শনিবার, সেপ্টেম্বর ১৯, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

কলারোয়ার জয়নগরে স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উপলক্ষে আলোচনা সভা ও সাংস্কৃতিক সন্ধ্যা

কলারোয়ার ১নং জয়নগর ইউনিয়ন পরিষদে স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উপলক্ষে মুক্তিযুদ্ধে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের অবদান ও জাতির শ্রেষ্ঠ সন্তান বীরযোদ্ধাদের অবদান শীর্ষক আলোচনা সভা ও সাংস্কৃতিক সন্ধ্যা অনুষ্ঠিত হয়েছে।

(৩ মার্চ, বৃহস্পতিবার) বিকাল ৩ টায় জয়নগর ইউনিয়ন পরিষদ চত্বরে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।

ইউপি সদস্য মনিরুজ্জামান মনির সঞ্চালনায় জয়নগর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান বিশাখা তপন সাহার সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত বক্তারা তাদের বক্তব্যে বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও জাতির বীর সন্তান মুক্তিযোদ্ধাদের আত্মত্যাগের বিনিময়ে লাল সবুজের একটি পতাকা ও বাংলাদেশ নামক একটি ভূখণ্ড অর্জিত হয়েছে। এজন্য যুদ্ধে আত্মত্যাগকারীদের কখনও ভোলার নয়। তারা বাঙালি জাতি হৃদয়ে স্থান করে নিয়েছে। বক্তারা আরো বলেন জাতির শ্রেষ্ঠ সন্তান বীর যোদ্ধাদের সর্বোচ্চ সম্মান ও মর্যাদা প্রাপ্তিতে গুরুত্ব আরোপ করতে হবে। সেইসাথে আরো বলেন মুক্তিযোদ্ধারা সর্বজন স্বীকৃত তাদের অপমান অপদস্ততা জাতি সহ্য করবে না।

অনুষ্ঠানটিতে আরো উপস্থিত ছিলেন- অনুষ্ঠানের বিশেষ অতিথি ১নং জয়নগর ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি মাস্টার আজিজুর রহমান, মুক্তিযোদ্ধা মৃণালকান্তি জোসেফ, মুক্তিযোদ্ধা জব্বার মোড়ল, মুক্তিযোদ্ধা শাহজাহান মোড়ল, ৭,৮,৯ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্যা ও জয়নগর ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান রেখা আলমগীর, বেগম খালেদা জিয়া ডিগ্রী কলেজের অধ্যক্ষ আবু বকর সিদ্দিকী, সরসকাটি মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক অমলেন্দু কুমার ঘোষ, অবসরপ্রাপ্ত শিক্ষক আনন্দমোহন মুখার্জি, সরসকাটি ইউনাইটেড মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক এবাদুল হক, অবসরপ্রাপ্ত শিক্ষক আবু দাউদ, জয়নগর ইউনিয়ন পরিষদের সচিব হাবিবুর রহমান, ইউপি সদস্য রওশন আলী খাঁ, ইউপি সদস্য আসমত আলী, উপজেলা ছাত্রলীগের নেতা ইমরান হোসেন, মিঠুন সাহা সহ পুলিশ সদস্য, আনসার সদস্য ও আওয়ামী লীগের বিভিন্ন পর্যায়ের নেতা নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।

একই রকম সংবাদ সমূহ

কলারোয়ায় অবসরপ্রাপ্ত শিক্ষক আফজাল করিম আর নেই

কলারোয়ার বামনখালি মাধ্যমিক বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত শিক্ষক আলহাজ্ব আফজাল করিম(৭৫) আর নেই। বৃহস্পতিবারবিস্তারিত পড়ুন

কলারোয়ায় শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ

কলারোয়া প্রতিনিধি: পরিবেশের ভারসাম্য রক্ষা ও সবুজায়নের লক্ষ্যে কলারোয়ায় শিক্ষার্থীদের মাঝে বিভিন্নবিস্তারিত পড়ুন

সাতক্ষীরা সরকারি কলেজে মিয়াওয়াকি বনায়নের উদ্বোধন

সাতক্ষীরা সরকারি কলেজ প্রাঙ্গণে আজ ১৭ সেপ্টেম্বর ২০২৬ মিয়াওয়াকি বনায়নের শুভ উদ্বোধনবিস্তারিত পড়ুন

  • কলারোয়ায় শাকদাহ বালিকা বিদ্যালয়ে এডহক কমিটির সংবর্ধনা ও অভিভাবক সমাবেশ
  • স্কুল সভাপতির পিতার মৃত্যুতে শোক জ্ঞাপন
  • কলারোয়ায় সিংগা হাইস্কুলে জিবি সভাপতি-এ প্লাস প্রাপ্তদের সংবর্ধনা ও অভিভাবক সমাবেশ
  • কলারোয়ার কেঁড়াগাছি ৮দলীয় ফুটবল টুর্নামেন্টে এসএম ফুটবল একাডেমির জয়
  • কলারোয়ায় পানির মাধ্যমে মাংসের ওজন বাড়ানোর দায়ে দুই ব্যবসায়ীকে জরিমানা
  • কলারোয়ার কেঁড়াগাছি ফুটবল টুর্নামেন্টে মোকন্দপুরের জয়
  • কলারোয়ায় অসুস্থ কুকুরের উপদ্রব, শুরু হলো ভ্যাকসিনেশন কার্যক্রম
  • কলায়োরার কেঁড়াগাছি আট দলীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধনীয় খেলায় কয়লার জয়
  • কলারোয়ায় ডেঙ্গু প্রতিরোধে সমন্বিত পরিষ্কার-পরিচ্ছন্নতা কর্মসূচি
  • কলারোয়ায় ইউএনও’র সহায়তায় নতুন ঘর পেলেন অসহায় মরিয়ম
  • কলারোয়া ৩টি শিক্ষা প্রতিষ্ঠানে গাছের চারা বিতরণ করলেন জেলা পরিষদ প্রশাসক হাবিব
  • কলারোয়ায় প্রথম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপ অনুষ্ঠিত