মঙ্গলবার, অক্টোবর ১৩, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

কলারোয়ার নবাগত ইউএনও রুলী বিশ্বাসের মতবিনিময় সভা

কলারোয়ার নবাগত উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) রুলী বিশ্বাস উপজেলার সকল দপ্তরের প্রধানদের সাথে মতবিনিময় সভা করেছেন।

সোমবার (৯মে) দুপুরে উপজেলা অডিটোরিয়ামে ওই সভা অনুষ্ঠিত হয়।

সভায় উপস্থিত ছিলেন উপজেলা প্রাণী সম্পদ অফিসার ডাক্তার ড.অমল কুমার সরকার, উপজেলা প্রকৌশলী নাজিমুল হক, সিনিয়র মৎস্য অফিসার রবীন্দ্রনাথ মন্ডল, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা সুলতানা জাহান, থানার পরিদর্শক (তদন্ত) হাফিজুর রহমান, সহকারী প্রোগ্রামার মোতাহার হোসেন, মহিলা বিষয়ক কর্মকর্তা নুরুন্নাহার আক্তারসহ সকল দপ্তরের প্রধানগন।
মতবিনিময়কালে সংক্ষিপ্ত বক্তব্যে নবাগত ইউএনও রুলী বিশ্বাস বলেন- ‘আজ আমার কলারোয়া উপজেলার প্রথম কার্যদিবস। কলারোয়াতে যোগদান করতে পেরে আমি নিজেকে ধন্য মনে করছি। উপজেলার সকল কর্মকান্ড সঠিক ও সুন্দর ভাবে পরিচালনা করার জন্য আপনাদের সকল দপ্তরের সহযোগিতা কামনা করছি।’

তিনি আরো বলেন- ‘আমার পাশে আপনারা থাকবেন, আপনাদের পাশে আমি থাকবো।’

সভা সঞ্চালনা করেন উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ রফিকুল ইসলাম।

একই রকম সংবাদ সমূহ

কলারোয়ায় সুপেয় পানির পয়েন্ট উদ্বোধন ও ডিজিটাল পানির বিলিং বিষয়ে প্রশিক্ষণ অনুষ্ঠিত”

দি কোকা-কোলা ফাউন্ডেশন (The Coca-Cola Foundation—TCCF)-এর অর্থায়নে, ওয়াটার অ্যান্ড স্যানিটেশন ফর আরবানবিস্তারিত পড়ুন

কলারোয়ায় যুবদলের সাবেক সভাপতি আব্দুল কাদের বাচ্চুর সংবাদ সম্মেলন

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া কয়েকটি ঘটনার প্রেক্ষিতে সংবাদ সম্মেলন করেছেন কলারোয়া উপজেলাবিস্তারিত পড়ুন

ফেসবুকে অপপ্রচারের প্রতিবাদে কলারোয়ায় যুবদল নেতার সংবাদ সম্মেলন

ফেসবুকে অপপ্রচারের প্রতিবাদে শনিবার কলারোয়া প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করেছেন হেলাতলা ইউনিয়ন যুবদলেরবিস্তারিত পড়ুন

  • শার্শা থেকে কলারোয়া সীমান্তে মাদক নেটওয়ার্কের বিস্তার, আলোচনায় আমজাদ
  • কলারোয়ায় জামায়াতের লিডারশিপ ট্রেনিং প্রোগ্রাম অনুষ্ঠিত
  • কলারোয়ার কেঁড়াগাছি ফুটবল টুর্নামেন্টে মুকুন্দপুর চ্যাম্পিয়ন
  • কলারোয়ায় সোনালী আঁশের পাশাপাশি পাটকাঠিতে বাড়তি আয়ের স্বপ্ন কৃষকের
  • কলারোয়ায় এবার সাদা তিলের তৈরি দুর্গা প্রতিমা
  • কলারোয়ায় মাধ্যমিক শিক্ষক সমিতির কমিটি গঠনে সার্চ কমিটির সভা
  • কলারোয়া বেত্রবতী হাইস্কুলে বাল্যবিবাহ প্রতিরোধ কমিটির সভা
  • কলারোয়ায় দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা
  • কলারোয়ার হিজলদী হাইস্কুল অ্যালামনাই অ্যাসোসিয়েশনের কমিটি গঠন
  • কলারোয়ায় মাদকবিরোধী অভিযানে ৫ জনের কারাদণ্ড
  • কলারোয়ায় হুতিদের আগ্রাসনের প্রতিবাদে মানববন্ধন
  • কলারোয়ায় পুকুরের পানিতে ডুবে ভাই-বোনের মৃ/ত্যু