শনিবার, অক্টোবর ১৭, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

কলারোয়ার কেঁড়াগাছি ফুটবল টুর্নামেন্টের সেমিফাইনালে মোকন্দপুরের গোলবন্যা

উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে কলারোয়ার কেঁড়াগাছি ফুটবল টুর্নামেন্টের দ্বিতীয় সেমিফাইনাল।

মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) কেঁড়াগাছি হাইস্কুল ফুটবল মাঠে অনুষ্ঠিত উত্তেজনাপূর্ণ ম্যাচে মুখোমুখি হয় এস এম ফুটবল একাডেমি সাতক্ষীরা ও মোকন্দপুর এমাজিং ক্লাব।

সোনা মাটি যুব সংঘের উদ্যোগে আয়োজিত এ টুর্নামেন্টের দ্বিতীয় সেমিফাইনাল ঘিরে মাঠজুড়ে ছিল দর্শকদের ব্যাপক উপস্থিতি। খেলা শুরুর পর থেকেই দুই দল গোলের জন্য মরিয়া হয়ে আক্রমণ চালাতে থাকে।

তবে ম্যাচের প্রথমার্ধেই দুর্দান্ত ফুটবল নৈপুণ্য প্রদর্শন করে মোকন্দপুর এমাজিং ক্লাব। একের পর এক আক্রমণে প্রতিপক্ষের রক্ষণভাগকে চাপে ফেলে হাফ টাইমের আগেই ৪টি গোল আদায় করে নেয় মোকন্দপুর।

প্রথমার্ধ শেষে মোকন্দপুর এমাজিং ক্লাব ৪-০ গোলে এগিয়ে থেকে বিরতিতে যায়। ফলে দ্বিতীয়ার্ধে ম্যাচের উত্তেজনা আরও বাড়বে এমন প্রত্যাশা নিয়ে মাঠে উপস্থিত দর্শকদের মধ্যে ছিল ব্যাপক আগ্রহ। কিন্তু শেষ পর্যন্ত আর কোন গোল না হওয়ায় ৪-০ গোল নিয়ে ফাইনাল খেলার যোগ্যতা অর্জন করে মাঠ ছাড়ে মোকন্দপুর।

খেলাটি সুষ্ঠুভাবে পরিচালনা করেন প্রধান রেফারি নাজমুল হুদা। সহকারী রেফারি হিসেবে দায়িত্ব পালন করেন সাইফুল ইসলাম ও সাইদুল। পুরো ম্যাচের ধারাভাষ্য প্রদান করেন তৌহিদুজ্জামান।

স্থানীয় বিপুল সংখ্যক ক্রীড়াপ্রেমীরা উপস্থিত থেকে খেলাটি উপভোগ করেন।

একই রকম সংবাদ সমূহ

নবগঠিত সাতক্ষীরা জেলা ছাত্রদলকে স্বাগত জানিয়ে কলারোয়া উপজেলা ছাত্রদল এর সভাপতি প্রার্থী মোঃ আবির হোসেন এর নেতৃত্বে শুভেচ্ছা মিছিল

নবগঠিত সাতক্ষীরা জেলা ছাত্রদলকে স্বাগত জানিয়ে কলারোয়া উপজেলা ছাত্রদল এর সভাপতি প্রার্থী মোঃ আবির হোসেন এর নেতৃত্বে শুভেচ্ছা মিছিল নবগঠিত সাতক্ষীরা জেলা ছাত্রদলের নেতৃবৃন্দকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে সাতক্ষীরার কলারোয়ায় বিশাল শুভেচ্ছা মিছিল অনুষ্ঠিত হয়েছে।বিস্তারিত পড়ুন

কলারোয়ায় সুপেয় পানির পয়েন্ট উদ্বোধন ও ডিজিটাল পানির বিলিং বিষয়ে প্রশিক্ষণ অনুষ্ঠিত”

দি কোকা-কোলা ফাউন্ডেশন (The Coca-Cola Foundation—TCCF)-এর অর্থায়নে, ওয়াটার অ্যান্ড স্যানিটেশন ফর আরবানবিস্তারিত পড়ুন

কলারোয়ায় যুবদলের সাবেক সভাপতি আব্দুল কাদের বাচ্চুর সংবাদ সম্মেলন

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া কয়েকটি ঘটনার প্রেক্ষিতে সংবাদ সম্মেলন করেছেন কলারোয়া উপজেলাবিস্তারিত পড়ুন

  • ফেসবুকে অপপ্রচারের প্রতিবাদে কলারোয়ায় যুবদল নেতার সংবাদ সম্মেলন
  • শার্শা থেকে কলারোয়া সীমান্তে মাদক নেটওয়ার্কের বিস্তার, আলোচনায় আমজাদ
  • কলারোয়ায় জামায়াতের লিডারশিপ ট্রেনিং প্রোগ্রাম অনুষ্ঠিত
  • কলারোয়ার কেঁড়াগাছি ফুটবল টুর্নামেন্টে মুকুন্দপুর চ্যাম্পিয়ন
  • কলারোয়ায় সোনালী আঁশের পাশাপাশি পাটকাঠিতে বাড়তি আয়ের স্বপ্ন কৃষকের
  • কলারোয়ায় এবার সাদা তিলের তৈরি দুর্গা প্রতিমা
  • কলারোয়ায় মাধ্যমিক শিক্ষক সমিতির কমিটি গঠনে সার্চ কমিটির সভা
  • কলারোয়া বেত্রবতী হাইস্কুলে বাল্যবিবাহ প্রতিরোধ কমিটির সভা
  • কলারোয়ায় দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা
  • কলারোয়ার হিজলদী হাইস্কুল অ্যালামনাই অ্যাসোসিয়েশনের কমিটি গঠন
  • কলারোয়ায় মাদকবিরোধী অভিযানে ৫ জনের কারাদণ্ড
  • কলারোয়ায় হুতিদের আগ্রাসনের প্রতিবাদে মানববন্ধন