সোমবার, সেপ্টেম্বর ২১, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

কলারোয়ার চন্দনপুর কলেজের শিক্ষক শাহানুর ইসলামের আকস্মিক মৃত্যু

কলারোয়া পৌরসভার গদখালী গ্রামের বাসিন্দা ও চন্দনপুর ইউনাইটেড কলেজের রসায়ন বিভাগের জ্যেষ্ঠ প্রভাষক শাহানুর ইসলাম শনিবার দিবাগত রাত পৌনে বারোটার দিকে আকস্মিক স্ট্রোক জনিত কারণে ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

সদ্যপ্রয়াত শাহানুর ইসলামের প্রতিবেশী লাঙ্গলঝাড়া কেএল হাইস্কুলের প্রধান শিক্ষক সাবেক ইউপি চেয়ারম্যান শেখ নুরুল ইসলাম ও ব্যবসায়ী সাদ্দাম হোসেন জানান, রাত দশটার দিকে কলারোয়া বাজার থেকে মোটরসাইকেল করে বাড়িতে যান শাহানুর স্যার। মোটরসাইকেল নিচতলায় তুলে উনি দোতলায় যান। খাওয়া-দাওয়া করে এর কিছুক্ষণ পরে গ্যাস্ট্রিকজনিত সমস্যা বোধ করেন। রাত সাড়ে এগারোটার দিকে বেশি অসুস্থ হয়ে পড়ায় হাসপাতালে নেয়ার পরপরই সে মৃত্যুর কোলে ধরে পড়ে।

শিক্ষক শাহানুরের বয়স হয়েছিলো আনুমানিক ৫২ বছর। তার স্ত্রী দুরারোগ্য ক্যান্সারে আক্রান্ত। তাকে ইতোমধ্যে কয়েকটি কেমোথেরাপি দেয়া হয়েছে। তাদের দুই ছেলে। বড় ছেলে বিমান বাহিনীর পাইলট বলে জানা গেছে।

রবিবার সকাল ৯ টায় কলারোয়া কেন্দ্রীয় জামে মসজিদে শিক্ষক শাহানুরের প্রথম নামাজে জানাজা অনুষ্ঠিত হয়। পরে জোহর নামাজের পর গ্রামের বাড়ি উপজেলার আহসানগরে দ্বিতীয় নামাজ শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হয় বলে পারিবারিক সূত্রে জানা যায়।
প্রথম জানাযা পূর্ব আলোচনায় কথা বলেন চন্দনপুর ইউনাইটেড কলেজের অন্যতম প্রতিষ্ঠাতা প্রফেসর আবু নসর, চন্দনপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান হাসান আজিজ আহমেদ, প্রয়াতের সহকর্মী অধ্যাপক আশরাফুল ইসলাম, পুত্রসহ কয়েকজন। অসংখ্য মুসল্লী জানাযায় অংশগ্রহণ করেন। প্রথম জানাজায় ইমামতি করেন মাওলানা ওসমান গনি।

তার মৃত্যুতে কলারোয়া নিউজ পরিবার গভীরভাবে শোকাহত।

শোক জ্ঞাপন

শিক্ষক শাহানুর রহমানের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন চন্দনপুর ইউনাইটেড ডিগ্রী কলেজের অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) রুস্তম আলী সহ সকল শিক্ষক/শিক্ষিকা, গভর্নিং বডির সদস্য ও কর্মচারীবৃন্দ।

এক শোক বার্তায় তারা বলেন, “শিক্ষক শাহানুর ইসলাম ছিলেন একজন দক্ষ ও নিষ্ঠাবান শিক্ষক। তিনি সবার কাছে প্রিয় ব্যক্তিত্ব ছিলেন।
তাঁর মৃত্যুতে আমরা গভীরভাবে শোকাহত। আমরা মরহুমের রূহের মাগফিরাত কামনা করছি এবং তাঁর শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করছি।”

একই রকম সংবাদ সমূহ

কলারোয়ার কেঁড়াগাছি ফুটবল টুর্নামেন্টের প্রথম সেমিফাইনালে কয়লার জয়

কলারোয়ার কেঁড়াগাছি ফুটবল টুর্নামেন্টের প্রথম সেমিফাইনালে কয়লা ও বোয়ালিয়া ফুটবল দল মুখোমুখিবিস্তারিত পড়ুন

কলারোয়ায় অবসরপ্রাপ্ত শিক্ষক আফজাল করিম আর নেই

কলারোয়ার বামনখালি মাধ্যমিক বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত শিক্ষক আলহাজ্ব আফজাল করিম(৭৫) আর নেই। বৃহস্পতিবারবিস্তারিত পড়ুন

কলারোয়ায় শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ

কলারোয়া প্রতিনিধি: পরিবেশের ভারসাম্য রক্ষা ও সবুজায়নের লক্ষ্যে কলারোয়ায় শিক্ষার্থীদের মাঝে বিভিন্নবিস্তারিত পড়ুন

  • সাতক্ষীরা সরকারি কলেজে মিয়াওয়াকি বনায়নের উদ্বোধন
  • কলারোয়ায় শাকদাহ বালিকা বিদ্যালয়ে এডহক কমিটির সংবর্ধনা ও অভিভাবক সমাবেশ
  • স্কুল সভাপতির পিতার মৃত্যুতে শোক জ্ঞাপন
  • কলারোয়ায় সিংগা হাইস্কুলে জিবি সভাপতি-এ প্লাস প্রাপ্তদের সংবর্ধনা ও অভিভাবক সমাবেশ
  • কলারোয়ার কেঁড়াগাছি ৮দলীয় ফুটবল টুর্নামেন্টে এসএম ফুটবল একাডেমির জয়
  • কলারোয়ায় পানির মাধ্যমে মাংসের ওজন বাড়ানোর দায়ে দুই ব্যবসায়ীকে জরিমানা
  • কলারোয়ার কেঁড়াগাছি ফুটবল টুর্নামেন্টে মোকন্দপুরের জয়
  • কলারোয়ায় অসুস্থ কুকুরের উপদ্রব, শুরু হলো ভ্যাকসিনেশন কার্যক্রম
  • কলায়োরার কেঁড়াগাছি আট দলীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধনীয় খেলায় কয়লার জয়
  • কলারোয়ায় ডেঙ্গু প্রতিরোধে সমন্বিত পরিষ্কার-পরিচ্ছন্নতা কর্মসূচি
  • কলারোয়ায় ইউএনও’র সহায়তায় নতুন ঘর পেলেন অসহায় মরিয়ম
  • কলারোয়া ৩টি শিক্ষা প্রতিষ্ঠানে গাছের চারা বিতরণ করলেন জেলা পরিষদ প্রশাসক হাবিব