সোমবার, অক্টোবর ১২, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

কলারোয়ার কয়লায় বঙ্গবন্ধু ফুটবল টুর্নামেন্টের ফাইনালে জালালাবাদ

কলারোয়ার কয়লায় বঙ্গবন্ধু নক আউট ফুটবল টুর্নামেন্টের দ্বিতীয় সেমি ফাইনালে জালালাবাদ পল্লী উন্নয়ন যুব সংঘ একাদশ জয়ী হয়ে ফাইনাল খেলার যোগ্যতা অর্জন করেছে।

শুক্রবার (১১ নভেম্বর) বিকাল সাড়ে ৩ টায় কয়লা হাইস্কুল ফুটবল মাঠে খেলাটি অনুষ্ঠিত হয়।

কয়লা প্রগতি সংঘ (কেপিএস) আয়োজিত খেলায় জালালাবাদ পল্লী উন্নয়ন যুব সংঘ একাদশ ১-০ গোলে সাতক্ষীরার সপ্তমগ্রাম ফুটবল একাদশকে পরাজিত করে।

খেলায় ম্যান অব দ্যা ম্যাচ নির্বাচিত হন জয়ী দলের খেলোয়াড় আল আমিন৷

খেলাটি পরিচালনা করেন মোস্তাফিজুর রহমান, মোশারাফ হোসেন ও রাশিদুল ইসলাম।

ধারাভাষ্যে ছিলেন সহকারী অধ্যাপক রফিকুল ইসলাম।

অতিথি হিসাবে উপস্থিত থেকে খেলাটি উপভোগ করেন ও পরে পুরস্কার বিতরণ করেন খেলা পরিচালনা কমিটির সভাপতি বীর মুক্তিযোদ্ধা অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক আব্দুর রউফ, কলারোয়া হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডাক্তার শফিকুল ইসলাম, সহকারী রাজস্ব কর্মকর্তা আমিরুল ইসলাম খান, কলারোয়া প্রেসক্লাবের সভাপতি শেখ মোসলেম আহমেদ, বিশিষ্ট ব্যবসায়ী আনিছুর রহমান পলাশ, উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক জাহিদুর রহমান খান চৌধুরী জাহিদ, অবসরপ্রাপ্ত শিক্ষক খান রউফ, মাস্টার জিএম জাহাঙ্গীর, মাস্টার আসাদুজ্জামান, অবসরপ্রাপ্ত শিক্ষক ইছহাক মোড়ল, সাংবাদিক আজমল হোসেন বাবু প্রমুখ।

অসংখ্য ক্রীড়াপ্রেমী দর্শক খেলা উপভোগ করেন।

একই রকম সংবাদ সমূহ

কলারোয়ায় যুবদলের সাবেক সভাপতি আব্দুল কাদের বাচ্চুর সংবাদ সম্মেলন

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া কয়েকটি ঘটনার প্রেক্ষিতে সংবাদ সম্মেলন করেছেন কলারোয়া উপজেলাবিস্তারিত পড়ুন

ফেসবুকে অপপ্রচারের প্রতিবাদে কলারোয়ায় যুবদল নেতার সংবাদ সম্মেলন

ফেসবুকে অপপ্রচারের প্রতিবাদে শনিবার কলারোয়া প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করেছেন হেলাতলা ইউনিয়ন যুবদলেরবিস্তারিত পড়ুন

শার্শা থেকে কলারোয়া সীমান্তে মাদক নেটওয়ার্কের বিস্তার, আলোচনায় আমজাদ

যশোরের শার্শা উপজেলার সীমান্তবর্তী পাড়ের কায়বা গ্রামের আমজাদ হোসেনকে ঘিরে মাদক কারবারেরবিস্তারিত পড়ুন

  • কলারোয়ায় জামায়াতের লিডারশিপ ট্রেনিং প্রোগ্রাম অনুষ্ঠিত
  • কলারোয়ার কেঁড়াগাছি ফুটবল টুর্নামেন্টে মুকুন্দপুর চ্যাম্পিয়ন
  • কলারোয়ায় সোনালী আঁশের পাশাপাশি পাটকাঠিতে বাড়তি আয়ের স্বপ্ন কৃষকের
  • কলারোয়ায় এবার সাদা তিলের তৈরি দুর্গা প্রতিমা
  • কলারোয়ায় মাধ্যমিক শিক্ষক সমিতির কমিটি গঠনে সার্চ কমিটির সভা
  • কলারোয়া বেত্রবতী হাইস্কুলে বাল্যবিবাহ প্রতিরোধ কমিটির সভা
  • কলারোয়ায় দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা
  • কলারোয়ার হিজলদী হাইস্কুল অ্যালামনাই অ্যাসোসিয়েশনের কমিটি গঠন
  • কলারোয়ায় মাদকবিরোধী অভিযানে ৫ জনের কারাদণ্ড
  • কলারোয়ায় হুতিদের আগ্রাসনের প্রতিবাদে মানববন্ধন
  • কলারোয়ায় পুকুরের পানিতে ডুবে ভাই-বোনের মৃ/ত্যু
  • কলারোয়ায় ৮০জন মেধাবী শিক্ষার্থী বিনামূল্যে পেলো বাইসাইকেল