বুধবার, অক্টোবর ১৪, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

কলারোয়া পৌর নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে মজনু চৌধুরীর মনোনয়নপত্র জমা

আসন্ন কলারোয়া পৌরসভা নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দিলেন কলারোয়া উপজেলা আওয়ামী লীগের সাবেক আহবায়ক সাজেদুর রহমান খান চৌধুরী মজনু।

বৃহস্পতিবার (৩১ ডিসেম্বর) বেলা ১২টার দিকে কলারোয়া নির্বাচন অফিসার মনোরঞ্জন বিশ্বাসের কাছে মনোনয়নপত্র জমা দেন তিনি।

মনোনয়নপত্র জমা দেয়ার সময় সাজেদুর রহমান খান চৌধুরী মজনুর সঙ্গে ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আমিনুল ইসলাম লাল্টু, ভাইস চেয়ারম্যান ও উপজেলা যুবলীগের সভাপতি কাজী আসাদুজ্জামান শাহজাদা, মহিলা ভাইস চেয়ারম্যান শাহনাজ নাজনীন খুকু, উপজেলা জাতীয় শ্রমিকলীগ সভাপতি আব্দুর রহিম, আওয়ামী লীগ নেতা অধ্যাপক আব্দুর রহিম, পৌর আওয়ামী লীগের সভাপতি ও কাউন্সিলর প্রার্থী আজিজুর রহমান, কলারোয়া রিপোর্টার্স ক্লাবের সভাপতি আজাদুর রহমান খাঁন চৌধুরী পলাশসহ পৌরসভার বিভিন্ন ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থীগণ ও বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।

এর আগে উপজেলা পরিষদ চত্বরে বিপুল সংখ্যক কর্মীসমর্থকদের নিয়ে সংক্ষিপ্ত সমাবেশে মিলিত হন নেতৃবৃন্দ।

৩১ ডিসেম্বর ছিলো মনোনয়নপত্র দাখিলের শেষ দিন। আগামি ৩০ জানুয়ারী ৩য় বারের মতো কলারোয়া পৌরসভার নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে।

কলারোয়া নির্বাচন অফিসে বৃহস্পতিবার বিকাল ৫টা পর্যন্ত মেয়র পদে ৫ জন, সাধারণ কাউন্সিলর পদে ৪০ জন ও সংরক্ষিত মহিলা কাউন্সিলর পদে ১৩ জন মনোনয়নপত্র জমা দিয়েছেন বলে নির্বাচন অফিস সূত্রে জানা গেছে।
মনোনয়নপত্র বাছাই আগামি ৩ জানুয়ারি। প্রার্থিতা প্রত্যাহার আগামি ১০ জানুয়ারি এবং ভোট গ্রহণ ৩০ জানুয়ারী।
পৌরসভার ৯টি ওয়ার্ডে এবারের মোট ভোটার সংখ্যা ২১,২৮০জন। এর মধ্যে পুরুষ ভোটার ১০,২৮৪ ও মহিলা ভোটার ১০,৯৯৬জন।

একই রকম সংবাদ সমূহ

কলারোয়ায় সুপেয় পানির পয়েন্ট উদ্বোধন ও ডিজিটাল পানির বিলিং বিষয়ে প্রশিক্ষণ অনুষ্ঠিত”

দি কোকা-কোলা ফাউন্ডেশন (The Coca-Cola Foundation—TCCF)-এর অর্থায়নে, ওয়াটার অ্যান্ড স্যানিটেশন ফর আরবানবিস্তারিত পড়ুন

কলারোয়ায় যুবদলের সাবেক সভাপতি আব্দুল কাদের বাচ্চুর সংবাদ সম্মেলন

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া কয়েকটি ঘটনার প্রেক্ষিতে সংবাদ সম্মেলন করেছেন কলারোয়া উপজেলাবিস্তারিত পড়ুন

ফেসবুকে অপপ্রচারের প্রতিবাদে কলারোয়ায় যুবদল নেতার সংবাদ সম্মেলন

ফেসবুকে অপপ্রচারের প্রতিবাদে শনিবার কলারোয়া প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করেছেন হেলাতলা ইউনিয়ন যুবদলেরবিস্তারিত পড়ুন

  • শার্শা থেকে কলারোয়া সীমান্তে মাদক নেটওয়ার্কের বিস্তার, আলোচনায় আমজাদ
  • কলারোয়ায় জামায়াতের লিডারশিপ ট্রেনিং প্রোগ্রাম অনুষ্ঠিত
  • কলারোয়ার কেঁড়াগাছি ফুটবল টুর্নামেন্টে মুকুন্দপুর চ্যাম্পিয়ন
  • কলারোয়ায় সোনালী আঁশের পাশাপাশি পাটকাঠিতে বাড়তি আয়ের স্বপ্ন কৃষকের
  • কলারোয়ায় এবার সাদা তিলের তৈরি দুর্গা প্রতিমা
  • কলারোয়ায় মাধ্যমিক শিক্ষক সমিতির কমিটি গঠনে সার্চ কমিটির সভা
  • কলারোয়া বেত্রবতী হাইস্কুলে বাল্যবিবাহ প্রতিরোধ কমিটির সভা
  • কলারোয়ায় দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা
  • কলারোয়ার হিজলদী হাইস্কুল অ্যালামনাই অ্যাসোসিয়েশনের কমিটি গঠন
  • কলারোয়ায় মাদকবিরোধী অভিযানে ৫ জনের কারাদণ্ড
  • কলারোয়ায় হুতিদের আগ্রাসনের প্রতিবাদে মানববন্ধন
  • কলারোয়ায় পুকুরের পানিতে ডুবে ভাই-বোনের মৃ/ত্যু