রবিবার, অক্টোবর ১৮, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

চাকরি রাজস্ব খাতে স্থানান্তরের দাবিতে

কলারোয়া সরকারি কলেজের বেসরকারি কর্মচারীদের মানববন্ধন

কলারোয়া সরকারি কলেজে কর্মরত বেসরকারি কর্মচারীরা তাদের চাকরি রাজস্ব খাতে স্থানান্তরের দাবিতে মানববন্ধন করেছেন।

শনিবার (১৭ অক্টোবর) সকাল ১১টার দিকে সরকারি কলেজ গেটের সামনে যশোর-সাতক্ষীরা মহাসড়কের পাশে ওই মানববন্ধন অনুষ্ঠিত হয়।

বেসরকারি কর্মচারীরা তাদের ৫টি দাবি আদায়ের লক্ষ্যে মানববন্ধনে অংশ নেন। তাদের দাবির মধ্যে আছে- ১. সরকারি কলেজে নিয়োগপ্রাপ্ত বেসরকারি কর্মচারীদের নিয়োগের তারিখ থেকে চাকরি রাজস্ব খাতে স্থানান্তর করতে হবে। ২. চাকরি সরকারি হওয়ার পূর্ব পর্যন্ত স্ব-পদে বেতন ভাতাদি সরকারি স্কেল অনুযায়ী প্রদান করতে হবে। ৩. চলমান কর্মচারীদের চাকরি সরকারি না হওয়া পর্যন্ত নতুন নিয়োগ বন্ধ করতে হবে। ৪. নতুন পদ সৃষ্টি করে আমাদের স্ব স্ব পদে নিয়োগ দিতে হবে। ৫. কর্মরতদের নিয়োগের ক্ষেত্রে বয়সের কোন উর্দ্ধসীমা করা যাবে না।

মানববন্ধনে কলারোয়া সরকারি কলেজের অফিস সহকারী মনিরুজ্জামান সভাপতিত্ব করেন।
তিনি বলেন, ‘আমাদের আজকের মানববন্ধন সরকারের বিরুদ্ধে নয় বরং জাতির পিতা বঙ্গবন্ধুর আদর্শকে বুকে ধারণ করেই বলতে চাই সরকারি কলেজে বেসরকারি কর্মচারি হয়ে দীর্ঘদিন স্বল্প বেতনে বোর্ড, বিশ্ববিদ্যালয়সহ কলেজ অফিসে গুরুত্বপূর্ণ কাজ সুনামের সাথে দায়িত্ব পালন করে আসছি। দরিদ্রতার অভিশাপ যেনো পিছু ছাড়ছে না আমাদের। পিতা, মাতা, স্ত্রী সন্তানদের নিয়ে দরিদ্রতার অভিশাপকে পুঁজি করে বেঁচে আছি আমরা।’

তিনি আরও বলেন, ‘সুন্দর ভূবনে বেঁচে থাকতে চাই আমরা বেসরকারি কর্মচারীরা। মাননীয় প্রধানমন্ত্রীর কাছে সরকারি কলেজে বেসরকারি কর্মচারীদের চাকরি রাজস্ব খাতে স্থনান্তরের দাবি জানাচ্ছি।’

কলারোয়া সরকারি কলেজের কম্পিউটার অপারেটর তপন কুমার ভাস্কর বলেন, ‘২০১১ সাল থেকে কলারোয়া সরকারি কলেজে বেসরকারি কম্পিউটার অপরেটর পদে স্বল্প বেতনে নিরলস ভাবে কাজ করে যাচ্ছি। এত অল্প বেতনে বর্তমান সময়ে টিকে থাকা প্রতিপক্ষের সাথে যুদ্ধ করার চেয়ে কম কিছু নয়। তাই জননেত্রী দেশরত্ন মাননীয় প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষন করছি, আমাদের সরকারি কলেজের কর্মরত বেসরকারি কর্মচারীদের চাকরি রাজস্ব খাতে উন্নিত করে চাকরি নামের অভিশাপ থেকে মুক্তি দিন।’

