সোমবার, সেপ্টেম্বর ২৮, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

কলারোয়ার ধানদিয়ায় ফুটবল টুর্নামেন্টের প্রথম সেমিফাইনাল অনুষ্ঠিত

হাবিবুল্লাহ বাহার, কলারোয়া: কলারোয়ার ধানদিয়া ধানদিয়া ইউনিয়ন ইনস্টিটিউশন ফুটবল মাঠে ৮ দলীয় নকট ভিত্তিক ফুটবলের টুর্নামেন্টের সেমিফাইনালের প্রথম খেলা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (১৬ জুন) বিকাল ৪টায় জয়নগর ইউনিয়নের ধানদিয়া ফুটবল মাঠে উক্ত খেলা অনুষ্ঠিত হয়। উক্ত খেলায় একদিকে অংশগ্রহণ করেন সাতক্ষীরা টিএসসি ফুটবল একাদশ ও অপরদিকে অংশগ্রহণ করে মুকুন্দপুর ইমেজিং ফুটবল একাদশ।

প্রথম অর্ধে সাতক্ষীরা টিএসসি ফুটবল একাদশের ১০ নং খেলোয়াড় লিমন হোসেন খেলা শুরুর ২০ মিনিটের মাথায় একটি গোল করে তাদের দলকে এগিয়ে নিয়ে যায়। খেলায় দ্বিতীয় অর্ধে মুকুন্দপুর ইমেজিং ফুটবল একাদশ ৬৮ মিনিট এর মাথায় বারিউল ইসলাম একটি গোল করে খেলার সমতা ফিরিয়ে আনে।

নির্ধারিত সময়ের মধ্যে আর কোন দল গোল করতে না পারায় ১-১ গোলে ড্র হয়।পরে টাইব্রেকারে মাধ্যমে মুকুন্দপুর ইমেজিং ফুটবল একাদশ ৪-২ গোলে সাতক্ষীরা টিএসসি ফুটবল একাদশকে পরাজিত করে। উক্ত খেলায় রেফারির দায়িত্ব পালন করেন, কলারোয়া রেফারী অ্যাসোসিয়েশনের অন্যতম সদস্য মিলন হোসেন ও তার দুই সঙ্গী বাবু এবং তপু।

এ সময় অতিথি হিসাবে উপস্থিত ছিলেন,ইউনিয়ন বিএনপি সাবেক সভাপতি রওশন আলী গাজী, সাবেক সাধারণ সম্পাদক ডাঃ আব্দুল মজিদ, ইউনুস আলী, মহিদার রহমান,জেলা সেচ্ছা সেবক দলের যুগ্ম আহবায়ক হাসান মাহমুদ বাচ্চু ইউনিয়ন ছাত্র দলের সভাপতি রুবেল হোসেন,মাষ্টার সবুজ হোসেন, আব্দুল গাফফার মোড়ল, হাবিবুর রহমান, আরশাদ আলী কবিরাজ, মাস্টার হাবিবুল্লাহ বাহার ও রাজু আহমেদ।

ধারাভাষ্যে ছিলেন আলী নকি ও বিকাশ মন্ডল।
উল্লেখ্য যে আগামী ২০ জুন রোজ শুক্রবার বিকাল ৪টায় সাতক্ষীরা রসুলপুর ক্রিড়া শিক্ষাপ্রতিষ্ঠান বনাম সরসকাটি ফুটবল একাদশ মধ্যে সেমিফাইনালে শেষ খেলা অনুষ্ঠিত হবে।

একই রকম সংবাদ সমূহ

কলারোয়ায় আ.লীগ সদস্যসহ দুই ব্যক্তি গ্রেফতার

কলারোয়ায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামীলীগের এক সদস্যসহ দুই ব্যক্তিকে পুলিশ গ্রেফতার করেছে। ICTবিস্তারিত পড়ুন

‘ন্যায়-ইনসাফের সমাজ গড়ে ছাত্র-জনতার রক্তের ঋণ শোধ করব’: কলারোয়ায় ইজ্জত উল্লাহ এমপি

“আওয়ামী ফ্যাসিস্ট সরকার নির্বিচারে গুলি চালিয়ে শত শত ছাত্র-জনতাকে হত্যা করেছে। সেইসববিস্তারিত পড়ুন

জাপানে আন্তর্জাতিক অর্থোপেডিক কংগ্রেসে অংশ নিচ্ছেন ডা.মোঃ মাহমুদুল হাসান পলাশ

আন্তর্জাতিক পর্যায়ের মর্যাদাপূর্ণ অর্থোপেডিক চিকিৎসাবিষয়ক সম্মেলন SICOT Orthopaedic World Congress-2026-এ অংশ নিতেবিস্তারিত পড়ুন

  • কলারোয়ায় ডেঙ্গু প্রতিরোধে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান
  • সাতক্ষীরা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে একাডেমিক কার্যক্রম বাস্তবায়নে কলারোয়ায় মতবিনিময় সভা
  • কলারোয়ায় ইলিশ যেনো রুপকথায়! সাধারণ মানুষের ক্রয় ক্ষমতার বাইরে
  • কলারোয়ায় পৃথক অভিযান ও মামলায় ৭ ব্যক্তি আটক
  • কলারোয়া আলিয়া মাদ্রাসা ও কলারোয়া মডেল হাইস্কুলে বিশুদ্ধ পানির পয়েন্ট উদ্বোধন
  • কলারোয়া আলিয়া মাদ্রাসায় নবীন বরণ ও সুপেয় পানি প্রকল্পের উদ্বোধন
  • মাছের ঘেরে জাল পাতা নিয়ে বিরোধ, বাবা-ছেলেকে কুপিয়ে জখমের অভিযোগ
  • কলারোয়ায় কোরআন প্রশিক্ষণ ও তারবিয়াতি মজলিস
  • কলারোয়ায় যুবদলের সন্ত্রাসবিরোধী সমাবেশ ও মিছিল
  • কলারোয়ার কেঁড়াগাছি ফুটবল টুর্নামেন্টের সেমিফাইনালে মোকন্দপুরের গোলবন্যা
  • কলারোয়ায় বার্ষিক পুষ্টি কর্মপরিকল্পনা বিষয়ে সেমিনার
  • কলারোয়ায় ইউনিয়ন পুষ্টি কর্মপরিকল্পনা অনুষ্ঠিত