সোমবার, নভেম্বর ২, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

কলারোয়ার চন্দনপুরে নির্বাচনী জনসভায় নৌকা বিজয়ের দৃপ্ত অঙ্গীকার

আতাউর রহমান, কলারোয়া: কলারোয়ায় সাতক্ষীরা-১ আসনের নৌকার প্রার্থী ফিরোজ আহম্মেদ স্বপনের নির্বাচনী জনসভায় উপজেলা আওয়ামী লীগ নেতৃবৃন্দ ঐক্যবদ্ধভাবে নৌকা বিজয়ের দৃপ্ত অঙ্গীকার ব্যক্ত করেন।

শনিবার (২৩ ডিসেম্বর) সন্ধ্যায় উপজেলার সীমান্তবর্তী চন্দনপুর হাইস্কুল চত্বরে এ নির্বাচনী জনসভায় নৌকার প্রার্থী ও কলারোয়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি ফিরোজ আহম্মেদ স্বপন দেশের উন্নয়ন, সমৃদ্ধি ও গণতন্ত্রকে সমুন্নত করতে সকলের কাছে নৌকায় ভোট প্রার্থনা করেন।

জনসভায় প্রধান অতিথির বক্তব্য দেন উপজেলা পরিষদ চেয়ারম্যান আমিনুল ইসলাম লাল্টু।

চন্দনপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি সাবেক অধ্যক্ষ গাজী রবিউল ইসলামের সভাপতিত্বে নৌকার সমর্থনে বক্তব্য দেন আওয়ামী লীগের কেন্দ্রীয় উপ-কমিটির সদস্য সরদার আমজাদ হোসেন, উপজেলা আওয়ামী লীগের সাবেক আহবায়ক সাজেদুর রহমান খান চৌধুরী, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান কাজী আসাদুজ্জামান সাহাজাদা, মহিলা ভাইস চেয়ারম্যান শাহনাজ নাজনীন খুকু, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আনোয়ার হোসেন, ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি নাহিদ হাসান শাহিন, আওয়ামীলীগ নেতা লাঙ্গলঝাড়া ইউপি চেয়ারম্যান অধ্যাপক এমএ কালাম, সোনাবাড়িয়া ইউপি চেয়ারম্যান বেনজির হোসেন হেলাল, যুগিখালি ইউপি চেয়ারম্যান রবিউল হাসান, চন্দনপুর ইউনাইটেড কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ আলহাজ্ব রুস্তম আলি, সাবেক ইউপি চেয়ারম্যান সামসুদ্দিন আল মাসুদ বাবু, বীর মুক্তিযোদ্ধা আব্দুল কুদ্দুস, আবু সিদ্দিক, আব্দুর রউফ, আওয়ামী লীগ নেতা রবিউল আলম মল্লিক, কলারোয়া পৌর আওয়ামী লীগের সভাপতি আজিজুর রহমান, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের আহবায়ক আশিকুর রহমান মুন্না, যুবলীগ নেতা শহীদ আলি, মাসুমুজ্জামান মাসুম, মোস্তাফিজুর মোস্তাক, ডা. রেজাউল করিম রেজা, আতাউর রহমান, চন্দনপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মফিজুল ইসলাম, উপজেলা মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের সাধারণ সম্পাদক মফিজুল ইসলাম লাভলু, সাংগঠনিক সম্পাদক সাংবাদিক জাহাঙ্গীর আলম লিটন প্রমুখ।

সভা যৌথভাবে সঞ্চালন করেন চন্দনপুর ইউপি চেয়ারম্যান ডালিম হোসেন ও সাবেক চেয়ারম্যান মনিরুল ইসলাম মনি।

একই রকম সংবাদ সমূহ

সাতক্ষীরা ও কলারোয়া সীমান্তে বিজিবির অভিযানে ইয়াবাসহ কিশোর আটক

সাতক্ষীরা ও কলারোয়া সীমান্তে মাদক ও চোরাচালানবিরোধী পৃথক অভিযান চালিয়ে ১০টি ভারতীয়বিস্তারিত পড়ুন

কলারোয়ার কেঁড়াগাছি-কাকডাঙ্গা ছাফেদের মোড় সড়কের সংস্কার কাজ শুরু, স্বস্তির অপেক্ষায় এলাকাবাসী

দীর্ঘদিনের ভোগান্তির অবসানের আশায় অবশেষে শুরু হয়েছে সাতক্ষীরার কলারোয়া উপজেলার কেঁড়াগাছি থেকেবিস্তারিত পড়ুন

কলারোয়া বাজারে ডেঙ্গু সচেতনতায় ইউএনও’র প্রচারাভিযান

ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা বাড়াতে কলারোয়া বাজারে ব্যবসায়ী, পথচারী ও সাধারণ মানুষের মাঝেবিস্তারিত পড়ুন

  • রাস্তার মধ্যে পণ্য রাখায় কলারোয়ায় ৯জন দোকানীকে জরিমানা
  • কলারোয়ায় দোকান ভাংচুর ও মারপিটের অভিযোগে সংবাদ সম্মেলন
  • সাতক্ষীরা সীমান্তে ২০ লাখ টাকার চোরাচালানি পণ্যসহ আটক ১
  • ২৮ অক্টোবরের রক্তের চেতনা দলীয়করণের জন্য নয় : এমপি ইজ্জত উল্লাহ
  • কলারোয়ায় কিশোরী ও অভিভাবক সচেতনতামূলক প্রশিক্ষণ
  • সাতক্ষীরা ও কলারোয়া সীমান্তে সাড়ে ৭ লাখ টাকার চোরাচালানি পণ্য জব্দ
  • কলারোয়ার কেঁড়াগাছি ইউনিয়নের মধ্যবর্তী স্থানে মিনি স্টেডিয়াম নির্মাণের দাবিতে মানববন্ধন
  • কারিগরি প্রশিক্ষণের লক্ষ্যে কলারোয়ায় যুব ও ওস্তাদের পরিচিতি সভা অনুষ্ঠিত
  • কলারোয়া জলাবদ্ধ-পতিত জমিতে শোভা পাচ্ছে পানিফল, ফিরছে কৃষকের সুদিন
  • কলারোয়ায় আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা
  • সাতক্ষীরা সীমান্তে প্রায় ৭ লক্ষ টাকার চোরাচালানি পণ্যসহ আটক ১
  • যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কলারোয়ার কুশোডাঙ্গায় পোস্টারিং কর্মসূচি