোসেনসহ অভিভাবক ও ছাত্র-ছাত্রীবৃন্দ।
সব শেষে মাস্টার আব্দুস সালামের পরিচালনায় শহীদ বীর মুক্তিযোদ্ধাদের আত্মার মাগফিরাত কামনায় বিশেষ দোয়ানুষ্ঠান অনুষ্ঠিত হয়।
সমগ্র অনুষ্ঠানটি পরিচালনা করেন মাস্টার রফিকুল ইসলাম।

একই রকম সংবাদ সমূহ

কলারোয়া বাজারে ডেঙ্গু সচেতনতায় ইউএনও’র প্রচারাভিযান

ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা বাড়াতে কলারোয়া বাজারে ব্যবসায়ী, পথচারী ও সাধারণ মানুষের মাঝেবিস্তারিত পড়ুন

রাস্তার মধ্যে পণ্য রাখায় কলারোয়ায় ৯জন দোকানীকে জরিমানা

রাস্তার মধ্যে পণ্য রেখে ব্যবসা করায় সাতক্ষীরার কলারোয়ায় ভ্রাম্যমাণ আদালতে ৯জন ফলবিস্তারিত পড়ুন

কলারোয়ায় দোকান ভাংচুর ও মারপিটের অভিযোগে সংবাদ সম্মেলন

সাতক্ষীরার কলারোয়ায় দোকান ভাংচুর ও মারপিটের অভিযোগে সংবাদ সম্মেলন করা হয়েছে। ICTবিস্তারিত পড়ুন

  • সাতক্ষীরা সীমান্তে ২০ লাখ টাকার চোরাচালানি পণ্যসহ আটক ১
  • ২৮ অক্টোবরের রক্তের চেতনা দলীয়করণের জন্য নয় : এমপি ইজ্জত উল্লাহ
  • কলারোয়ায় কিশোরী ও অভিভাবক সচেতনতামূলক প্রশিক্ষণ
  • সাতক্ষীরা ও কলারোয়া সীমান্তে সাড়ে ৭ লাখ টাকার চোরাচালানি পণ্য জব্দ
  • কলারোয়ার কেঁড়াগাছি ইউনিয়নের মধ্যবর্তী স্থানে মিনি স্টেডিয়াম নির্মাণের দাবিতে মানববন্ধন
  • কারিগরি প্রশিক্ষণের লক্ষ্যে কলারোয়ায় যুব ও ওস্তাদের পরিচিতি সভা অনুষ্ঠিত
  • কলারোয়া জলাবদ্ধ-পতিত জমিতে শোভা পাচ্ছে পানিফল, ফিরছে কৃষকের সুদিন
  • কলারোয়ায় আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা
  • সাতক্ষীরা সীমান্তে প্রায় ৭ লক্ষ টাকার চোরাচালানি পণ্যসহ আটক ১
  • যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কলারোয়ার কুশোডাঙ্গায় পোস্টারিং কর্মসূচি
  • কলারোয়ায় সিসিডিবি’র সম্প্রীতি প্রকল্পের পরামর্শক কমিটি গঠন
  • কলারোয়া সীমান্তে সাড়ে ৭ লাখ টাকার ভারতীয় ওষুধ ও মোবাইল যন্ত্রাংশ জব্দ