শুক্রবার, সেপ্টেম্বর ১৮, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

কলারোয়ার বীর মুক্তিযোদ্ধা সৈয়দ আলী গাজী আর নেই

সাতক্ষীরার কলারোয়া উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক সাংগঠনিক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা সৈয়দ আলী গাজী ইন্তেকাল করেছেন।

সোমবার (১৯ ফেব্রুয়ারি) ভোর পাঁচটার দিকে তিনি মৃত্যু বরণ করেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তার বাড়ি কলারোয়া পৌর সদরের গদখালী গ্রামে।

তার বয়স হয়েছিলো আনুমানিক ৮০ বছর।
মৃত্যুকালে তিনি ৩ স্ত্রী, ৮ ছেলে, ৩ মেয়ে, নাতিপুতিসহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন।
এছাড়াও সাবেক আরেক স্ত্রী (তালাক) ও তার এক পুত্র সন্তান রয়েছে।

পারিবারিক সূত্রে জানা গেছে- তিনি দীর্ঘদিন শ্বাসকষ্টসহ বার্ধক্য জনিত বিভিন্ন রোগে অসুস্থ ছিলেন। সম্প্রতি সাতক্ষীরা সিভি হাসপাতাল, মেডিকেল কলেজ ও কলারোয়া হাসপাতালে তাকে কয়েক দফা ভর্তি করে চিকিৎসা দেয়া হয়। সোমবার ভোরে আবারো অসুস্থ হয়ে পড়লে হাসপাতালে নেয়ার পথে তার মৃত্যু হয়।

মহান মুক্তিযুদ্ধের এই সম্মুখ যোদ্ধা জীবদ্দশায় কলারোয়ার বিভিন্ন সামাজিক কর্মকান্ডে নিজেকে সম্পৃক্ত রেখেছিলেন।

বীর মুক্তিযোদ্ধা সৈয়দ আলী গাজীর মৃত্যুর সংবাদ শুনে তার বাড়ি গদখালীতে ছুটে যান ও ফোনে শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান সাতক্ষীরা-১ আসনের সংসদ সদস্য ফিরোজ আহম্মেদ স্বপন, সংরক্ষিত মহিলা সংসদ সদস্য হতে যাওয়া লায়লা পারভীন সেঁজুতি, সাবেক সংসদ সদস্য এডভোকেট মুস্তফা লুৎফুল্লাহ, কলারোয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান আমিনুল ইসলাম লাল্টু, মহিলা ভাইস চেয়ারম্যান শাহানাজ নাজনীন খুকু, আগামি উপজেলা পরিষদে সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী আ.লীগ নেতা এসএম আলতাফ হোসেন লাল্টু, জেলা পরিষদ সদস্য আলহাজ্ব শেখ আমজাদ হোসেন, ইউপি চেয়ারম্যান রবিউল হাসান, বীর মুক্তিযোদ্ধাগণ ও বিভিন্ন শ্রেণী পেশার মানুষ।

জোহরের নামাজের পর কলারোয়া কেন্দ্রিয় জামে মসজিদের সামনে প্রশাসনের পক্ষ থেকে রাষ্ট্রীয় মর্যাদায় গার্ড অব অনার প্রদান করা হয় এবং নামাজে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তার দাফন সম্পন্ন হয়।

নামাজে জানাজায় ইমামতি করেন কলারোয়া থানা জামে মসজিদের খতিব প্রভাষক মাওলানা আসাদুজ্জামান ফারুকী।
জানাজার আগে বক্তব্য উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার গোলাম মোস্তফা, প্রয়াতের পুত্র মফিজুল ইসলাম লাভলু, প্রভাষক তৌহিদুর রহমান প্রমুখ। সেসময় মোবাইল ফোনে বক্তব্য রাখেন সাতক্ষীরা-১ আসনের সংসদ সদস্য ফিরোজ আহম্মেদ স্বপন।

একই রকম সংবাদ সমূহ

কলারোয়ায় অবসরপ্রাপ্ত শিক্ষক আফজাল করিম আর নেই

কলারোয়ার বামনখালি মাধ্যমিক বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত শিক্ষক আলহাজ্ব আফজাল করিম(৭৫) আর নেই। বৃহস্পতিবারবিস্তারিত পড়ুন

কলারোয়ায় শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ

কলারোয়া প্রতিনিধি: পরিবেশের ভারসাম্য রক্ষা ও সবুজায়নের লক্ষ্যে কলারোয়ায় শিক্ষার্থীদের মাঝে বিভিন্নবিস্তারিত পড়ুন

সাতক্ষীরা সরকারি কলেজে মিয়াওয়াকি বনায়নের উদ্বোধন

সাতক্ষীরা সরকারি কলেজ প্রাঙ্গণে আজ ১৭ সেপ্টেম্বর ২০২৬ মিয়াওয়াকি বনায়নের শুভ উদ্বোধনবিস্তারিত পড়ুন

  • কলারোয়ায় শাকদাহ বালিকা বিদ্যালয়ে এডহক কমিটির সংবর্ধনা ও অভিভাবক সমাবেশ
  • কলারোয়ার কেঁড়াগাছি ৮দলীয় ফুটবল টুর্নামেন্টে এসএম ফুটবল একাডেমির জয়
  • কলারোয়ায় পানির মাধ্যমে মাংসের ওজন বাড়ানোর দায়ে দুই ব্যবসায়ীকে জরিমানা
  • কলারোয়ার কেঁড়াগাছি ফুটবল টুর্নামেন্টে মোকন্দপুরের জয়
  • কলারোয়ায় অসুস্থ কুকুরের উপদ্রব, শুরু হলো ভ্যাকসিনেশন কার্যক্রম
  • কলায়োরার কেঁড়াগাছি আট দলীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধনীয় খেলায় কয়লার জয়
  • কলারোয়ায় ডেঙ্গু প্রতিরোধে সমন্বিত পরিষ্কার-পরিচ্ছন্নতা কর্মসূচি
  • কলারোয়ায় ইউএনও’র সহায়তায় নতুন ঘর পেলেন অসহায় মরিয়ম
  • কলারোয়া ৩টি শিক্ষা প্রতিষ্ঠানে গাছের চারা বিতরণ করলেন জেলা পরিষদ প্রশাসক হাবিব
  • কলারোয়ায় প্রথম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপ অনুষ্ঠিত
  • কলারোয়ায় ভোররাতে নারীর দুই কান কেটে দুল ছিনতাই, চিহ্নিত চোর হাতেনাতে আটক
  • কলারোয়ার কেঁড়াগাছিতে প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত