বৃহস্পতিবার, আগস্ট ২৭, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

কলারোয়ার ধানদিয়ায় ৮ দলীয় ফুলবল টুর্নামেন্টে সরসকাটি চ্যাম্পিয়ন

কে এম আনিছুর রহমান, কলারোয়া (সাতক্ষীরা): সাতক্ষীরার কলারোয়ায় ধানদিয়া রয়েল যুব সংঘের আয়োজনে ৮ দলীয় ফুলবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার বিকালে ধানদিয়া ইউনাইটেড হাইস্কুল ফুটবল মাঠে এ খেলায় প্রতিদ্বদ্বিতা করেন কলারোয়ার সরসকাটি ফুটবল একাদশ ও সাতক্ষীরা সদরের মুকন্দপুর ফুটবল একাদশ।

হাজারো দর্শকের উপস্থিতিতে প্রধান অতিথি হিসেবে খেলাটি উদ্বোধন করেন বিএনপি’র কেন্দ্রীয় কমিটির প্রকাশনা সম্পাদক ও তালা-কলারোয়ার সাবেক এমপি হাবিবুল ইসলাম হাবিব।

খেলার প্রথমার্ধে কোন দল গোল করতে পারেনি। দ্বিতীয়ার্ধে দুই মিনিট থাকতেই সরসকাটি ফুটবল একাদশ একটি গোল করে তাদের দলকে এগিয়ে নেয়। নির্ধারিত সময়ে প্রতিপক্ষ মুকন্দপুর ফটবল একাদশ কোন গোল করতে না পারায় সরসকাটি ফুটবল এলাদশ ১-০ গোলে জয়লাভ করেন।

খেলা শেষে পুরস্কার বিতরণ করেন প্রধান অতিথি হাবিবুল ইসলাম হাবিব এমপি।

বিএনপি নেতা ইউনুচ আলীর সভাপতিত্বে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার জহুরুল ইসলাম, কলারোয়া উপজেলা বিএনপি’র মুখপাত্র অধ্যক্ষ রইচউদ্দীন, উপজেলা বিএনপি’র যুগ্ম সাধারণ সম্পাদক আশরাফ জোসেন, সাবেক অধ্যক্ষ আবু বকর সিদ্দিক, প্রভাষক আমিরুল ইসলাম, কৃষকদল নেতা মনিরুল ইসলাম, ইউনিয়ন বিএনপি’র সাবেক সভাপতি রওশন গাজি, সাধারণ সম্পাদক আব্দুল মজিদ, সাংগঠনিক সম্পাদক শামিম হোসেন, বিএনপি নেতা সিদ্দিকুর রহমান, সোহাগ হোসেন, জাকির হোসেন, ইকবাল হোসেন, ঢাকা কলেজের ছাত্রনেতা সাঈদ হোসেন, হবিবার রহমান প্রমুখ।

খেলাটি পরিচালনা করেন মাসুদ পারভেজ মিলন।

সমগ্র অনুষ্ঠান পরিচালনা করেন রাজু আহম্মেদ।

একই রকম সংবাদ সমূহ

কলারোয়া পৌরসভায় শিক্ষকদের নিয়ে পানির দায়িত্বশীল ব্যবহার বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

সাতক্ষীরার কলারোয়া উপজেলায় বিভিন্ন স্কুল শিক্ষকদের অংশগ্রহণে পানির দায়িত্বশীল ব্যবহার এবং পানিবিস্তারিত পড়ুন

কলারোয়ায় গ্রাম আদালত ব্যবস্থাপনা কমিটির ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত

সাতক্ষীরার কলারোয়া উপজেলায় গ্রাম আদালত ব্যবস্থাপনা কমিটির ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলাবিস্তারিত পড়ুন

কলারোয়া থানার নবাগত ওসির সাথে রিপোর্টার্স ক্লাবের নেতৃবৃন্দের মতবিনিময়

কলারোয়া থানার নবাগত অফিসার ইনচার্জ মিজানুর রহমান কলারোয়া রিপোর্টার্স ক্লাবের সাংবাদিক নেতৃবৃন্দেরবিস্তারিত পড়ুন

  • কলারোয়ায় ‘জাতীয় তরুন সংঘে’র নতুন কমিটি : সভাপতি রবিউল, সম্পাদক রঞ্জু, সাংগঠনিক মোস্তাক
  • কলারোয়া থানার নবাগত ওসির সাথে প্রেসক্লাব নেতৃবৃন্দের মতবিনিময়
  • কলারোয়া ফুটবল মাঠ ব্যবস্থাপনা কমিটি গঠন
  • কলারোয়ায় বেত্রবতী নদীর নতুন কাঠের সাঁকো চালু, স্বস্তি
  • কলারোয়ায় পানিতে ডুবে শিশুর মৃত্যু
  • কলারোয়ায় বিভিন্ন প্রতিযোগিতা-অনুষ্ঠানের প্রস্তুতি সভা
  • কলারোয়ায় সিংগা হাইস্কুলে অভিভাবক সমাবেশ
  • কলারোয়ায় ১৩৫ পিস ইয়াবাসহ মাদক কারবারী আটক
  • কলারোয়ার চাষীরা পাট কাটা জাগ দেওয়া ও আঁশ ছাড়াতে ব্যস্ত সময় পার করছে
  • কলারোয়া বেত্রবতী হাইস্কুলে অভিভাবক সমাবেশ
  • কলারোয়ায় জাতীয় মৎস্য সপ্তাহ উদযাপন
  • কলারোয়ার দমদম মাধ্যমিক বিদ্যালয়ের অভিভাবক সমাবেশ ও মতবিনিময় সভা