বৃহস্পতিবার, অক্টোবর ১৫, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

কলারোয়া সরকারী মাধ্যমিকে ৬ষ্ঠ শ্রেণীর ভর্তিতে লটারী সম্পন্ন

কলারোয়া জিকেএমকে সরকারী মাধ্যমিক বিদ্যালয়ে ৬ষ্ঠ শ্রেণীর ভর্তিতে লটারী সম্পন্ন হয়েছে।

মঙ্গলবার (০৫ জানুয়ারী) বেলা ১২টার দিকে কলারোয়া উপজেলা নির্বাহী অফিসার ও কলারোয়া জিকেএমকে পাইলট সরকারী মাধ্যমিক বিদ্যালয়ের সভাপতি মৌসুমী জেরীন কান্তা’র উপস্থিতিতে এই লটারী সম্পন্ন হয়।

সে সময়ে সেখানে উপস্থিত ছিলেন কলারোয়া উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আব্দুল হামিদ, বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুর রব, উপজেলা সহকারী প্রোগ্রামার মোতাহার হোসেন, একাডেমিক সুপারভাইজার বাবু তাপস কুমার প্রমুখ।

বিশ্বব্যাপী করোনার কারনে বিগত প্রায় এক বছর যাবত শিক্ষাঙ্গনে সকল প্রকার পাঠদান ও উপস্থিতির উপর দফায় দফায় নিষেধাজ্ঞা আরোপ করে চলেছে সরকার। তারই ধারা বাহিকতায় ২০২১ সালের ৬ষ্ঠ শ্রেণীতে ভর্তি পরীক্ষা না নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে শিক্ষা মন্ত্রণালয়।
এবছর কলারোয়া সরকারী জিকেএমকে পাইলট মাধ্যমিক বিদ্যালয়ে ৬ষ্ঠ শ্রেণীতে ভর্তির জন্য ২৭ ডিসেম্বর পর্যন্ত ফরম সংগ্রহ করেছিল ২২২ জন অভিভাবক।
কলারোয়ার একমাত্র সরকারী মাধ্যমিক বিদ্যালয়ের ভর্তিতে আগ্রহী সেই ২২২ জন শিক্ষার্থীদের ভর্তি ফরমের উপর লটারীতে বিদ্যালয়ের নির্দিষ্ট ১২০টি আসনের বিপরীতে ১২০ শিক্ষার্থীকে লটারীর মাধ্যমে নির্বাচিত করা হয়। ছাড়াও আরো ২০ জন শিক্ষার্থীকে সংরক্ষিত হিসাবে রাখা হয়েছে বলে জানিয়েছেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আব্দুল হামিদ ও বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুর রব।

একই রকম সংবাদ সমূহ

কলারোয়ায় সুপেয় পানির পয়েন্ট উদ্বোধন ও ডিজিটাল পানির বিলিং বিষয়ে প্রশিক্ষণ অনুষ্ঠিত”

দি কোকা-কোলা ফাউন্ডেশন (The Coca-Cola Foundation—TCCF)-এর অর্থায়নে, ওয়াটার অ্যান্ড স্যানিটেশন ফর আরবানবিস্তারিত পড়ুন

কলারোয়ায় যুবদলের সাবেক সভাপতি আব্দুল কাদের বাচ্চুর সংবাদ সম্মেলন

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া কয়েকটি ঘটনার প্রেক্ষিতে সংবাদ সম্মেলন করেছেন কলারোয়া উপজেলাবিস্তারিত পড়ুন

ফেসবুকে অপপ্রচারের প্রতিবাদে কলারোয়ায় যুবদল নেতার সংবাদ সম্মেলন

ফেসবুকে অপপ্রচারের প্রতিবাদে শনিবার কলারোয়া প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করেছেন হেলাতলা ইউনিয়ন যুবদলেরবিস্তারিত পড়ুন

  • শার্শা থেকে কলারোয়া সীমান্তে মাদক নেটওয়ার্কের বিস্তার, আলোচনায় আমজাদ
  • কলারোয়ায় জামায়াতের লিডারশিপ ট্রেনিং প্রোগ্রাম অনুষ্ঠিত
  • কলারোয়ার কেঁড়াগাছি ফুটবল টুর্নামেন্টে মুকুন্দপুর চ্যাম্পিয়ন
  • কলারোয়ায় সোনালী আঁশের পাশাপাশি পাটকাঠিতে বাড়তি আয়ের স্বপ্ন কৃষকের
  • কলারোয়ায় এবার সাদা তিলের তৈরি দুর্গা প্রতিমা
  • কলারোয়ায় মাধ্যমিক শিক্ষক সমিতির কমিটি গঠনে সার্চ কমিটির সভা
  • কলারোয়া বেত্রবতী হাইস্কুলে বাল্যবিবাহ প্রতিরোধ কমিটির সভা
  • কলারোয়ায় দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা
  • কলারোয়ার হিজলদী হাইস্কুল অ্যালামনাই অ্যাসোসিয়েশনের কমিটি গঠন
  • কলারোয়ায় মাদকবিরোধী অভিযানে ৫ জনের কারাদণ্ড
  • কলারোয়ায় হুতিদের আগ্রাসনের প্রতিবাদে মানববন্ধন
  • কলারোয়ায় পুকুরের পানিতে ডুবে ভাই-বোনের মৃ/ত্যু