এসময় উপস্থিত ছিলেন কলারোয়া সরকারি কলেজের কর্মচারী খালিদ ইকবাল, আয়ুব আলী, সঞ্জিত দাস, হোসনেয়ারা খাতুন, ইকরামুল হোসেন, লিটন হোসেন, মেহেদি হাসান, ফাতেমা খাতুন প্রমুখ।

একই রকম সংবাদ সমূহ

কলারোয়ার কাজীরহাট কলেজের ভর্তি অনুমোদন দিয়েছিলেন তৎকালীন কলেজ পরিদর্শক প্রফেসর আবু নসর

সাতক্ষীরার কলারোয়ার কাজিরহাট কলেজে হঠাৎ যশোর শিক্ষা বোর্ডের সাবেক কলেজ পরিদর্শক অবসরপ্রাপ্তবিস্তারিত পড়ুন

কলারোয়ায় ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান, বর্জ্য ব্যবস্থাপনায় জমি পরিদর্শন

ডেঙ্গু প্রতিরোধ ও জনস্বাস্থ্য সুরক্ষায় সাতক্ষীরার কলারোয়ায় পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করা হয়েছে।বিস্তারিত পড়ুন

নবগঠিত সাতক্ষীরা জেলা ছাত্রদলকে স্বাগত জানিয়ে কলারোয়া উপজেলা ছাত্রদল এর সভাপতি প্রার্থী মোঃ আবির হোসেন এর নেতৃত্বে শুভেচ্ছা মিছিল

নবগঠিত সাতক্ষীরা জেলা ছাত্রদলকে স্বাগত জানিয়ে কলারোয়া উপজেলা ছাত্রদল এর সভাপতি প্রার্থী মোঃ আবির হোসেন এর নেতৃত্বে শুভেচ্ছা মিছিল নবগঠিত সাতক্ষীরা জেলা ছাত্রদলের নেতৃবৃন্দকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে সাতক্ষীরার কলারোয়ায় বিশাল শুভেচ্ছা মিছিল অনুষ্ঠিত হয়েছে।বিস্তারিত পড়ুন

  • কলারোয়ায় মাধ্যমিক শিক্ষক সমিতির নির্বাচন সম্পন্ন।। সভাপতি-সালাম, সম্পাদক বাকী বিল্লাহ, সাংগঠনিক আলিম
  • কলারোয়ায় সুপেয় পানির পয়েন্ট উদ্বোধন ও ডিজিটাল পানির বিলিং বিষয়ে প্রশিক্ষণ অনুষ্ঠিত”
  • কলারোয়ায় যুবদলের সাবেক সভাপতি আব্দুল কাদের বাচ্চুর সংবাদ সম্মেলন
  • ফেসবুকে অপপ্রচারের প্রতিবাদে কলারোয়ায় যুবদল নেতার সংবাদ সম্মেলন
  • শার্শা থেকে কলারোয়া সীমান্তে মাদক নেটওয়ার্কের বিস্তার, আলোচনায় আমজাদ
  • কলারোয়ায় জামায়াতের লিডারশিপ ট্রেনিং প্রোগ্রাম অনুষ্ঠিত
  • কলারোয়ার কেঁড়াগাছি ফুটবল টুর্নামেন্টে মুকুন্দপুর চ্যাম্পিয়ন
  • কলারোয়ায় সোনালী আঁশের পাশাপাশি পাটকাঠিতে বাড়তি আয়ের স্বপ্ন কৃষকের
  • কলারোয়ায় এবার সাদা তিলের তৈরি দুর্গা প্রতিমা
  • কলারোয়ায় মাধ্যমিক শিক্ষক সমিতির কমিটি গঠনে সার্চ কমিটির সভা
  • কলারোয়া বেত্রবতী হাইস্কুলে বাল্যবিবাহ প্রতিরোধ কমিটির সভা
  • কলারোয়ায় দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা