মঙ্গলবার, অক্টোবর ১৩, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

কলারোয়ার জয়নগর ইউনিয়ন আ.লীগের বর্ধিত সভা

কলারোয়ার জয়নগর ইউনিয়ন আওয়ামীলীগের উদ্যোগে বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (৬ মার্চ) বিকালে জয়নগর সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গনে ওই সভা অনুষ্ঠিত হয়।

সভায় সভাপতিত্ব করেন ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক তাপস কুমার পাল।

অনুষ্ঠানে বক্তারা বলেন, ‘ইউনিয়ন আওয়ামীলীগের ৪জন চেয়ারম্যান প্রার্থী গনের নামের তালিকা কেন্দ্রে প্রেরণ করার প্রসঙ্গে আজকের এই বর্ধিত সভা। চেয়ারম্যান প্রার্থীরা হলেন কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক লীগের সদস্য শামছুদ্দিন আল মাছুদ বাবু, ইউনিয়ন আ.লীগের সভাপতি মাস্টার আজিজুর রহমান, সাবেক সভাপতি আব্দুল আজিজ বিশ্বাস ও ৬নং ক্ষেত্রপাড়া ওয়ার্ডের ইউপি সদস্য জয়দেব সাহা।’

বক্তারা আরো বলেন, ‘প্রার্থীতা বাছাইয়ের ক্ষেত্রে কেন্দ্র যে সিদ্ধান্ত নেবে সেই সিদ্ধান্ত কে সঠিক মনে করে সবাইকে একসাথে কাজ করতে হবে।’

সভায় উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন জয়নগর ইউনিয়ন আওয়ামীলীগের উপদেষ্টা মাস্টার মোতালেব খাঁ, আ.লীগ নেতা বীর মুক্তিযোদ্ধা আব্দুর জব্বার মোড়ল, ফিরোজ আহম্মদ রকসি, সাংবাদিক আব্দুর রহমান, ইউপি সদস্য রওশন আলী খাঁ, ইউপি সদস্য খালিদ হাসান টিটু প্রমুখ।

একই রকম সংবাদ সমূহ

কলারোয়ায় সুপেয় পানির পয়েন্ট উদ্বোধন ও ডিজিটাল পানির বিলিং বিষয়ে প্রশিক্ষণ অনুষ্ঠিত”

দি কোকা-কোলা ফাউন্ডেশন (The Coca-Cola Foundation—TCCF)-এর অর্থায়নে, ওয়াটার অ্যান্ড স্যানিটেশন ফর আরবানবিস্তারিত পড়ুন

কলারোয়ায় যুবদলের সাবেক সভাপতি আব্দুল কাদের বাচ্চুর সংবাদ সম্মেলন

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া কয়েকটি ঘটনার প্রেক্ষিতে সংবাদ সম্মেলন করেছেন কলারোয়া উপজেলাবিস্তারিত পড়ুন

ফেসবুকে অপপ্রচারের প্রতিবাদে কলারোয়ায় যুবদল নেতার সংবাদ সম্মেলন

ফেসবুকে অপপ্রচারের প্রতিবাদে শনিবার কলারোয়া প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করেছেন হেলাতলা ইউনিয়ন যুবদলেরবিস্তারিত পড়ুন

  • শার্শা থেকে কলারোয়া সীমান্তে মাদক নেটওয়ার্কের বিস্তার, আলোচনায় আমজাদ
  • কলারোয়ায় জামায়াতের লিডারশিপ ট্রেনিং প্রোগ্রাম অনুষ্ঠিত
  • কলারোয়ার কেঁড়াগাছি ফুটবল টুর্নামেন্টে মুকুন্দপুর চ্যাম্পিয়ন
  • কলারোয়ায় সোনালী আঁশের পাশাপাশি পাটকাঠিতে বাড়তি আয়ের স্বপ্ন কৃষকের
  • কলারোয়ায় এবার সাদা তিলের তৈরি দুর্গা প্রতিমা
  • কলারোয়ায় মাধ্যমিক শিক্ষক সমিতির কমিটি গঠনে সার্চ কমিটির সভা
  • কলারোয়া বেত্রবতী হাইস্কুলে বাল্যবিবাহ প্রতিরোধ কমিটির সভা
  • কলারোয়ায় দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা
  • কলারোয়ার হিজলদী হাইস্কুল অ্যালামনাই অ্যাসোসিয়েশনের কমিটি গঠন
  • কলারোয়ায় মাদকবিরোধী অভিযানে ৫ জনের কারাদণ্ড
  • কলারোয়ায় হুতিদের আগ্রাসনের প্রতিবাদে মানববন্ধন
  • কলারোয়ায় পুকুরের পানিতে ডুবে ভাই-বোনের মৃ/ত্যু