রবিবার, জুন ৭, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

কলারোয়ার বিভিন্ন পূজা মন্ডপ পরিদর্শনে অতিরিক্ত পুলিশ সুপার মির্জা সালাহউদ্দিন

কলারোয়ার বিভিন্ন দুর্গাপূজা মন্ডপ পরিদর্শন করেছেন সাতক্ষীরার অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মির্জা সালাহউদ্দিন।

রবিবার সন্ধ্যায় পৌরসদরের দক্ষিণ মুরাররীকাটি, গোপিনাথপুর, হরিতলাসহ কয়েকটি পূজামন্ডপ পরিদর্শন করেন তিনি। মন্ডপস্থলে পৌছুলে তাকে ফুলেল শুভেচ্ছা জানান আয়োজক কমিটির নেতৃবৃন্দ।

সেসময় উপস্থিত সনাতন হিন্দু ধর্মাবলম্বী, আগত ভক্তবৃন্দ ও অন্যান্যদের সাথে কুশল বিনিময় করে সার্বিক খোঁজখবর নেন অতিরিক্ত পুলিশ সুপার।

তিনি বলেন, ‘উৎসব কোন ধর্মীয় দৃষ্টিভঙ্গিতে সীমাবদ্ধ রাখা উচিৎ নয়। আমাদের আসল পরিচয় আমরা মানুষ। মানুষ হিসেবে প্রত্যেকের পাশে থাকা আমাদের নৈতিকতার মধ্যে পড়ে। প্রত্যেক ধর্মই নীতি-নৈতিকতার কথা-ই বলে। সুতরাং ভালো পথে সৎভাবে মিলেমিশে থাকাই আমাদের সকলের উচিৎ।’
তিনি সনাতন ধর্মাবলম্বীদের শারদীয়া দুর্গোৎসবের শুভেচ্ছা ও শুভকামনা জানান।

এসময় অতিরিক্ত পুলিশ সুপার মির্জা সালাহউদ্দিনের সাথে আরো উপস্থিত ছিলেন কলারোয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান আমিনুল ইসলাম লালটু, থানার অফিসার ইনচার্জ (ওসি) মীর খায়রুল কবির, উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি মনোরঞ্জন সাহা, পৌর আ.লীগে সভাপতি আজিজুর রহমান, আ.লীগ নেতা সাবেক কেঁড়াগাছির ইউপি চেয়ারম্যান ভূট্টোলাল গাইন, কয়লা ইউপি চেয়ারম্যান শেখ ইমরান হোসেন, আব্দুল আজিজ, পৌর কাউন্সিলর আলফাজ উদ্দীন, বঙ্গবন্ধু সৈনিকলীগের সাধারণ সম্পাদক ফিরোজ হোসেন সম্রাট, ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক শামিমুজ্জামান টিপু, মাস্টার উত্তম কুমার, নির্মল বাবু, নরেন ঘোষ প্রমুখ।

থানা সূত্র জানায়, করোনা ভাইরাস মহামারির কারণে পূজায় অনেকটা সীমাবদ্ধ থাকছে মন্ডপগুলো। চলমান করোনা পরিস্থিতির মধ্যে সুন্দর ও শান্তিপূর্ণভাবে দুর্গাপূজা উদযাপনের জন্য পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তথা সাতক্ষীরা জেলা পুলিশের কলারোয়া থানা। পরিদর্শনের সময় পূজা কমিটির সঙ্গে মতবিনিময় করেন এবং সনাতন ধর্মাবলম্বী ভক্তবৃন্দদের সাথে শারদীয় শুভেচ্ছা বিনিময় করেন ও সরকারি সকল নির্দেশনা ও স্বাস্থ বিধি মেনে সন্ধ্যার পূর্বে পূজার কার্যক্রম সমাপ্ত করার জন্য সকলকে অনুরোধ করা হয়।

একই রকম সংবাদ সমূহ

জনতার সংবর্ধনায় দায়িত্ব গ্রহণ করলেন জেলা পরিষদ প্রশাসক হাবিবুল ইসলাম হাবিব

সাতক্ষীরা জেলা পরিষদের নবনিযুক্ত প্রশাসক ও বিএনপির কেন্দ্রীয় কমিটির প্রকাশনা সম্পাদক, সাবেকবিস্তারিত পড়ুন

কলারোয়ায় দুই কোটি টাকা আত্মসাতের অভিযোগে সংবাদ সম্মেলন

কলারোয়ায় আল-আমিন ফাইন্যান্স এন্ড ইনভেস্টমেন্ট লিমিটেডের বিরুদ্ধে দুই কোটি টাকা অর্থ আত্মসাতেরবিস্তারিত পড়ুন

সাতক্ষীরা জেলা ছাত্রদলের নেতৃত্বের সাথে ফুলেল শুভেচ্ছা বিনিময় ঢাকা মহানগর ছাত্রদল নেতা আবিরের

নবগঠিত সাতক্ষীরা জেলা ছাত্রদলের সভাপতি আবু রায়হান এবং সাধারণ সম্পাদক অর্ঘ্য বিনবিস্তারিত পড়ুন

  • সাতক্ষীরা জেলা পরিষদের প্রশাসক হলেন সাবেক এমপি হাবিবুল ইসলাম
  • সাতক্ষীরা জেলা পরিষদের প্রশাসক নিযুক্ত হলেন হাবিবুল ইসলাম হাবিব
  • কলারোয়ায় নৈতিক শিক্ষায় গুরুত্বারোপ সাতক্ষীরার নবাগত ডিসির
  • কলারোয়ায় ঈদের ছুটিতে দশ হাজার গাছের চারা রোপন ও বিতরণ
  • কলারোয়ায় হাতে হ্যান্ডকাপ লাগানো অবস্থায় পালালো আসামি, পরে ফের আটক
  • কলারোয়ায় টুংটাং আওয়াজে ব্যস্ততা বেড়েছে কামারদের
  • কলারোয়ায় নকল-ভেজাল ঔষধ বিক্রয় না করা প্রসঙ্গে জনসচেতনামূলক সভা
  • জমে উঠেছে বাগুড়ি বেলতলা আমের বাজার
  • কলারোয়ায় সাফল্য ছড়াচ্ছেন আদর্শ কৃষক সাত্তার: ‘কৃষক দলগঠন’ মিটিংয়ে কৃষিতে বিপ্লব
  • কলারোয়ায় কোরবানির জন্য চাহিদার তুলনায় বেশি ২ হাজার ৫০০টি পশু প্রস্তুত
  • কলারোয়ায় গ্রাম আদালত সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধিতে কর্মশালা
  • কলারোয়ায় শিক্ষক নেতা আখতারুজ্জামানের দাফন সম্পন্ন