শনিবার, নভেম্বর ৭, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

কলারোয়া প্রতিবন্ধী ভাতার আবেদনপত্র সংগ্রহ কার্যক্রম শুরু

কলারোয়ায় সমাজসেবা অফিসারের কার্যালয় থেকে অনলাইনে প্রতিবন্ধী ভাতার আবেদনপত্র সংগ্রহ কার্যক্রম শুরু হয়েছে।

উপজেলা সমাজ সেবা অফিসার নূরে আলম নাহিদ জানান, সমাজসেবা অধিদপ্তর কতৃক দেশব্যাপি অনলাইনে উপজেলা পর্যায়ে ইউনিয়ন ভিত্তিক প্রতিবন্ধীদের আবেদন করার অনুরোধ করা হয়েছে। গত ১০ আগষ্ট থেকে আগামী ১০ সেপ্টেম্বর পর্যন্ত অনলাইনে আবেদনপত্র সংগ্রহ কার্যক্রম চলমান থাকবে।

তিনি আরো জানান, উপজেলার যে সকল প্রতিবন্ধী ব্যক্তি এখনও পর্যন্ত ভাতা পাচ্ছেন না তাদেরকে ভাতাপ্রাপ্ত হতে…mis.bhata.gov.bd/onlineapplication লিংকে আবেদন করার জন্য অনুরোধ করেছেন। আবেদন পত্রে প্রতিবন্ধী পরিচয় পত্র বা সুবর্ন নাগরিক কার্ড, জাতীয় পরিচয়পত্র/ অনলাইন জন্মসনদ ও নগদ একাউন্ট সহ নিজের মোবাইল নং সংযুক্ত করতে হবে। অনলাইনে প্রাপ্ত আবেদনের ভিত্তিতে যাচাই-বাছাই পূর্বক প্রতিটি উপজেলায় ইউনিয়ন ভিত্তিক ভাতাপ্রাপ্ত প্রতিবন্ধী ব্যক্তিদের কোন ফি ছাড়াই সরকারি বরাদ্দকৃত অর্থ প্রদান করা হবে বলে জানা যায়।

প্রসঙ্গত, উপজেলা সমাজসেবা অফিসারের কার্যালয় সূত্রে আরো জানা যায়, প্রতিবন্ধীদের আবেদনপত্র সংগ্রহ কার্যক্রমের( ১০ আগষ্ট) শুরু থেকে এ পর্যন্ত কলারোয়া উপজেলা সমাজসেবা অফিসে পৌরসভা সহ উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে ৫০ জন প্রতিবন্ধী ব্যক্তি অনলাইনে আবেদনপত্র প্রেরণ করেছেন।

একই রকম সংবাদ সমূহ

কলারোয়ায় ৩দিন ব্যাপী তাফসিরুল কোরআন মাহফিলের প্রথম দিন অনুষ্ঠিত

কলারোয়ায় ৩দিন ব্যাপী তাফসিরুল কোরআন মাহফিলের প্রথম দিন অনুষ্ঠিত হয়েছে। ICT কোচিংবিস্তারিত পড়ুন

কলারোয়ায় বিএনপির মেম্বার প্রার্থী বাছাইয়ে ৫ সদস্যের কমিটি গঠন

আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে সাতক্ষীরার কলারোয়ায় বিএনপির এক মতবিনিময় সভাবিস্তারিত পড়ুন

কলারোয়ায় সাংবাদিকদের সঙ্গে শফিউল আলম শফির মতবিনিময়

আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে সাতক্ষীরার কলারোয়া উপজেলার চন্দনপুর ইউনিয়নকে আধুনিকবিস্তারিত পড়ুন

  • কলারোয়ায় নতুন কুঁড়ি স্পোর্টস সিজন-২ এর উদ্বোধন
  • সাতক্ষীরা ও কলারোয়া সীমান্তে বিজিবির অভিযানে প্রায় ৭ লাখ টাকার চোরাচালানি পণ্য জব্দ
  • কলারোয়া পাইলট হাইস্কুল ও গার্লস হাইস্কুলে বিশুদ্ধ পানির পয়েন্ট উদ্বোধন
  • কলারোয়ার বিভিন্ন সড়কের উন্নয়নকাজ পরিদর্শনে এমপি ইজ্জত উল্লাহ
  • কলারোয়ায় পাটগুদামে আগুন, পুড়লো ৬৫লাখ টাকার পাট
  • কলারোয়ার সাবেক পৌর মেয়র আখতারুলের বিরুদ্ধে ইটভাটা দখলের অভিযোগ মিথ্যা ও বানোয়াট
  • সাতক্ষীরা ও কলারোয়া সীমান্তে বিজিবির অভিযানে ইয়াবাসহ কিশোর আটক
  • কলারোয়ার কেঁড়াগাছি-কাকডাঙ্গা ছাফেদের মোড় সড়কের সংস্কার কাজ শুরু, স্বস্তির অপেক্ষায় এলাকাবাসী
  • কলারোয়া বাজারে ডেঙ্গু সচেতনতায় ইউএনও’র প্রচারাভিযান
  • রাস্তার মধ্যে পণ্য রাখায় কলারোয়ায় ৯জন দোকানীকে জরিমানা
  • কলারোয়ায় দোকান ভাংচুর ও মারপিটের অভিযোগে সংবাদ সম্মেলন
  • সাতক্ষীরা সীমান্তে ২০ লাখ টাকার চোরাচালানি পণ্যসহ আটক ১