সোমবার, অক্টোবর ১২, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

কলারোয়ার সোনাবাড়িয়ায় মহিলা বিষয়ক অধিদপ্তরের হস্তক্ষেপে বাল্যবিবাহ রোধ

কলারোয়ায় আবারো ৮ ম শ্রেণীতে পড়ুয়া এক ছাত্রীর বাল্যবিবাহ রোধ করা হয়েছে।

ঘটনাটি ঘটেছে, উপজেলার ৬ নং সোনাবাড়িয়া ইউনিয়নের সোরাবাড়িয়া গ্রামে। উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদপ্তরের হস্তক্ষেপে ওই বাল্যবিবাহ বন্ধ করা হয়।

সূত্র জানায়, বুধবার (১২ জুলাই) বেলা ২ টার দিকে সোনাবাড়িয়া ইউপি’র সোনাবাড়িয়া গ্রামের গোলাম রব্বানীর ৮ ম শ্রেণীতে পড়ুয়া অপ্রাপ্ত বয়স্ক মেয়ে রমেছা খাতুনের (১৫) বিয়ের আয়োজন করেন।

গোপন সংবাদের ভিত্তিতে বিষয়টি জানতে পেরে তাৎক্ষনিকভাবে উপজেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের কর্মকর্তা নূরুন নাহার আক্তারের নির্দেশে একই অধিদপ্তরের কিশোর-কিশোরী ক্লাবের মোখলেছুর রহমান ও আক্তারুলের নেতৃত্বে একটি দল ঘটনাস্থল পরিদর্শন করে ঘটনাটির সত্যতা পেয়ে বিয়ের অনুষ্ঠান বন্ধ করার ব্যবস্থা করেন। পরে মেয়ের পিতা গোলাম রব্বানীর কাছ থেকে মেয়ের ১৮ বছর বয়স পূর্ণ না হলে বিয়ে দেবো না এই শর্তে মুচলেকা গ্রহন করা হয়। এ ছাড়া, মহিলা বিষয়ক অধিদপ্তরের প্রতিনিধিরা মেয়ের অভিভাবককে অবহিত করেন, উপরোক্ত শর্ত ভঙ্গ করলে আগামীতে বাল্যবিবাহ নিরোধ আইনে নিয়মিত মামলা দায়ের করে ব্যবস্থা গ্রহন করা হবে। এ সময় উপস্থিত ছিলেন স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ।

উল্লেখ্য, গত ৫ জুলাই একইভাবে উপজেলার কুশোডাঙ্গা ইউনিয়নের শাকদাহ মিলনপাড়ায় রবিন মন্ডলের অপ্রাপ্ত বয়স্ক মেয়ে প্রিয়া মন্ডলের বিয়ে রোধ করা হয়।

একই রকম সংবাদ সমূহ

কলারোয়ায় যুবদলের সাবেক সভাপতি আব্দুল কাদের বাচ্চুর সংবাদ সম্মেলন

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া কয়েকটি ঘটনার প্রেক্ষিতে সংবাদ সম্মেলন করেছেন কলারোয়া উপজেলাবিস্তারিত পড়ুন

ফেসবুকে অপপ্রচারের প্রতিবাদে কলারোয়ায় যুবদল নেতার সংবাদ সম্মেলন

ফেসবুকে অপপ্রচারের প্রতিবাদে শনিবার কলারোয়া প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করেছেন হেলাতলা ইউনিয়ন যুবদলেরবিস্তারিত পড়ুন

শার্শা থেকে কলারোয়া সীমান্তে মাদক নেটওয়ার্কের বিস্তার, আলোচনায় আমজাদ

যশোরের শার্শা উপজেলার সীমান্তবর্তী পাড়ের কায়বা গ্রামের আমজাদ হোসেনকে ঘিরে মাদক কারবারেরবিস্তারিত পড়ুন

  • কলারোয়ায় জামায়াতের লিডারশিপ ট্রেনিং প্রোগ্রাম অনুষ্ঠিত
  • কলারোয়ার কেঁড়াগাছি ফুটবল টুর্নামেন্টে মুকুন্দপুর চ্যাম্পিয়ন
  • কলারোয়ায় সোনালী আঁশের পাশাপাশি পাটকাঠিতে বাড়তি আয়ের স্বপ্ন কৃষকের
  • কলারোয়ায় এবার সাদা তিলের তৈরি দুর্গা প্রতিমা
  • কলারোয়ায় মাধ্যমিক শিক্ষক সমিতির কমিটি গঠনে সার্চ কমিটির সভা
  • কলারোয়া বেত্রবতী হাইস্কুলে বাল্যবিবাহ প্রতিরোধ কমিটির সভা
  • কলারোয়ায় দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা
  • কলারোয়ার হিজলদী হাইস্কুল অ্যালামনাই অ্যাসোসিয়েশনের কমিটি গঠন
  • কলারোয়ায় মাদকবিরোধী অভিযানে ৫ জনের কারাদণ্ড
  • কলারোয়ায় হুতিদের আগ্রাসনের প্রতিবাদে মানববন্ধন
  • কলারোয়ায় পুকুরের পানিতে ডুবে ভাই-বোনের মৃ/ত্যু
  • কলারোয়ায় ৮০জন মেধাবী শিক্ষার্থী বিনামূল্যে পেলো বাইসাইকেল