শুক্রবার, অক্টোবর ৯, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

কলারোয়ায় সোনালী আঁশের পাশাপাশি পাটকাঠিতে বাড়তি আয়ের স্বপ্ন কৃষকের

সোনালী আঁশের পাশাপাশি পাটকাঠিও এখন কৃষকের বাড়তি আয়ের উৎস হয়ে উঠছে। পাট কেটে আঁটি বেধে পানিতে জাগদিয়ে আঁশ ছাড়ানোর পর পাটকাঠি রোদে শুকিয়ে সংরক্ষণ করছে কলারোয়ার কৃষকরা। জ্বালানি, বেড়া, মাচা, ও বিভিন্ন কাজে ব্যবহারের পাশাপাশি পাটকাঠি বিক্রি করে বাড়তি আয়ে এর প্রতি কৃষকদের আগ্রহ বাড়ছে। উপজেলার, ঝাপাঘাট, হেলাতলা, দামোদরকাটি, ও আশপাশের এলাকা ঘুরে দেখা গেছে বাড়ির উঠান, সড়কের পাশ ও খোলা জায়গায় সারি সারি করে শুকানো হচ্ছে পাটকাঠি। আর এই পাটকাঠি রোদে শুকানোর পর তা বিক্রির জন্য প্রস্তুত করছে এলাকার কৃষকরা।

দামোদরকাটি গ্রামের কৃষক বাসুদেব কুমার ঘোষ জানান দেড় বিঘা জমিতে পাট চাষ করে এবার ১শ ৮০ আঁটি(গল্লা) পাটকাঠি পেয়েছেন। পাট ও পাটকাঠি বিক্রি করে চাষের খরচ উঠে লাভ থাকবে বলে আশা করছেন তিনি। স্থানীয় কৃষকদের সাথে আলাপকালে জানা গেছে, বর্তমানে প্রতি আঁটি(গল্লা) পাটকাঠি প্রায় ৮০ থেকে ১০০ টাকা পর্যন্ত বিক্রি হচ্ছে। তবে আঁটির আকার ও শুকানোর মান ও ক্রেতার উপর নির্ভর করে দাম কম বেশি হয়।

কলারোয়া উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ এস,এম এনামুল ইসলাম জানান চলতি মৌসুমে উপজেলায় ৩ হাজার ২৫৫ হেক্টর জমিতে পাটের আবাদের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছিল এবং লক্ষ্যমাত্রা অনুযায়ী আবাদ হয়েছিল। ইতোমধ্যে অধিকাংশ জমির পাট কাটা হয়েছে। তিনি আশা প্রকাশ করেন এ বছর পাটের ফলন আশাব্যঞ্জক হবে।

কৃষি বিভাগের তথ্য অনুযায়ী সোনালী আঁশের পাশাপাশি পাটকাঠিরও অর্থনৈতিক গুরুত্ব রয়েছে। জ¦ালানির পাশাপাশি বিভিন্ন পন্য তৈরির সুযোগ রয়েছে। ফলে পাটকাঠিকে অবহেলা না করে সংরক্ষণ ও বানিজ্যিকভাবে ব্যবহার করলে কৃষকরা বাড়তি আয় করতে পারেন। কৃষকের কাছে পাট শুধু “ সোনালী আঁশ নয়-পাটকাঠিও হয়ে উঠেছে বাড়তি আয়ের সম্ভবনাময় সম্পদ।

একই রকম সংবাদ সমূহ

কলারোয়ায় জামায়াতের লিডারশিপ ট্রেনিং প্রোগ্রাম অনুষ্ঠিত

বাংলাদেশ জামায়াতে ইসলামী কলারোয়া উপজেলা শাখার উদ্যোগে লিডারশিপ ট্রেনিং প্রোগ্রাম অনুষ্ঠিত হয়েছে।বিস্তারিত পড়ুন

কলারোয়ার কেঁড়াগাছি ফুটবল টুর্নামেন্টে মুকুন্দপুর চ্যাম্পিয়ন

কলারোয়া উপজেলার কেঁড়াগাছিতে জমজমাট আয়োজনের মধ্য দিয়ে শেষ হয়েছে কেঁড়াগাছি ফুটবল টুর্নামেন্ট।বিস্তারিত পড়ুন

কলারোয়ায় এবার সাদা তিলের তৈরি দুর্গা প্রতিমা

সাতক্ষীরার কলারোয়া পৌরসদরের উত্তর মুরারীকাটি পালপাড়া সর্বজনীন পূজামন্ডপে এবার সাদা তিল দিয়েবিস্তারিত পড়ুন

  • কলারোয়ায় মাধ্যমিক শিক্ষক সমিতির কমিটি গঠনে সার্চ কমিটির সভা
  • কলারোয়া বেত্রবতী হাইস্কুলে বাল্যবিবাহ প্রতিরোধ কমিটির সভা
  • কলারোয়ায় দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা
  • কলারোয়ার হিজলদী হাইস্কুল অ্যালামনাই অ্যাসোসিয়েশনের কমিটি গঠন
  • কলারোয়ায় মাদকবিরোধী অভিযানে ৫ জনের কারাদণ্ড
  • কলারোয়ায় হুতিদের আগ্রাসনের প্রতিবাদে মানববন্ধন
  • কলারোয়ায় পুকুরের পানিতে ডুবে ভাই-বোনের মৃ/ত্যু
  • কলারোয়ায় ৮০জন মেধাবী শিক্ষার্থী বিনামূল্যে পেলো বাইসাইকেল
  • কলারোয়ায় নকল-ভেজাল ও মেয়াদোত্তীর্ণ ঔষধ প্রতিরোধে জনসচেতনতামূলক সভা অনুষ্ঠিত
  • অল্প বয়সীদের হাতে স্মার্টফোন মানেই কবর রচনা : সাতক্ষীরার ডিসি
  • কলারোয়ায় অসহায় ও প্রতিবন্ধীদের মাঝে ভ্যান ও হুইলচেয়ার বিতরণ