শুক্রবার, অক্টোবর ১৬, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

কলারোয়ার কেঁড়াগাছিতে মহিলা সমাবেশ

কলারোয়ার কেঁড়াগাছি‌তে মহিলা সমাবেশ অনুষ্ঠিত হয়েছে ।বুধবার বিকেলে স্থানীয় হাই স্কুল ফুটবল মাঠে জাতীয়তাবাদী মহিলা দল কেঁড়াগাছি ইউনিয়নের ১নং ওয়ার্ড মহিলা দলের আয়োজনের সমাবেশে, প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন কেন্দ্রীয় বিএনপি’র প্রকাশনা বিষয়ক সম্পাদক, তালা কলারোয়া সাবেক এমপি জনাব হাবিবুর ইসলাম হাবিব।

প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন তালা কলারোয়ার মানুষের উন্নয়নের জন্য কাজ করতে চাই, বিগত সময়ে তালা কলারোয়ার মানুষের জন্য রাস্তা, কালভার্ট, ব্রিজ, স্কুল, কলেজ, মাদ্রাসা উন্নয়নের কাজ করেছি। কেঁড়াগাছিতে মজুমদার খানের ব্রিজ সহ রাস্তা বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের উন্নয়নমূলক কাজ করেছি। ধানের শীষের পক্ষে ভোট কামনা করে তিনি সকলের দোয়া এবং আশীর্বাদ কামনা করেন।

এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এবং বক্তব্য রাখেন হাইকোর্টের আইনজীবী হাবিব পত্নী শাহনাজ পারভীন বকুল, উপজেলা মহিলা দলের সভানেত্রী রাশিদা আশরাফ, উপজেলা বিএনপির যুগ্ন আহবায়ক সাবেক চেয়ারম্যান আশরাফ হোসেন, আব্দুল কাদের বাচ্চু সহ ইউনিয়ন বিএনপি ও বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ওয়ার্ড জাতীয়তাবাদী মহিলা দলের সভানেত্রী ইসমত আরা সাথী।

সমগ্র অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ইউনিয়নে বিএনপির যুগ্ন সাধারণ সম্পাদক সাবেক মেম্বার তৌহিদুজ্জামান।

একই রকম সংবাদ সমূহ

কলারোয়ায় সুপেয় পানির পয়েন্ট উদ্বোধন ও ডিজিটাল পানির বিলিং বিষয়ে প্রশিক্ষণ অনুষ্ঠিত”

দি কোকা-কোলা ফাউন্ডেশন (The Coca-Cola Foundation—TCCF)-এর অর্থায়নে, ওয়াটার অ্যান্ড স্যানিটেশন ফর আরবানবিস্তারিত পড়ুন

কলারোয়ায় যুবদলের সাবেক সভাপতি আব্দুল কাদের বাচ্চুর সংবাদ সম্মেলন

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া কয়েকটি ঘটনার প্রেক্ষিতে সংবাদ সম্মেলন করেছেন কলারোয়া উপজেলাবিস্তারিত পড়ুন

ফেসবুকে অপপ্রচারের প্রতিবাদে কলারোয়ায় যুবদল নেতার সংবাদ সম্মেলন

ফেসবুকে অপপ্রচারের প্রতিবাদে শনিবার কলারোয়া প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করেছেন হেলাতলা ইউনিয়ন যুবদলেরবিস্তারিত পড়ুন

  • শার্শা থেকে কলারোয়া সীমান্তে মাদক নেটওয়ার্কের বিস্তার, আলোচনায় আমজাদ
  • কলারোয়ায় জামায়াতের লিডারশিপ ট্রেনিং প্রোগ্রাম অনুষ্ঠিত
  • কলারোয়ার কেঁড়াগাছি ফুটবল টুর্নামেন্টে মুকুন্দপুর চ্যাম্পিয়ন
  • কলারোয়ায় সোনালী আঁশের পাশাপাশি পাটকাঠিতে বাড়তি আয়ের স্বপ্ন কৃষকের
  • কলারোয়ায় এবার সাদা তিলের তৈরি দুর্গা প্রতিমা
  • কলারোয়ায় মাধ্যমিক শিক্ষক সমিতির কমিটি গঠনে সার্চ কমিটির সভা
  • কলারোয়া বেত্রবতী হাইস্কুলে বাল্যবিবাহ প্রতিরোধ কমিটির সভা
  • কলারোয়ায় দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা
  • কলারোয়ার হিজলদী হাইস্কুল অ্যালামনাই অ্যাসোসিয়েশনের কমিটি গঠন
  • কলারোয়ায় মাদকবিরোধী অভিযানে ৫ জনের কারাদণ্ড
  • কলারোয়ায় হুতিদের আগ্রাসনের প্রতিবাদে মানববন্ধন
  • কলারোয়ায় পুকুরের পানিতে ডুবে ভাই-বোনের মৃ/ত্যু