বৃহস্পতিবার, আগস্ট ৬, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

কলারোয়ার সাবেক উপজেলা চেয়ারম্যান আ.লীগ নেতা লাল্টু ঢাকায় গ্রেফতার

সাতক্ষীরা জেলা সংবাদদাতা।। সাতক্ষীরার কলারোয়া উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও সরকার ঘোষিত কার্যক্রম নিষিদ্ধ উপজেলা আওয়ামীলীগের সাবেক সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম লাল্টু গ্রেফতার হয়েছেন।

বুধবার দিবাগত রাতে রাজধানী ঢাকার মোহাম্মদপুরের বাসা থেকে তাকে গ্রেফতার করে মহানগর গোয়েন্দা পুলিশের একটি দল।

গ্রেফতার আমিনুল ইসলাম লাল্টু কলারোয়ার মুরারিকাঠি গ্রামের আনোয়ার হোসেন গাজীর ছেলে। তিনি কলারোয়া উপজেলা পরিষদের সাবেক সাবেক ভাইস চেয়ারম্যান ও পরপর দুইবারের উপজেলা পরিষদের চেয়ারম্যান ছিলেন। ছিলেন উপজেলা আ.লীগের সাধারণ সম্পাদক। সর্বশেষ তিনি সাতক্ষীরা জেলা আ.লীগের নির্বাহী সদস্য পদে ছিলেন বলে জানা গেছে।

আমিনুল ইসলাম লাল্টুর ছেলে এসএম আশিকুর রহমান সোশ্যাল মিডিয়া ফেসবুকে একটি ভিডিও বার্তায় বিষয়টি নিশ্চিত করেন। ভিডিও’তে তার বাবাকে গ্রেফতারের পিছনে কলারোয়ার অপর দুই আ.লীগ নেতা ও বিএনপিকে দোষারপ করে অভিযোগ তোলেন।

ঢাকায় গ্রেফতারের বিষয়টি সাতক্ষীরা পুলিশের একটি সূত্র নিশ্চিত করেছে।

উল্লেখ্য, ২০২৪ সালে ৫ আগস্ট দেশের পটপরিবর্তনের পর থেকে আমিনুল ইসলাম লাল্টু আত্মগোপনে চলে যান। পরে তিনি পরিবারসহ রাজধানী ঢাকায় বসবাস করেন। মাঝেমধ্যে ফেসবুকে সরব থাকতেও দেখা যেতো।

একই রকম সংবাদ সমূহ

জুলাই গণঅভ্যুত্থান দিবসে কলারোয়া পাইলট হাইস্কুলে আলোচনা, দোয়ানুষ্ঠান

জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে কলারোয়া সরকারি জিকেএমকে পাইলট মাধ্যমিক বিদ্যালয়ে আলোচনা সভাবিস্তারিত পড়ুন

কলারোয়া আলিয়া মাদরাসায় জুলাই গণঅভ্যুত্থান দিবসে দোয়া ও আলোচনা সভা

কলারোয়া আলিয়া কামিল মাদরাসায় রক্তাক্ত জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে দোয়া ও আলোচনাবিস্তারিত পড়ুন

গণঅভ্যুত্থানের বিজয়ের প্রাক্কালে বুলেটে থেমে যায় ক্রিকেটার রিয়ানের স্বপ্ন

নাসিব হাসান রিয়ান। প্রতিভাবান টগবগে যুবক। অনূর্ধ্ব-১৬ জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক।বিস্তারিত পড়ুন

  • কলারোয়ায় মোটরসাইকেলের ট্যাংকি ও সাইড কভারে মিললো ফেনসিডিল, যুবক আটক
  • কলারোয়া প্রেসক্লাব ও রিপোর্টার্স ক্লাবকে আর্থিক অনুদান দিলেন এমপি
  • কলারোয়ার চন্দনপুরে ইউনিয়ন আঞ্চলিক হাজী সম্মেলন অনুষ্ঠিত
  • কলারোয়ায় ডিসি কাপ ফুটবল টুর্নামেন্টের খেলোয়াড় বাছাইয়ে কমিটি গঠন
  • কলারোয়ার প্রীতি ফুটবল ম্যাচে রায়টাকে হারিয়েছে স্বাগতিগরা
  • কলারোয়ায় জেলা প্রশাসক ফুটবল টূর্ণামেন্টের প্রস্তুতি সভা
  • ভারতের পুশইনে ভারতীয় নারী, ঠায় এখনো কলারোয়ায়
  • কলারোয়ায় ড্রাগন ফল চাষে সফল মাসুম
  • কলারোয়ায় জন্মাষ্টমী উদযাপনে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফ্রন্টের প্রস্তুতিমূলক সভা
  • নাগরিক অধিকার সুরক্ষা নেটওয়ার্কের সাধারণ সভা
  • কলারোয়া বেসরকারি শিক্ষক-কর্মচারী কল্যাণ সমিতির বৃক্ষরোপণ কর্মসূচি
  • কলারোয়ায় কাঁচা ঝালের কেজি ২৮০ টাকা