বুধবার, জুলাই ১৫, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

কলারোয়ার লাঙ্গলঝাড়া দাখিল মাদ্রাসার নতুন সভাপতি প্রফেসর আবু নসর

সাতক্ষীরার কলারোয়ার লাঙ্গলঝাড়া আদর্শ দাখিল মাদ্রাসার সভাপতি মনোনয়নসহ এডহক কমিটির অনুমোদন দিয়েছে বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ড।
কলারোয়া সরকারি কলেজের অবসরপ্রাপ্ত অধ্যক্ষ আলহাজ্ব প্রফেসর মো. আবু নসরকে সভাপতি করে ওই কমিটির অনুমোদন দেয়া হয়েছে।

রবিবার (৩০ জানুয়ারী) বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ড, ঢাকার চেয়ারম্যনের নির্দেশক্রমে রেজিস্ট্রার স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ তথ্য জানা গেছে।

নতুন সভাপতি প্রফেসর মো. আবু নসর সহ ৪ সদস্য বিশিষ্ট কমিটির অন্য সদস্যরা হলেন সদস্য সচিব পদাধিকার বলে মাদ্রাসা সুপার মাওলানা আবুল খায়ের, অভিভাবক সদস্য মো. আব্দুল হান্নান ও সাধারণ শিক্ষক সদস্য আসমা খাতুন।

বামাশিবো/প্রশা/২৩১২২১১৮৭০৭১/৫৮১১৯/নথি-১৮ নং স্মারকের প্রজ্ঞাপনে বলা হয়েছে- ‘বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ড, ঢাকার গভর্নিং বডি ও ম্যানেজিং কমিটি প্রবিধানমালা ২০০৯-এর ৩৯ প্রবিধান অনুসারে সাতক্ষীরা জেলার কলারোয়া উপজেলার লাঙ্গলঝাড়া আদর্শ দাখিল মাদ্রাসা পরিচালনার জন্য উল্লেখিত সদস্যদের সমন্বয়ে পত্র ইস্যুর তারিখ থেকে ৬ মাসের জন্য সভাপতি মনোনয়নসহ এডহক কমিটি অনুমোদন দেয়া হলো।’
প্রজ্ঞাপনের অনুলিপি সংশ্লিষ্ট বিভিন্ন দপ্তর ও ব্যক্তির কাছে প্রেরণ করা হয়েছে বলে চিঠিতে বলা হয়েছে।

এদিকে, নতুন পরিচালনা কমিটিকে স্বাগত ও অভিনন্দন জানিয়ে লাঙ্গলঝাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অধ্যাপক এমএ কালাম জানান, ‘শিক্ষার গুনগত মানোন্নয়নে মাদ্রাসার যেকোন প্রয়োজনে বিগত দিনের মতো আগামিতেও সব সময় পাশের থাকার চেষ্টা করবো। ধর্মীয়, নৈতিক ও বাস্তবিক শিক্ষার প্রসারে শিক্ষক-শিক্ষার্থী ও এলাকার সাধারণ জনগণের সহায়তায় লাঙ্গলঝাড়া আদর্শ দাখিল মাদ্রাসাটি উত্তোরত্তর উন্নতি করবে বলে আশা করি।’

প্রফেসর মো. আবু নসর

একই রকম সংবাদ সমূহ

কলারোয়ায় ইয়াবা ও গাঁজাসহ দম্পতি গ্রেপ্তার

কলারোয়ায় পুলিশের মাদকবিরোধী বিশেষ অভিযানে ১০০ পিস ইয়াবা ট্যাবলেট ও ৫০ গ্রামবিস্তারিত পড়ুন

সোনাবাড়ীয়া একাডেমিক নলেজ থেকে বৃত্তি প্রাপ্ত ৪ শিক্ষার্থীকে সংবর্ধনা

কলারোয়ার সোনাবাড়ীয়া একাডেমিক নলেজ কোচিং থেকে প্রাথমিকে বৃত্তিপ্রাপ্ত ৪ শিক্ষার্থীকে সংবর্ধনা দেওয়াবিস্তারিত পড়ুন

কলারোয়ায় টানা বৃষ্টিতে ১২ হাজার হেক্টর জমির বীজতলা নষ্ট, দিশেহারা কৃষক

গত বৃহস্পতিবার রাতের টানা ভারী বর্ষণে সাতক্ষীরার কলারোয়া উপজেলার বিস্তীর্ণ এলাকার কৃষিজমিবিস্তারিত পড়ুন

  • নতুন পানিতে দেশি মাছ ধরার উৎসব, রাজগঞ্জের খাল-বিলে মাছ শিকারে মানুষের ঢল
  • কলারোয়ায় জামায়াতের দিনব্যাপী মহিলা শিক্ষা শিবির অনুষ্ঠিত
  • কলারোয়ায় কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্টের প্রস্তুতি সভা
  • কলারোয়ায় জাতীয় পল্লী উন্নয়ন দিবস উদযাপিত
  • কলারোয়া উপজেলার বিভিন্ন দপ্তর পরিদর্শনে এমপি অধ্যক্ষ ইজ্জত উল্লাহ
  • কলারোয়া পৌরসভা : দুই পাশে উন্নত সড়ক, মাঝখানে ৪০০ মিটারের দুর্ভোগ
  • কলারোয়ার চন্দনপুর ঘোড়া দৌড় প্রতিযোগিতা থেকে মোটরসাইকেল চুরি
  • কলারোয়ায় ভ্রাম্যমান আদালতে দুই হোটেল মালিককে জরিমানা
  • কলারোয়ার সেই অন্ধ ঘোড়ার দেখভাল করা কলেজছাত্রের পাশে তারেক রহমান
  • সাতক্ষীরা জেলা পরিষদ প্রশাসক হাবিবকে জনতা ব্যাংকারদের ফুলেল শুভেচ্ছা
  • কলারোয়া আলিয়া মাদ্রাসায় আলিম পরীক্ষার্থীদের বিদায় ও দোয়ানুষ্ঠান
  • যুব ও তরুণদের ক্রীড়ামুখী করতে হবে : সাতক্ষীরা জেলা পরিষদ প্রশাসক হাবিব