শুক্রবার, আগস্ট ২৮, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

কলারোয়ার চন্দনপুরে ব্যাডমিন্টন টুর্নামেন্টে কলারোয়া নিউজ চ্যাম্পিয়ন

এস এম ফারুক হোসেন: মাদকমুক্ত সমাজ গড়তে সাতক্ষীরার কলারোয়া উপজেলার চন্দনপুরে ব্যাডমিন্টন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।
যুবসমাজকে মাদকের ভয়াবহ থাবা থেকে সরিয়ে রাখতে চন্দনপুর আর.এন প্রগতি ক্রীড়া সংঘের আয়োজনে ৫২তম মহান বিজয় দিবস উপলক্ষে ৮ দলীয় নকআউট ওই টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়।

শনিবার (১৬ ডিসেম্বর) সন্ধ্যা রাতে স্থানীয় একটি আম বাগানে এ টুর্নামেন্টের উদ্বোধন করেন চন্দনপুর ৩নং ওর্য়াডের ইউপি সদস্য মো. আব্দুল্লাহ আল মামুন।

টুর্নামেন্টের মিডিয়া পার্টনার ছিলো কলারোয়া নিউজ ও থ্রীএস ফুড মিডিয়া।

আয়োজকরা জানান, ‘কলারোয়ার চন্দনপুর ইউনিয়ন ও পার্শ্ববর্তী যশোর জেলার কায়বা ইউনিয়ন সীমান্তবর্তী হওয়ায় যুব সমাজ জড়িয়ে পড়েছে বিভিন্ন মাদকের নেশায়। যে কারণে যুব সমাজকে সুস্থ বিনোদন দিতে এ ব্যাডমিন্টন টুর্নামেন্টের আয়োজন করা হয়েছে। উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে দল এসে এখানে খেলায় অংশ নেন। এ খেলার বিনোদন নিতে প্রচুর দর্শকের গভীর রাতেও উপস্থিতি দেখা গিয়েছে।’

টুর্নামেন্টের প্রথম ম্যাচে দিপু ২-০ সেঁটে বায়েজিদকে পরাজিত করে, দ্বিতীয় ম্যাচ শুভ ২-১ সেটে সুমনকে পরাজিত করেন, তৃতীয় ম্যাচে নূর ২-১ সেটে তুষারকে পরাজিত করে, চতুর্থ খেলায় কলারোয়া নিউজের সাব্বির ২-০ সেটে ফরহাদকে পরাজিত করে।
ফাইনালে কলারোয়া নিউজের সাব্বির হোসেন টিম ২-১ সেটে সুমন টিমকে পরাজিত করেন।

ম্যান অফ দ্যা ম্যাচ নাজমুল, ম্যান অফ দ্যা সিরিজ সজীব বিবেচিত হন।

খেলা ও পুরষ্কার বিতরণীতে বিশেষ অতিথি ছিলেন মাস্টার আশানূর রহমান, মাস্টার আবু সাঈদ, মাস্টার ইদ্রিস আলী প্রমুখ।

খেলাটি পরিচালনা করেন মোহাম্মদ জিয়াউর রহমান ও মো. শহীদুল্লাহ।

বিজয়ী টিমকে ১ হাজার টাকা ও রানার্সআপ টিমকে ৭শত টাকার প্রাইজমানি প্রদান করা হয়। এছাড়া খেলায় অংশ নেয়া সব খেলোয়াড়কে পুরষ্কার বিতরণ করা হয়।

একই রকম সংবাদ সমূহ

দৃষ্টিপাত সম্পাদক জি.এম নূর ইসলামের মৃত্যুতে কলারোয়া প্রেসক্লাব নেতৃবৃন্দের শোক

সাতক্ষীরা থেকে প্রকাশিত দৈনিক দৃষ্টিপাত পত্রিকার প্রকাশক ও সম্পাদক, সমাজসেবক জি.এম নূরবিস্তারিত পড়ুন

কলারোয়ায় মোয়াজ্জেম চেয়ারম্যানের বড় ভাই শাহাদাৎ হোসেনের ইন্তেকাল

কলারোয়া উপজেলার ৯নং হেলাতলা ইউনিয়নের চেয়ারম্যান মোয়াজ্জেম হোসেনের বড় ভাই শাহাদাৎ হোসেনবিস্তারিত পড়ুন

কলারোয়ায় ইয়াবাসহ মাদক কারবারি আটক

সাতক্ষীরার কলারোয়ায় মাদকবিরোধী অভিযানে ৩০ পিস ইয়াবাসহ মোঃ শহিদুল ইসলাম মোড়ল (৪০)বিস্তারিত পড়ুন

  • দৈনিক দৃষ্টিপাত সম্পাদক জিএম নূর ইসলামের মৃত্যুতে কলারোয়া রিপোর্টার্স ক্লাবের শোক
  • কলারোয়া পৌরসভায় শিক্ষকদের নিয়ে পানির দায়িত্বশীল ব্যবহার বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত
  • কলারোয়ায় গ্রাম আদালত ব্যবস্থাপনা কমিটির ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত
  • কলারোয়া থানার নবাগত ওসির সাথে রিপোর্টার্স ক্লাবের নেতৃবৃন্দের মতবিনিময়
  • কলারোয়ায় ‘জাতীয় তরুন সংঘে’র নতুন কমিটি : সভাপতি রবিউল, সম্পাদক রঞ্জু, সাংগঠনিক মোস্তাক
  • কলারোয়া থানার নবাগত ওসির সাথে প্রেসক্লাব নেতৃবৃন্দের মতবিনিময়
  • কলারোয়া ফুটবল মাঠ ব্যবস্থাপনা কমিটি গঠন
  • কলারোয়ায় বেত্রবতী নদীর নতুন কাঠের সাঁকো চালু, স্বস্তি
  • কলারোয়ায় পানিতে ডুবে শিশুর মৃত্যু
  • কলারোয়ায় বিভিন্ন প্রতিযোগিতা-অনুষ্ঠানের প্রস্তুতি সভা
  • কলারোয়ায় সিংগা হাইস্কুলে অভিভাবক সমাবেশ
  • কলারোয়ায় ১৩৫ পিস ইয়াবাসহ মাদক কারবারী আটক