শুক্রবার, অক্টোবর ৯, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

কলারোয়ার মজনু চৌধুরীর ভাই রজনু চৌধুরী আর নেই

কলারোয়ার বিশিষ্ট পরিবহন ব্যবসায়ী ও বিএনপি নেতা রাশেদুর রহমান খান চৌধুরী রজনু ইন্তেকাল করেছেন। ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।

বৃহস্পতিবার বেলা সাড়ে তিনটার দিকে স্ট্রোক জনিত কারণে সাতক্ষীরা সদর হাসপাতালে করে ইন্তেকাল করেছেন। তার বয়স হয়েছিলো আনুমানিক ৫৫ বছর।

বিষয়টি নিশ্চিত করেছেন তার ভাই কলারোয়া রিপোর্টার্স ক্লাবের সভাপতি আজাদুর রহমান খান চৌধুরী পলাশ।

তিনি জানান, সকালে সুস্থ অবস্থায় সাতক্ষীরা বাস টার্মিনালে যান ব্যবসার কাজে। সেখানে দুপুরে হঠাৎ স্ট্রোকজনিত অসুস্থ হয়ে পড়লে তাৎক্ষণিক সাতক্ষীরা হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

মৃত্যুকালে তিনি মা, স্ত্রী, দুই কন্যা ও চার ভাইসহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন।

তিনি প্রয়াত ওয়াজেদার রহমান খান চৌধুরীর তৃতীয় পুত্র।

সদ্যপ্রয়াত রজনু চৌধুরী কলারোয়া উপজেলা আওয়ামী লীগের সাবেক আহবায়ক সাজেদুর রহমান খান চৌধুরী মজনু, উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক জাহিদুর রহমান খান চৌধুরী, বিশিষ্ট সাংবাদিক আজাদুর রহমান খান চৌধুরী পলাশ ও ব্যবসায়ী দিপু চৌধুরীর ভাই।

রজনু চৌধুরী কলারোয়া পৌর বিএনপি’র সহ-সভাপতি ও ৩নং গদখালী ওয়ার্ড বিএনপির সভাপতি হিসেবে দায়িত্বে ছিলেন।

বৃহস্পতিবার এশার নামাজের পর কলারোয়া হাইস্কুল ফুটবল মাঠে মরহুমের জানাজা নামাজ শেষে গ্রামের বাড়ি উপজেলার গণপতিপুরে পিতার কবরের পাশে মরহুমের দাফন সম্পন্ন হয় বলে পারিবারিক সূত্রে জানা গেছে।
জানাজাপূর্ব আলোচনায় বক্তব্য রাখেন সাতক্ষীরা জেলা বাস মিনিবাস মালিক সমিতির সভাপতি ও সাতক্ষীরা প্রেসক্লাবের সাবেক সভাপতি অবসরপ্রাপ্ত অধ্যক্ষ আবু আহমেদ, কলারোয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান আমিনুল ইসলাম লাল্টু, কলারোয়া পৌরসভার মেয়র প্রধান শিক্ষক মনিরুজ্জামান বুলবুল, কলারোয়া বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি আলহাজ্ব আরাফাত হোসেন ও পরিবারের পক্ষে মরহুমের বড় ভাই উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি সাজেদুর রহমান খান চৌধুরী মজনু।
আলোচনা পর্ব সঞ্চালনা করেন কলারোয়া থানা জামে মসজিদের খতিব প্রভাষক মাওলানা আসাদুজ্জামান ফারুকী।
জানাজা নামাজে ইমামতি করেন কলারোয়া কেন্দ্রীয় জামে মসজিদের খতিব অবসরপ্রাপ্ত অধ্যক্ষ মাওলানা আব্দুল বারী।
জানাজায় বিভিন্ন শ্রেণী পেশার বিপুল সংখ্যক মুসল্লি অংশ নেন।

এর আগে মরহুমকে শেষবারের মতো দেখতে তার বাড়িতে বিভিন্ন রাজনৈতিক দল, সামাজিক ও পেশাজীবী সংগঠনের নেতৃবৃন্দসহ শ্রেণী পেশার মানুষ ছুটে যান।

এদিকে, রজনু চৌধুরীর মৃত্যুতে গভীর শোক ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন সাতক্ষীরা-১ আসনের সংসদ সদস্য ফিরোজ আহমেদ স্বপন।

অনুরূপভাবে গভীর শোক ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন কলারোয়া পৌর বিএনপি’র সাধারণ সম্পাদক শেখ শরিফুজ্জামান তুহিনসহ বিএনপি’র নেতৃত্ববৃন্দ এবং কলারোয়া প্রেসক্লাব ও রিপোর্টার্স ক্লাবের সাংবাদিক নেতৃবৃন্দ।

একই রকম সংবাদ সমূহ

কলারোয়ায় জামায়াতের লিডারশিপ ট্রেনিং প্রোগ্রাম অনুষ্ঠিত

বাংলাদেশ জামায়াতে ইসলামী কলারোয়া উপজেলা শাখার উদ্যোগে লিডারশিপ ট্রেনিং প্রোগ্রাম অনুষ্ঠিত হয়েছে।বিস্তারিত পড়ুন

কলারোয়ার কেঁড়াগাছি ফুটবল টুর্নামেন্টে মুকুন্দপুর চ্যাম্পিয়ন

কলারোয়া উপজেলার কেঁড়াগাছিতে জমজমাট আয়োজনের মধ্য দিয়ে শেষ হয়েছে কেঁড়াগাছি ফুটবল টুর্নামেন্ট।বিস্তারিত পড়ুন

কলারোয়ায় সোনালী আঁশের পাশাপাশি পাটকাঠিতে বাড়তি আয়ের স্বপ্ন কৃষকের

সোনালী আঁশের পাশাপাশি পাটকাঠিও এখন কৃষকের বাড়তি আয়ের উৎস হয়ে উঠছে। পাটবিস্তারিত পড়ুন

  • কলারোয়ায় এবার সাদা তিলের তৈরি দুর্গা প্রতিমা
  • কলারোয়ায় মাধ্যমিক শিক্ষক সমিতির কমিটি গঠনে সার্চ কমিটির সভা
  • কলারোয়া বেত্রবতী হাইস্কুলে বাল্যবিবাহ প্রতিরোধ কমিটির সভা
  • কলারোয়ায় দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা
  • কলারোয়ার হিজলদী হাইস্কুল অ্যালামনাই অ্যাসোসিয়েশনের কমিটি গঠন
  • কলারোয়ায় মাদকবিরোধী অভিযানে ৫ জনের কারাদণ্ড
  • কলারোয়ায় হুতিদের আগ্রাসনের প্রতিবাদে মানববন্ধন
  • কলারোয়ায় পুকুরের পানিতে ডুবে ভাই-বোনের মৃ/ত্যু
  • কলারোয়ায় ৮০জন মেধাবী শিক্ষার্থী বিনামূল্যে পেলো বাইসাইকেল
  • কলারোয়ায় নকল-ভেজাল ও মেয়াদোত্তীর্ণ ঔষধ প্রতিরোধে জনসচেতনতামূলক সভা অনুষ্ঠিত
  • অল্প বয়সীদের হাতে স্মার্টফোন মানেই কবর রচনা : সাতক্ষীরার ডিসি
  • কলারোয়ায় অসহায় ও প্রতিবন্ধীদের মাঝে ভ্যান ও হুইলচেয়ার বিতরণ