বুধবার, জুন ২৪, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

কলারোয়ায় ৪জন প্রতিবন্ধীকে হুইল চেয়ার দিলো মানবতা গ্রুপ

কলারোয়ার গাজনায় মানবতা গ্রুপের আয়োজনে প্রতিবন্ধীদের মাঝে হুইল চেয়ার বিতরণ করা হয়েছে।

শুক্রবার (২১ ফেব্রুয়ারি) বিকেলে গাজনায় ৪ জন শারীরিক প্রতিবন্ধী ও পঙ্গুদের মাঝে এ হুইল চেয়ার বিতরণ করা হয়।

হুইল চেয়ার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মানবতা গ্রুপের প্রধান উপদেষ্টা জয়নগরের সাবেক ইউপি চেয়ারম্যান মাওলানা কামারুজ্জামান।

এসময় আরো উপস্থিত ছিলেন মুহা. আসাদুজ্জামান ফারুকী, মাস্টার সিরাজুল ইসলাম, আতিয়ার রহমান সানা, মনিরুল ইসলাম, মাওলানা আমানুল্লাহ, বজলুর রহমান গাজী, মোখলেছুর রহমান মিঠু, হাবিবুর রহমান শাওন, দেলোয়ার হোসেন, আসাদ প্রমুখ।

প্রধান অতিথি মাওলানা কামারুজ্জামান বলেন- সমাজের অসহায় ও পঙ্গুরা আমাদের বোঝা নয়, বরং এ ধরনের উদ্যোগে সমাজের বিশেষ এই মানুষগুলোর স্বাবলম্বী করতে সাহায্য করবে। এটি মহতি উদ্যোগ, এ কাজের মাধ্যমে মানবতার সেবার পাশাপাশি আল্লাহর হুকুম পালনে তার সন্তুষ্টি অর্জন করা যায়। এ ধরণের কাজ অব্যাহত থাকলে বিশেষ চাহিদা সম্পন্ন মানুষের দুঃখ লাঘব করা সম্ভব হবে।

আলোচনা শেষে মো. রফিকুল ইসলাম, শহিদুল ইসলাম সানা, আবু হানিফের হাতে হুইলচেয়ার তুলে দেন প্রধান উপদেষ্টা মাওলানা কামারুজ্জামান।

একই রকম সংবাদ সমূহ

কলারোয়ায় স্কুল শিক্ষকদের ট্রেনিং অব ট্রেইনার্স (ToT) কর্মশালা অনুষ্ঠিত

সাতক্ষীরার কলারোয়ায় স্কুল শিক্ষকদের অংশগ্রহণে ট্রেনিং অব ট্রেইনার্স (ToT) কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।বিস্তারিত পড়ুন

কলারোয়ায় স্কুল শিক্ষকদের অংশগ্রহণে ট্রেনিং অব ট্রেইনার্স কর্মশালা অনুষ্ঠিত

সাতক্ষীরার কলারোয়ায় স্কুল শিক্ষকদের অংশগ্রহণে ট্রেনিং অব ট্রেইনার্স কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবারবিস্তারিত পড়ুন

কলারোয়ায় মৎস্য চাষিদের মাঝে প্রদর্শনী উপকরণ বিতরণ

কলারোয়ায় ইউনিয়ন পর্যায়ে মৎস্য চাষ প্রযুক্তি সেবা সম্প্রসারণ প্রকল্প (৩য় পর্যায়) এরবিস্তারিত পড়ুন

  • সাতক্ষীরার গ্রাহকরা ১ ইউনিট বিদ্যুৎ ব্যবহারে সাশ্রয়ী হলে বাঁচবে ৩০৪ কোটি টাকা
  • কোরআনের পাখিদের নিয়ে দৈনিক নতুন সূর্য’র ৭ম বর্ষ পদার্পণ অনুষ্ঠান পালিত
  • কলারোয়ার কেঁড়াগাছিতে গরুর খামার আগুনে পুড়ে ভস্মীভূত
  • কলারোয়ায় ফুটবলারদের নতুন দুটি ফুটবল দিলো সাতক্ষীরা জেলা ফুটবল এ্যাসোসিয়েশন
  • কলারোয়ায় জাতীয় ফল কাঁঠালের আশানুরুপ ফলন
  • কলারোয়ায় ডোবা থেকে যুবকের মরদেহ উদ্ধার
  • শিক্ষার্থীদের ক্রীড়ামুখী করতে হবে: সাতক্ষীরা জেলা পরিষদ প্রশাসক হাবিব
  • কলারোয়ায় নতুন পানি সরবরাহ ব্যবস্থার উদ্বোধন
  • খুলনার বিভাগীয় সমাবেশ সফল করতে কলারোয়ায় জামায়াতের প্রস্তুতি সভা অনুষ্ঠিত
  • রেল যোগাযোগের আওতায় আসছে সাতক্ষীরাসহ ১০ জেলা
  • কলারোয়ায় স্কাউটস’র নির্বাহী কমিটির সভা অনুষ্ঠিত
  • কলারোয়ায় গ্রাম আদালতের বার্ষিক ক্যাম্পেইন ও শোভাযাত্রা