রবিবার, সেপ্টেম্বর ২০, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

কলারোয়ার কয়লা দাস পাড়ায় কাত্যায়নী পুজার প্রস্তুতি চলছে! আয়োজনে থাকছে ভিন্নতা

দেবাশীষ চক্রবর্ত্তী বাবু: কলারোয়ার কয়লা দাস পাড়ায় প্রতি বছরের ন্যায় এবছরও কাত্যায়নী পুজা অনুষ্ঠিত হবে, তারি ধারাবাহিকতায় চলছে প্রস্তুতি। পুজায় থাকছে ভিন্ন আয়োজন।

(৭ নভেম্বর) মঙ্গলবার সরেজমিনে গিয়ে দেখা গেছে প্রতিমা তৈরী ও প্যান্ডেল তৈরীর কাজ চলছে। আসন্ন কাত্যায়নী পুজাকে কেন্দ্র করে প্রতিমা শিল্পি, প্যান্ডেল তৈরীর ও স্থানীয় সনাতনীদের ব্যাস্ততা লক্ষ করা গেছে।

আরও দেখাগেছে এ বছর প্যান্ডেলে থাকছে বিশেষ নিদর্শন। প্যান্ডেলটি তৈরী হচ্ছে পুকুরের মাঝখানে ভাসমান, যার চলার পথটি বাংলাদেশের দৃর্ঘতম সেতু পদ্মা সেতু, বঙ্গবন্ধু টার্নেল ও মেট্রোরেলের আদলে আর মন্দিরটি ভারতের অক্ষয় মন্দিরের আদলে তৈরীর প্রস্তুতি চলছে।

কয়লা দাসপাড়ায় ৭ দিন ব্যাপি নানা আয়োজনের মধ্যো দিয়ে কাত্যায়নী পুজা উৎযাপিত হবে বলে জানিয়েছেন কতৃপক্ষ। এ বছর কাত্যায়নী পুজা (১৮ নভেম্বর) শনিবার মহাষষ্ঠী পুজার মধ্যো দিয়ে শুরু হয়ে (২২ নভেম্বর) বুধবার মহা বিজয়া দশমী প্রতিমা বিসর্জনের মধ্যো দিয়ে শেষ হবে।

কয়লা দাসপাড়া পুজা মন্দিরের সভাপতি জয় দাস জানিয়েছেন, পুজার উদ্ভোধন করবেন স্থানীয় নেতৃবৃন্দ ও হিন্দু সংগঠনের নেতৃবৃন্দরা। পুজার আনুষ্ঠানিকতায় থাকছে, গর্ভধারিণী মায়ের পুজা, স্বর্গীয়দের স্মরণে প্রদীপ প্রজ্বলন, সাংস্কৃতিক অনুষ্ঠান সহ নানা আয়োজন।

তিনি আরও জানান, এবারের কাত্যায়নী পুজা ভিন্ন আঙ্গিকে সাজানো হবে। পুজার প্যান্ডেলে থাকছে বাংলাদেশ সরকারের নানা উন্নয়ন কর্মকান্ডের প্রতিচ্ছবি, তার মধ্যো রয়েছে পদ্মা সেতু, বঙ্গবন্ধু টার্নেল, মেট্রোরেল।

তাদের এমন ভিন্ন ধর্মী চিন্তার কথা জানতে চাইলে তিনি জানান, স্থানীয় ও দর্শনার্থীদের কাছে বাংলাদেশ সারকারের উন্নয়নের চিত্র তুলে ধরতে তাদের এমন ভিন্ন আয়োজন।

nor

nor

একই রকম সংবাদ সমূহ

কলারোয়ায় অবসরপ্রাপ্ত শিক্ষক আফজাল করিম আর নেই

কলারোয়ার বামনখালি মাধ্যমিক বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত শিক্ষক আলহাজ্ব আফজাল করিম(৭৫) আর নেই। বৃহস্পতিবারবিস্তারিত পড়ুন

কলারোয়ায় শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ

কলারোয়া প্রতিনিধি: পরিবেশের ভারসাম্য রক্ষা ও সবুজায়নের লক্ষ্যে কলারোয়ায় শিক্ষার্থীদের মাঝে বিভিন্নবিস্তারিত পড়ুন

সাতক্ষীরা সরকারি কলেজে মিয়াওয়াকি বনায়নের উদ্বোধন

সাতক্ষীরা সরকারি কলেজ প্রাঙ্গণে আজ ১৭ সেপ্টেম্বর ২০২৬ মিয়াওয়াকি বনায়নের শুভ উদ্বোধনবিস্তারিত পড়ুন

  • কলারোয়ায় শাকদাহ বালিকা বিদ্যালয়ে এডহক কমিটির সংবর্ধনা ও অভিভাবক সমাবেশ
  • স্কুল সভাপতির পিতার মৃত্যুতে শোক জ্ঞাপন
  • কলারোয়ায় সিংগা হাইস্কুলে জিবি সভাপতি-এ প্লাস প্রাপ্তদের সংবর্ধনা ও অভিভাবক সমাবেশ
  • কলারোয়ার কেঁড়াগাছি ৮দলীয় ফুটবল টুর্নামেন্টে এসএম ফুটবল একাডেমির জয়
  • কলারোয়ায় পানির মাধ্যমে মাংসের ওজন বাড়ানোর দায়ে দুই ব্যবসায়ীকে জরিমানা
  • কলারোয়ার কেঁড়াগাছি ফুটবল টুর্নামেন্টে মোকন্দপুরের জয়
  • কলারোয়ায় অসুস্থ কুকুরের উপদ্রব, শুরু হলো ভ্যাকসিনেশন কার্যক্রম
  • কলায়োরার কেঁড়াগাছি আট দলীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধনীয় খেলায় কয়লার জয়
  • কলারোয়ায় ডেঙ্গু প্রতিরোধে সমন্বিত পরিষ্কার-পরিচ্ছন্নতা কর্মসূচি
  • কলারোয়ায় ইউএনও’র সহায়তায় নতুন ঘর পেলেন অসহায় মরিয়ম
  • কলারোয়া ৩টি শিক্ষা প্রতিষ্ঠানে গাছের চারা বিতরণ করলেন জেলা পরিষদ প্রশাসক হাবিব
  • কলারোয়ায় প্রথম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপ অনুষ্ঠিত