বুধবার, নভেম্বর ৪, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

কলারোয়ার সিংগার ৪সহ বিভিন্ন হাইস্কুলের কয়েক শিক্ষার্থীর এসএসসি’তে বৃত্তি লাভ

কলারোয়ায় বিএসএইচ সিংগা মাধ্যমিক বিদ্যালয়ের ৪ শিক্ষার্থী এসএসসি’তে বৃত্তি লাভ করেছে।

যশোর শিক্ষা বোর্ডের এসএসসি’তে বৃত্তির প্রকাশিত ফলাফলে জানা যায়, সিংগা হাইস্কুলের বিজ্ঞান বিভাগে এ প্লাস প্রাপ্ত মোস্তাফিজুর রহমান বাঁধন, অমিত হাসান তৃপ্তি, বানিজ্য বিভাগের তৌহিদুর রহমান বাপ্পি ও রাকিবুল ইসলাম সাধারণ গ্রেডে বৃত্তি লাভ করেছে।

স্কুলের প্রধান শিক্ষক হরি সাধন ঘোষ জানান, বৃত্তিপ্রাপ্তসহ সকল শিক্ষার্থীরা উচ্চ শিক্ষায় শিক্ষিত হয়ে দেশ ও জাতির অগ্রগতি সাধনে অগ্রনী ভূমিকা পালন করবে এই আশাবাদ ব্যক্ত করে সকলের মঙ্গল কামনা করেন।

এদিকে, কলারোয়া সরকারি পাইলট হাইস্কুলের মানবিক বিভাগে এসএসসি’তে গোল্ডেন এ প্লাস প্রাপ্ত মেধাবী ছাত্র যুদ্ধাকালিন মুক্তিযোদ্ধা কমান্ডার মোসলেম উদ্দীনের পৌত্র ও গার্লস হাইস্কুলের প্রধান শিক্ষক বদরুজ্জামান বিপ্লবের একমাত্র পুত্র নাফিউজ্জামান স্বাধীন যশোর বোর্ডের সম্প্রতি বৃত্তির ফলাফলে মানবিক বিভাগের ট্যালেন্টপুলে বৃত্তিপ্রাপ্ত হয়ে মেধা তালিকায় প্রথম স্থান দখল করে যশোর বোর্ডে শীর্ষে রয়েছেন বলে জানা যায়।

এ ছাড়া কলারোয়া সরকারি পাইলট হাইস্কুল, কলারোয়া গার্লস পাইলট হাইস্কুল, সোনাবাড়িয়া সম্মিলিত মাধ্যমিক বিদ্যালয়, মুরারীকাটি মাধ্যমিক বিদ্যালয়, কাজীরহাট হাইস্কুল, চন্দনপুর হাইস্কুল, দমদম হাইস্কুলসহ বিভিন্ন স্কুল থেকে এক বা একাধিক সংখ্যক শিক্ষার্থীরা বিভিন্ন গ্রেডে বৃত্তিপ্রাপ্ত হয়েছেন বলে জানা গেছে।

একই রকম সংবাদ সমূহ

কলারোয়ার বিভিন্ন সড়কের উন্নয়নকাজ পরিদর্শনে এমপি ইজ্জত উল্লাহ

নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নে সাতক্ষীরা-১ (তালা-কলারোয়া) আসনের কলারোয়া উপজেলার বিভিন্ন এলাকায় চলমান সড়কবিস্তারিত পড়ুন

কলারোয়ায় পাটগুদামে আগুন, পুড়লো ৬৫লাখ টাকার পাট

সাতক্ষীরার কলারোয়ায় একটি পাটের গুদামে ভয়াবহ অগ্নিকাণ্ডে প্রায় ৬৫ লক্ষ টাকার ক্ষতিবিস্তারিত পড়ুন

কলারোয়ার সাবেক পৌর মেয়র আখতারুলের বিরুদ্ধে ইটভাটা দখলের অভিযোগ মিথ্যা ও বানোয়াট

সাতক্ষীরা জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ও কলারোয়া পৌরসভার সাবেক মেয়র গাজী আখতারুলবিস্তারিত পড়ুন

  • সাতক্ষীরা ও কলারোয়া সীমান্তে বিজিবির অভিযানে ইয়াবাসহ কিশোর আটক
  • কলারোয়ার কেঁড়াগাছি-কাকডাঙ্গা ছাফেদের মোড় সড়কের সংস্কার কাজ শুরু, স্বস্তির অপেক্ষায় এলাকাবাসী
  • কলারোয়া বাজারে ডেঙ্গু সচেতনতায় ইউএনও’র প্রচারাভিযান
  • রাস্তার মধ্যে পণ্য রাখায় কলারোয়ায় ৯জন দোকানীকে জরিমানা
  • কলারোয়ায় দোকান ভাংচুর ও মারপিটের অভিযোগে সংবাদ সম্মেলন
  • সাতক্ষীরা সীমান্তে ২০ লাখ টাকার চোরাচালানি পণ্যসহ আটক ১
  • ২৮ অক্টোবরের রক্তের চেতনা দলীয়করণের জন্য নয় : এমপি ইজ্জত উল্লাহ
  • কলারোয়ায় কিশোরী ও অভিভাবক সচেতনতামূলক প্রশিক্ষণ
  • সাতক্ষীরা ও কলারোয়া সীমান্তে সাড়ে ৭ লাখ টাকার চোরাচালানি পণ্য জব্দ
  • কলারোয়ার কেঁড়াগাছি ইউনিয়নের মধ্যবর্তী স্থানে মিনি স্টেডিয়াম নির্মাণের দাবিতে মানববন্ধন
  • কারিগরি প্রশিক্ষণের লক্ষ্যে কলারোয়ায় যুব ও ওস্তাদের পরিচিতি সভা অনুষ্ঠিত
  • কলারোয়া জলাবদ্ধ-পতিত জমিতে শোভা পাচ্ছে পানিফল, ফিরছে কৃষকের সুদিন