মঙ্গলবার, সেপ্টেম্বর ১, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

কলারোয়ার চন্দনপুর দাখিল ও হাফিজিয়া মাদ্রাসায় ক্ষুদে শিক্ষার্থীদের নিয়ে ইফতার

কলারোয়ার চন্দনপুর দাখিল ও হাফিজিয়া মাদ্রাসার কোরআন অধ্যায়নরত ক্ষুদে শিক্ষার্থীদের নিয়ে ইফতার মাহফিল ও দোয়ানুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

রবিবার (২মে) ১৯ রমজান চন্দনপুর দাখিল মাদাসা প্রাঙ্গনে অতিসম্প্রতি প্রতিষ্ঠিত হাফিজিয়া মাদরাসার ৭০জন কোমলমতি ক্ষুদে শিক্ষার্থীদের নিয়ে ওই ইফতার অনুষ্ঠিত হয়। ইতোমধ্যে সেখানে ১২জন শিক্ষার্থী পবিত্র কোরআন মজিদ মুখস্তরত রয়েছেন। বাকীরাও হাফেজ হওয়ার লক্ষ্যে কোরআন অধ্যায়নের পথে। শিক্ষার্থীদের পাশাপাশি মাদ্রাসা কমিটি, মসজিদ কমিটির নেতৃবৃন্দ ও সুধিজনেরা উপস্থিত ছিলেন।

চন্দনপুর গ্রামের ৫টি জামে মসজিদের সভাপতি ও সেক্রেটারিসহ মাদরাসা কর্তৃপক্ষ ওই ইফতারের আয়োজন করেন।

দোয়ানুষ্ঠানে করোনা ভাইরাস থেকে পরিত্রাণের জন্য আল্লাহর কাছে ফরিয়াদ জানানো হয়। একই সাথে দেশ ও মুসলিম উম্মার শান্তি কামনা করা হয়।

ইফতারপূর্ব সংক্ষিপ্ত আলোচনায় প্রধান অতিথি ছিলেন চন্দনপুর দাখিল মাদরাসা ও হাফিজিয়া মাদরাসার সভাপতি এবং কলারোয়া সরকারি কলেজের অবসরপ্রাপ্ত অধ্যক্ষ প্রফেসর আবু নসর।

অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন বিশিষ্ট ইসলামী বক্তা, লেখক ও গবেষক মাওলানা জিয়াউল ইসলাম যুক্তিবাদী, দাখিল মাদ্রাসার সুপার মাওলানা মাসুম বিল্যাহ, হাফিজিয়া মাদ্রাসার সেক্রেটারি আলহাজ্ব বায়েজিদ হোসেন, অবসরপ্রাপ্ত শিক্ষক আলহাজ্ব নজরুল ইসলাম, চন্দনপুর ইউনাইটেড কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ রুস্তম আলী, সাবেক ইউপি সদস্য সাইদুর রহমান, শার্শার বাইকোলা মাদ্রাসার সুপার মাওলানা নাজমুল হুদা, চন্দনপুর হাফিজিয়া মাদ্রাসার প্রধান শিক্ষক হাফেজ আবু সাঈদ, চন্দনপুর হাইস্কুলের শিক্ষক মাওলানা আমিনুল ইসলাম, মাওলানা আলাউদ্দীন প্রমুখ।

সেসময় মাওলানা জিয়াউল ইসলাম যুক্তিবাদী হাফেজ শিক্ষার্থীদের পরিধানের জন্য ছিটকাপড় প্রদান করেন।

একই রকম সংবাদ সমূহ

কলারোয়ার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে গাছের চারা বিতরণ ও রোপণ

পরিবেশের ভারসাম্য রক্ষায় কলারোয়া উপজেলার কেরালকাতা ইউনিয়নে গাছের চারা বিতরণ ও রোপনবিস্তারিত পড়ুন

ভাষা সৈনিক ও শিক্ষক নেতা শেখ আমানুল্লাহ’র মৃত্যু বার্ষিকীতে স্মরণসভা ও দোয়া

৩১ আগস্ট কলারোয়ায় ভাষা সৈনিক, মুক্তিযুদ্ধের সংগঠক, বাংলাদেশ শিক্ষক সমিতি ফেডারেশনের চেয়ারম্যানবিস্তারিত পড়ুন

কলারোয়ায় বাঁশের ভাসমান সাঁকোয় নদী পারাপার, টেকসই সেতু নির্মাণের দাবি

সাতক্ষীরার কলারোয়া উপজেলার কোঠাবাড়ি-রায়টাসহ চার ইউনিয়নের মানুষের যাতায়াতের একমাত্র মাধ্যম বেত্রবতী নদীরবিস্তারিত পড়ুন

  • কলারোয়ায় মাদক ব্যবসায়ীকে ভ্রাম্যমান আদালতে ৬ মাসের কারাদন্ড
  • কলারোয়ায় বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে এক সন্তানের জননীর অবস্থান
  • কলারোয়ায় ‘মা’-ই শ্রেষ্ঠ শিক্ষক শীর্ষক সেমিনার
  • কলারোয়ায় ২৫ পিস ইয়াবাসহ আটক ১
  • কলারোয়ায় যুব জামায়াতের ১৪ দলীয় ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন
  • দৃষ্টিপাত সম্পাদক জি.এম নূর ইসলামের মৃত্যুতে কলারোয়া প্রেসক্লাব নেতৃবৃন্দের শোক
  • কলারোয়ায় মোয়াজ্জেম চেয়ারম্যানের বড় ভাই শাহাদাৎ হোসেনের ইন্তেকাল
  • কলারোয়ায় ইয়াবাসহ মাদক কারবারি আটক
  • দৈনিক দৃষ্টিপাত সম্পাদক জিএম নূর ইসলামের মৃত্যুতে কলারোয়া রিপোর্টার্স ক্লাবের শোক
  • কলারোয়া পৌরসভায় শিক্ষকদের নিয়ে পানির দায়িত্বশীল ব্যবহার বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত
  • কলারোয়ায় গ্রাম আদালত ব্যবস্থাপনা কমিটির ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত
  • কলারোয়া থানার নবাগত ওসির সাথে রিপোর্টার্স ক্লাবের নেতৃবৃন্দের মতবিনিময়