বৃহস্পতিবার, জুন ৪, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

কলারোয়ার কয়লায় বঙ্গবন্ধু ফুটবল টুর্নামেন্টে মাটিকুমরা একাদশ চ্যাম্পিয়ন

কলারোয়ার কয়লায় বঙ্গবন্ধু নক আউট ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলায় ঝিকরগাছার মাটিকুমরা একাদশ চ্যাম্পিয়ন হয়েছে। আর রানার্সআপ হয়েছে জালালাবাদ পল্লী উন্নয়ন যুব সংঘ একাদশ।

শনিবার বিকেলে উপজেলার কয়লা প্রগতি সংঘ (কেপিএস) স্থানীয় কয়লা হাইস্কুল ফুটবল মাঠে ওই খেলার আয়োজন করে।

খেলায় মাটিকামরা একাদশ ৩-১ গোলে জালালাবাদ পল্লী উন্নয়ন যুব সংঘ একাদশকে পরাজিত করে চ্যাম্পিয়ন হয়। ট্রফির পাশাপাশি চ্যাম্পিয়ন দলকে ৩০ হাজার টাকা ও রানার্সআপ দলকে ২০ হাজার টাকা প্রাইজমানি প্রদান করা হয়।

ম্যান অব দ্যা ম্যাচ নির্বাচিত হন জালালাবাদ যুব সংঘের খেলোয়াড় সজীব৷

খেলাটি পরিচালনা করেন মাসুদ পারভেজ মিলন, মোশারাফ হোসেন ও রাশিদুল ইসলাম।

ধারাভাষ্যে ছিলেন সহকারী অধ্যাপক রফিকুল ইসলাম।

অসংখ্য দর্শক খেলাটি উপভোগ করেন।

খেলা শেষে পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আমিনুল ইসলাম লাল্টু।

খেলা পরিচালনা কমিটির সভাপতি বীর মুক্তিযোদ্ধা অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক আব্দুর রউফের পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন থানার অফিসার ইনচার্জ (ওসি) নাসির উদ্দীন মৃধা, কয়লা ইউপি চেয়ারম্যান শেখ সোহেল রানা, জয়নগর ইউপির সাবেক সাবেক চেয়ারম্যান শামছুদ্দীন আল মাসুদ বাবু, উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক জাহিদুর রহমান খান চৌধুরী জাহিদ, কলারোয়া প্রেসক্লাবের সভাপতি শেখ মোসলেম আহমেদ, সাংবাদিক অহিদুজ্জামান খোকা, অবসরপ্রাপ্ত শিক্ষক খান রউফ, মাস্টার আসাদুজ্জামান, অবসরপ্রাপ্ত শিক্ষক ইছহাক মোড়ল, উপজেলা ছাত্রলীগ সভাপতি টিপু, সাংবাদিক আজমল হোসেন বাবু প্রমুখ।

একই রকম সংবাদ সমূহ

কলারোয়ায় ঈদের ছুটিতে দশ হাজার গাছের চারা রোপন ও বিতরণ

ঈদের ছুটিতে বাড়িতে এসে দশ হাজার গাছের চারা রোপন ও বিতরণ করেবিস্তারিত পড়ুন

কলারোয়ায় হাতে হ্যান্ডকাপ লাগানো অবস্থায় পালালো আসামি, পরে ফের আটক

হাতে হ্যান্ডকাপ লাগানো অবস্থায় পালিয়ে যাওয়ার পর সেই আসামিকে ফের ধরলো পুলিশ।বিস্তারিত পড়ুন

কলারোয়ায় টুংটাং আওয়াজে ব্যস্ততা বেড়েছে কামারদের

শুরু হয়েছে ঈদুল আযহার আমেজ। দরজায় কড়া নাড়ছে কুরবানির ঈদ। আর এরইবিস্তারিত পড়ুন

  • কলারোয়ায় নকল-ভেজাল ঔষধ বিক্রয় না করা প্রসঙ্গে জনসচেতনামূলক সভা
  • জমে উঠেছে বাগুড়ি বেলতলা আমের বাজার
  • কলারোয়ায় সাফল্য ছড়াচ্ছেন আদর্শ কৃষক সাত্তার: ‘কৃষক দলগঠন’ মিটিংয়ে কৃষিতে বিপ্লব
  • কলারোয়ায় কোরবানির জন্য চাহিদার তুলনায় বেশি ২ হাজার ৫০০টি পশু প্রস্তুত
  • কলারোয়ায় গ্রাম আদালত সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধিতে কর্মশালা
  • কলারোয়ায় শিক্ষক নেতা আখতারুজ্জামানের দাফন সম্পন্ন
  • কলারোয়ায় ৩ দিনব্যাপী ভূমি মেলার শুভ উদ্বোধন
  • কলারোয়ার আব্দুর রাজ্জাক পেলেন জীবিকার নতুন ভ্যান
  • কলারোয়ায় অন্ধ ঘোড়ার পাশে মানবতার দৃষ্টান্ত গড়লেন কলেজ ছাত্র সোহান
  • সাতক্ষীরা-১ আসনের সংসদ সদস্য অধ্যক্ষ ইজ্জত উল্লাহ’র শাশুড়ি’র ইন্তেকাল
  • সাতক্ষীরায় বিলুপ্তির পথে ধানের গোলা
  • কলারোয়ায় ইলেকট্রিশিয়ানদের সাথে এমইপি গ্রুপের মতবিনিময়