রবিবার, নভেম্বর ২২, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

কলারোয়া সড়ক পরিবহণ শ্রমিক ইউনিয়নের নব-নির্বাচিত নেতৃবৃন্দের শুভেচ্ছা বিনিময়

জাতীয় শ্রমিকলীগ, ট্রাক, কভারভ্যান, দাহ পদার্থ শ্রমিক ইউনিয়ন ও কলারোয়া থানা পুলিশের সাথে শুভেচ্ছা মতবিনিময় করেছে কলারোয়া উপজেলা সড়ক পরিবহণ শ্রমিক ইউনিয়নের নব-নির্বাচিত নেতৃবৃন্দ।

সোমবার (২৯মার্চ) সকালে কলারোয়া উপজেলা সড়ক পরিবহণ শ্রমিক ইউনিয়নের নব-নির্বাচিত নেতৃবৃন্দ জেলা জাতীয় শ্রমিকলীগের সভাপতি সাইফুল করিম সাবু, সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা এমএ খালেকের সাথে দেখা করেন।

একই সময় জেলা ট্রাক, কভারভ্যান, দাহ পদার্থ শ্রমিক ইউনিয়ন (বাকাল) সাধারণ সম্পাদক শাহাঙ্গির হোসেন শাহিন এর সাথে দেখা করে এক মতবিনিময় সভা করেন।

এরপর দুপুরের দিকে কলারোয়া উপজেলা সড়ক পরিবহণ শ্রমিক ইউনিয়নের নব-নির্বাচিত নেতৃবৃন্দ কলারোয়া থানার অফিসার ইনচার্জ মীর খায়রুল কবীরেব সাথে শুভেচ্ছা বিনিময় করেন।

এসময় সেখানে উপস্থিত ছিলেন কলারোয়া উপজেলা সড়ক পরিবহণ শ্রমিক ইউনিয়নের নব-নির্বাচিত সভাপতি সিরাজুল ইসলাম সিরাজ, সহ-সভাপতি অহিদুজ্জামান, শেখ আজাহারুল ইসলাম ছোট, সাধারণ সম্পাদক আব্দুর রহিম, যুগ্ম সাধারণ সম্পাদক মোক্তার হোসেন, সহ-সাধারণ সম্পাদক শরিফুল ইসলাম, লাল্টু হোসেন, সাংগঠনিক সম্পাদক রফিকুল ইসলাম কোষাধ্যক্ষ হাসান আলী, প্রচার সম্পাদক কামাল হোসেন, সড়ক সম্পাদক আলাউদ্দিন, দপ্তর সম্পাদক আবু মহিত ও নির্বাহী সদস্য আবদার আলী প্রমুখ।

একই রকম সংবাদ সমূহ

কলারোয়ায় অসময়ের বৃষ্টিতে ডুবেছে ধান

সাতক্ষীরায় আকভানের প্রভাবে কলারোয়া উপজেলায় অসময়ের বৃষ্টিতে চাষীদের ব্যাপক ক্ষতি হয়েছে। পানিতেবিস্তারিত পড়ুন

কলারোয়ায় বৃষ্টিতে ৪ হাজার হেক্টর জমির কাটা ধান পানির নিচে, ব্যাপক ফসলহানি

ঘূর্ণিঝড় ‘আদমান’-এর প্রভাবে সৃষ্ট নিম্নচাপ ও বৈরী আবহাওয়ায় টানা তিন দিনের বৃষ্টিতেবিস্তারিত পড়ুন

বৃষ্টিতে কলারোয়ায় জনজীবন স্থবির, আমন ধানসহ ফসলের ক্ষতির আশঙ্কা

কলারোয়ায় দুইদিনের বর্ষণে জনজীবন স্থবির হয়ে পড়েছে। বিরামহীন বৃষ্টিতে উপজেলার নিম্নাঞ্চল ওবিস্তারিত পড়ুন

  • কলারোয়ায় কিশোরীকে ধর্ষণের দায়ে যুবকের যাবজ্জীবন কারাদণ্ড
  • কলারোয়ায় কলেজ শিক্ষক সমিতির কমিটি গঠন; সভাপতি রেজাউল, সম্পাদক বকুল
  • কলারোয়ায় দলিল লেখক সমিতির উপদেষ্টা নূরুল ইসলামের স্মরণে আলোচনা ও দোয়ানুষ্ঠান
  • সাতক্ষীরায় জামায়াতের আট উপজেলা ও পৌর আমিরের শপথ গ্রহণ
  • কলারোয়ায় বিএনপির প্রতিবাদ মিছিল ও সমাবেশ
  • কলারোয়ায় বিশ্ব হাত ধোয়া দিবস–২০২৬ উদযাপন
  • কলারোয়ায় শিক্ষকের বদলি চেয়ে অভিভাবক-গ্রামবাসীর আবেদন : তদন্তের দাবি
  • কলারোয়ায় এসএসসি ও এইচএসসি পরীক্ষার্থীদের শিক্ষাবৃত্তি দিলো কপোতাক্ষ শিক্ষাবৃত্তি ফাউন্ডেশন
  • কলারোয়ায় স্কুলের পেছনে ময়লার ভাগাড়, স্বাস্থ্যঝুঁকিতে শিশুরা
  • কলারোয়া রিপোর্টার্স ক্লাবের নবনির্বাচিত কর্মকর্তাদের শপথ গ্রহন ও পরিচিতি
  • কলারোয়া ডায়াবেটিস হাসপাতালের উদ্যেগে “বিশ্ব ডায়াবেটিস দিবস পালিত”
  • কলারোয়ায় খেজুর রস সংগ্রহে ব্যস্ত সময় পার করছে গাছিরা