শুক্রবার, সেপ্টেম্বর ১৮, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

কলারোয়ায় ৩দিনব্যাপী ক্লাইমেট স্মার্ট কৃষি প্রযুক্তি মেলার উদ্বোধন

কলারোয়ায় ৩দিনব্যাপী ক্লাইমেট স্মার্ট কৃষি
প্রযুক্তি মেলার উদ্বোধন করা হয়েছে। উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে সোমবার (১১ মার্চ) সকালে উপজেলা প্রাঙ্গণে বর্নাঢ্য র‌্যালী শেষে ফিতা কেটে মেলাটির উদ্বোধন করেন উপজেলা সহকারী কমিশনার (ভুমি) রিফাতুল ইসলাম।

পরে উপজেলা কৃষি অফিসের সামনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা সহকারী কমিশনার (ভুমি) রিফাতুল ইসলামের সভাপতিত্বে আলোচনা সভায় উপস্থিত ছিলেন ও বক্তব্য দেন-উপজেলা আ.লীগের সাধারণ সম্পাদক আলিমুর রহমান, উপজেলা প্রাণীসম্পদ কর্মকর্তা ডা: সাইফুল ইসলাম, উপজেলা কৃষি অফিসার শুভ্রাংশু শেখর দাশ, উপজেলা পল্লী উন্নয়ন অফিসার এসএমএ সোহেল, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) রাকিবুল হাসান, উপজেলা কৃষি সম্প্রসারণ অফিসার খান মো: আবরারুর রহমান প্রমুখ।

উল্লেখ্য-এবার ৩ দিনব্যাপি ক্লাইমেট স্মার্ট কৃষি প্রযুক্তি মেলায় ২০টি স্টলে কৃষি ভিত্তিক পণ্য, প্রকল্প, রিলে ফসল চাষ, মিনি পুকুর ভিত্তিক তরমুজ চাষ পদ্ধতি প্রদর্শনী করা হয়েছে। এই মেলা উপলক্ষ্যে উপজেলা কৃষি অফিসার উপজেলা কৃষি অফিসার শুভ্রাংশু শেখর দাশ বলেন-হাজার বছরের শ্রেষ্ট বাঙ্গালী জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্নের সোনার বাংলাদেশ বিনির্মাণে তারই সুযোগ্য তনয় জননেত্রী শেখ হাসিনার নির্দেশনা মোতাবেক প্রতি ইঞ্চি জমি চাষের আওতায় আনতে লাগসই কৃষি প্রযুক্তি উত্তম পানি ও মাটি ব্যবস্থাপনার মাধ্যমে পতিত জমি চাষের আওতায় এনে ফসলের উৎপাদন ও উৎপাদনশীলতা বৃদ্ধির লক্ষে স্মার্ট প্রযুক্তি প্রদর্শনীর জন্য এই ৩দিনব্যাপী ক্লাইমেট স্মার্ট কৃষি প্রযুক্তি মেলার আয়োজন করা হয়েছে। সমগ্র অনুষ্ঠানটি পরিচালনা করেন-উপজেলা উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা জিয়াউর রহমান।

একই রকম সংবাদ সমূহ

কলারোয়ায় অবসরপ্রাপ্ত শিক্ষক আফজাল করিম আর নেই

কলারোয়ার বামনখালি মাধ্যমিক বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত শিক্ষক আলহাজ্ব আফজাল করিম(৭৫) আর নেই। বৃহস্পতিবারবিস্তারিত পড়ুন

কলারোয়ায় শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ

কলারোয়া প্রতিনিধি: পরিবেশের ভারসাম্য রক্ষা ও সবুজায়নের লক্ষ্যে কলারোয়ায় শিক্ষার্থীদের মাঝে বিভিন্নবিস্তারিত পড়ুন

সাতক্ষীরা সরকারি কলেজে মিয়াওয়াকি বনায়নের উদ্বোধন

সাতক্ষীরা সরকারি কলেজ প্রাঙ্গণে আজ ১৭ সেপ্টেম্বর ২০২৬ মিয়াওয়াকি বনায়নের শুভ উদ্বোধনবিস্তারিত পড়ুন

  • কলারোয়ায় শাকদাহ বালিকা বিদ্যালয়ে এডহক কমিটির সংবর্ধনা ও অভিভাবক সমাবেশ
  • কলারোয়ার কেঁড়াগাছি ৮দলীয় ফুটবল টুর্নামেন্টে এসএম ফুটবল একাডেমির জয়
  • কলারোয়ায় পানির মাধ্যমে মাংসের ওজন বাড়ানোর দায়ে দুই ব্যবসায়ীকে জরিমানা
  • কলারোয়ার কেঁড়াগাছি ফুটবল টুর্নামেন্টে মোকন্দপুরের জয়
  • কলারোয়ায় অসুস্থ কুকুরের উপদ্রব, শুরু হলো ভ্যাকসিনেশন কার্যক্রম
  • কলায়োরার কেঁড়াগাছি আট দলীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধনীয় খেলায় কয়লার জয়
  • কলারোয়ায় ডেঙ্গু প্রতিরোধে সমন্বিত পরিষ্কার-পরিচ্ছন্নতা কর্মসূচি
  • কলারোয়ায় ইউএনও’র সহায়তায় নতুন ঘর পেলেন অসহায় মরিয়ম
  • কলারোয়া ৩টি শিক্ষা প্রতিষ্ঠানে গাছের চারা বিতরণ করলেন জেলা পরিষদ প্রশাসক হাবিব
  • কলারোয়ায় প্রথম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপ অনুষ্ঠিত
  • কলারোয়ায় ভোররাতে নারীর দুই কান কেটে দুল ছিনতাই, চিহ্নিত চোর হাতেনাতে আটক
  • কলারোয়ার কেঁড়াগাছিতে প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত