মঙ্গলবার, নভেম্বর ৩, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

কলারোয়ার বুঝতলায় আ.লীগের কর্মি সমাবেশ ও কার্যালয় উদ্বোধন

কলারোয়ার বুঝতলায় আ.লীগের কর্মী সমাবেশও কার্যালয় উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে।

রবিবার (১৬ জুলাই) সন্ধ্যায় উপজেলার সোনাবাড়িয়া ইউনিয়নের ৮নং বড়ালী ওয়ার্ড আওয়ামী লীগের আয়োজনে আগামি দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে বুঝতলা মাদরাসা মাঠে ৮নং বড়ালী ওয়ার্ডের দলীয় কার্যালয় উদ্বোধন ও কর্মী সভা অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে অফিস উদ্বোধন করেন কলারোয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক মো. আমিনুল ইসলাম লাল্টু।

সভায় সভাপতিত্ব করেন সোনাবাড়িয়া ইউপির সাবেক চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এসএম মনিরুল ইসলাম।

বিশেষ অতিথি ছিলেন উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মো. আলিমুর রহমান, সহ.সভাপতি ও কেরালকাতা ইউপি চেয়ারম্যান স.ম মোরশেদ আলী (ভিপি মোরশেদ), সাবেক সাংগঠনিক সম্পাদক রবিউল আলম মল্লিক রবি, চন্দনপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ডালিম হোসেন, বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব পরিষদ কেন্দ্রীয় সংসদের দপ্তর সম্পাদক হাসানুজ্জামান হাসান, আওয়ামী লীগ নেতা বাবু সিদ্ধেশ্বর চক্রবর্তী, বীর মুক্তিযোদ্ধা জাহাঙ্গীর আলম, ইউপি সদস্য আবদুল্লাহ আল মামুন, নূরুল ইসলাম, আনারুল ইসলাম, শহর আলী, উপজেলা ছাত্রলীগের সভাপতি শামীমুজ্জামান টিপু প্রমুখ।

অনুষ্ঠানটি পরিচালনা করেন ৬নং সোনাবাড়িয়া ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক আতাউর রহমান।

এসময় সোনাবাড়িয়া ইউনিয়ন, চন্দনপুর ইউনিয়ন ও কেরালকাতা ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ড আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতা ও কর্মীবৃন্দ উপস্থিত ছিলেন।

একই রকম সংবাদ সমূহ

কলারোয়ার সাবেক পৌর মেয়র আখতারুলের বিরুদ্ধে ইটভাটা দখলের অভিযোগ মিথ্যা ও বানোয়াট

সাতক্ষীরা জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ও কলারোয়া পৌরসভার সাবেক মেয়র গাজী আখতারুলবিস্তারিত পড়ুন

সাতক্ষীরা ও কলারোয়া সীমান্তে বিজিবির অভিযানে ইয়াবাসহ কিশোর আটক

সাতক্ষীরা ও কলারোয়া সীমান্তে মাদক ও চোরাচালানবিরোধী পৃথক অভিযান চালিয়ে ১০টি ভারতীয়বিস্তারিত পড়ুন

কলারোয়ার কেঁড়াগাছি-কাকডাঙ্গা ছাফেদের মোড় সড়কের সংস্কার কাজ শুরু, স্বস্তির অপেক্ষায় এলাকাবাসী

দীর্ঘদিনের ভোগান্তির অবসানের আশায় অবশেষে শুরু হয়েছে সাতক্ষীরার কলারোয়া উপজেলার কেঁড়াগাছি থেকেবিস্তারিত পড়ুন

  • কলারোয়া বাজারে ডেঙ্গু সচেতনতায় ইউএনও’র প্রচারাভিযান
  • রাস্তার মধ্যে পণ্য রাখায় কলারোয়ায় ৯জন দোকানীকে জরিমানা
  • কলারোয়ায় দোকান ভাংচুর ও মারপিটের অভিযোগে সংবাদ সম্মেলন
  • সাতক্ষীরা সীমান্তে ২০ লাখ টাকার চোরাচালানি পণ্যসহ আটক ১
  • ২৮ অক্টোবরের রক্তের চেতনা দলীয়করণের জন্য নয় : এমপি ইজ্জত উল্লাহ
  • কলারোয়ায় কিশোরী ও অভিভাবক সচেতনতামূলক প্রশিক্ষণ
  • সাতক্ষীরা ও কলারোয়া সীমান্তে সাড়ে ৭ লাখ টাকার চোরাচালানি পণ্য জব্দ
  • কলারোয়ার কেঁড়াগাছি ইউনিয়নের মধ্যবর্তী স্থানে মিনি স্টেডিয়াম নির্মাণের দাবিতে মানববন্ধন
  • কারিগরি প্রশিক্ষণের লক্ষ্যে কলারোয়ায় যুব ও ওস্তাদের পরিচিতি সভা অনুষ্ঠিত
  • কলারোয়া জলাবদ্ধ-পতিত জমিতে শোভা পাচ্ছে পানিফল, ফিরছে কৃষকের সুদিন
  • কলারোয়ায় আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা
  • সাতক্ষীরা সীমান্তে প্রায় ৭ লক্ষ টাকার চোরাচালানি পণ্যসহ আটক ১