শুক্রবার, জুন ৫, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

কলারোয়ার চন্দনপুর ইউনিয়নে আলতাফ হোসেন লাল্টুর গণসংযোগ ও প্রয়াত পলাশের কবর জিয়ারত

দীপক শেঠ, কলারোয়া: আসন্ন কলারোয়া উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী ৮০’ দশকের ছাত্রলীগ নেতা, সাবেক কেঁড়াগাছি ইউপি চেয়ারম্যান জনপ্রিয় রাজনৈতিক ব্যক্তিত্ব এসএম আলতাফ হোসেন লাল্টুর গণসংযোগ ও সাবেক ছাত্রলীগ নেতা পলাশের কবর জিয়ারত করেছেন।

মঙ্গলবার (১৩ ফেব্রুয়ারী) দিন ব্যাপি উপজেলার সীমান্তবর্তী ৬ নং সোনাবাড়িয়া ও ৭ নং চন্দনপুর ইউনিয়নের বিভিন্ন বাজারে ও জনবহুল এলাকায় সাধারন মানুষের সাথে তিনি শুভেচ্ছা বিনিময় করেন। পরে বিকালে রামভদ্রপুর গ্রামের ৮০ দশকের ছাত্রলীগ নেতা ও সাবেক ইউপি সদস্য সিনিয়র সাংবাদিক হাসান মানুদ পলাশের কবর জিয়ারত করেছেন।

কবর জিয়ারত শেষে সমাজ সেবক আলতাফ হোসেন লাল্টু বলেন, বঙ্গবন্ধুর স্বপ্ন বাস্তবায়নে আমার রাজপথের সহযোদ্ধা প্রয়াত সাংবাদিক হাসান মাসুদ পলাশ ছিলো অকুতোভয় সৈনিক। দেশ ও সমাজ উন্নয়নে পলাশের ভূমিকা ছিলো অপরিসিম। আমি বিদেশে অবস্থান করায় তাঁর জানাযা নামাজে সরাসরি অংশ নিতে না পারায় নিজেকে আমি অপরাধী মনে করি।

আমার ছাত্র জীবনে আন্দোলন, সংগ্রামের সহযোদ্ধা পলাশের কবর জিয়ারত করার সুযোগ পাওয়ায় আজ আমিই আল্লাহ তায়ালার প্রতি হাজারো শুকরিয়া আদায় করি। তিনি পলাশের আত্মার মাগফিরাত কামনা করে তাঁর ইউনিয়নবাসির জন্য ও সামাজ জীবনের অসমাপ্ত কাজ শেষ করার প্রত্যয় ব্যক্ত করেন।

কবর জিয়ারতকালে উপস্থিত ছিলেন চন্দনপুর ইউনিয়ন আ. লীগের সভাপতি সাবেক অধ্যক্ষ গাজী রবিউল ইসলাম, সাধারন সম্পাদক মফিজুল ইসলাম, সাবেক ইউপি চেয়ারম্যান মনিরুল ইসলাম মনি, যুবলীগ নেতা প্রয়াতের সহোদর হারেছ উদ্দীন পরোশ, প্রিমিয়র ছাত্র সংঘের সভাপতি আফজাল ফোয়াদ অভি, সাধারন সম্পাদক ইমদাদুল হক মিলন, সাংগঠনিক সম্পাদক সাংবাদিক আজমল হোসেন বাবু সহ স্থানীয় মুরুব্বিগণ, মরহুমের পরিবারের সদস্যবৃন্দ ও ইউনিয়ন আ.লীগ, যুবলীগ নেতা- কর্মীবৃন্দ।

এ দিকে সন্ধ্যার পর আলতাফ হোসেন লাল্টু জয়নগর ইউনিয়নের বর্তমান, সাবেক ইউপি চেয়ারম্যানগণ ও স্থানীয় জনপ্রতিনিধি ও সূধিবৃন্দের সাথে মতবিনবময় করেন। উল্লেখ্য, কলারোয়ার কৃতি সন্তান মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী রাজনীতিবিদ এসএম আলতাফ হোসেন লাল্টু সম্প্রতি অস্ট্রেলিয়ার মায়া ত্যাগ করে আগামী উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করার মানসে নিজ জন্মভূমিতে পা রেখেই জনসেবা মূলক কাজে নিজেকে সম্পৃক্ত করেছেন বলে জানা যায়।

একই রকম সংবাদ সমূহ

সাতক্ষীরা জেলা পরিষদের প্রশাসক নিযুক্ত হলেন হাবিবুল ইসলাম হাবিব

তালা (সাতক্ষীরা) প্রতিনিধি: সাতক্ষীরা জেলা পরিষদের প্রশাসক হিসেবে নিয়োগ পেয়েছেন সাতক্ষীরা-১ (তালা-কলারোয়া)বিস্তারিত পড়ুন

কলারোয়ায় নৈতিক শিক্ষায় গুরুত্বারোপ সাতক্ষীরার নবাগত ডিসির

কলারোয়ায় বাল্যবিবাহ, মাদকদ্রব্য, ইভটিজিং ও শিশু নির্যাতন প্রতিরোধ বিষয়ে আলোচনা সভা অনুষ্ঠিতবিস্তারিত পড়ুন

কলারোয়ায় ঈদের ছুটিতে দশ হাজার গাছের চারা রোপন ও বিতরণ

ঈদের ছুটিতে বাড়িতে এসে দশ হাজার গাছের চারা রোপন ও বিতরণ করেবিস্তারিত পড়ুন

  • কলারোয়ায় হাতে হ্যান্ডকাপ লাগানো অবস্থায় পালালো আসামি, পরে ফের আটক
  • কলারোয়ায় টুংটাং আওয়াজে ব্যস্ততা বেড়েছে কামারদের
  • কলারোয়ায় নকল-ভেজাল ঔষধ বিক্রয় না করা প্রসঙ্গে জনসচেতনামূলক সভা
  • জমে উঠেছে বাগুড়ি বেলতলা আমের বাজার
  • কলারোয়ায় সাফল্য ছড়াচ্ছেন আদর্শ কৃষক সাত্তার: ‘কৃষক দলগঠন’ মিটিংয়ে কৃষিতে বিপ্লব
  • কলারোয়ায় কোরবানির জন্য চাহিদার তুলনায় বেশি ২ হাজার ৫০০টি পশু প্রস্তুত
  • কলারোয়ায় গ্রাম আদালত সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধিতে কর্মশালা
  • কলারোয়ায় শিক্ষক নেতা আখতারুজ্জামানের দাফন সম্পন্ন
  • কলারোয়ায় ৩ দিনব্যাপী ভূমি মেলার শুভ উদ্বোধন
  • কলারোয়ার আব্দুর রাজ্জাক পেলেন জীবিকার নতুন ভ্যান
  • কলারোয়ায় অন্ধ ঘোড়ার পাশে মানবতার দৃষ্টান্ত গড়লেন কলেজ ছাত্র সোহান
  • সাতক্ষীরা-১ আসনের সংসদ সদস্য অধ্যক্ষ ইজ্জত উল্লাহ’র শাশুড়ি’র ইন্তেকাল