মঙ্গলবার, অক্টোবর ১৩, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

কলারোয়ার সোনাবাড়ীয়ায় স্বপ্নচূড়া’র উদ্যোগে ঐহিত্যবাহী হা-ডু-ডু খেলা

‍‍‍”যদি সুস্থ সবল জীবন চাও, মাদক ছেড়ে খেলতে যাও” এই শ্লোগানকে সামনে রেখে কলারোয়ার সোনাবাড়ীয়ায় অনুষ্ঠিত হলো গ্রাম বাংলার ঐহিত্যবাহী হা-ডু-ডু খেলা। শুক্রবার সন্ধ্যার পর উপজেলার উত্তর সোনাবাড়ীয়া প্রাইমারী স্কুল মাঠে খেলাটির আয়োজন করে স্বপ্নচূড়া সমাজকল্যাণ সংস্থা নামে একটি স্বেচ্ছাসেবী প্রতিষ্ঠান।

স্বপ্নচূড়া সমাজকল্যাণ সংস্থার প্রতিষ্ঠাতা সভাপতি মো. মিজানুর রহমানের সভাপতিত্বে রাত ৯টায় আনুষ্ঠানিকভাবে খেলাটি উদ্বোধন করেন- কলারোয়া সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ আলহাজ্ব প্রফেসর মোঃ আবু নসর। এসময় উপস্থিত ছিলেন- স্থানীয় ইউপি চেয়ারম্যান বেনজির হোসেন হেলাল, ইউপি সদস্য সাদ্দাম হোসেন, ইউপি সদস্যা রহিমা খাতুন। এছাড়াও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিগণ উপস্থিত ছিলেন। পরবর্তীতে খেলাটি উপভোগ করতে উপস্থিত হন কলারোয়া থানার সেকেন্ড অফিসার জসিম উদ্দীন, কয়লা ইউপি চেয়ারম্যান সোহেল রানা।

গ্রাম বাংলার ঐহিত্যবাহী এই খেলাটি উপভোগ করতে গভীর রাত পর্যন্ত দর্শকদের ছিল উপচেপড়া ভিড়। বিশেষ করে নারীদের ভিড় ছিল চোখে পড়ার মতো। খেলায় বিজয়ী দলের জন্য ছিল- প্রথম পুরস্কার ১টি ছাগল এবং দ্বিতীয় পুরস্কার ২টি রাজহাঁস।

ইউনিয়নের ওয়ার্ডভিত্তিক ৮ দলীয় এই হা-ডু-ডু খেলায় বিজয়ী হয়ে প্রথম পুরস্কার অর্জন করেন- বড়লী হা-ডু-ডু দল।

খেলাটির সম্প্রচার সহযোগী হিসেবে ছিল অনলাইন নিউজপোর্টাল কলারোয়া নিউজ ডটকম।

একই রকম সংবাদ সমূহ

কলারোয়ায় সুপেয় পানির পয়েন্ট উদ্বোধন ও ডিজিটাল পানির বিলিং বিষয়ে প্রশিক্ষণ অনুষ্ঠিত”

দি কোকা-কোলা ফাউন্ডেশন (The Coca-Cola Foundation—TCCF)-এর অর্থায়নে, ওয়াটার অ্যান্ড স্যানিটেশন ফর আরবানবিস্তারিত পড়ুন

কলারোয়ায় যুবদলের সাবেক সভাপতি আব্দুল কাদের বাচ্চুর সংবাদ সম্মেলন

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া কয়েকটি ঘটনার প্রেক্ষিতে সংবাদ সম্মেলন করেছেন কলারোয়া উপজেলাবিস্তারিত পড়ুন

ফেসবুকে অপপ্রচারের প্রতিবাদে কলারোয়ায় যুবদল নেতার সংবাদ সম্মেলন

ফেসবুকে অপপ্রচারের প্রতিবাদে শনিবার কলারোয়া প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করেছেন হেলাতলা ইউনিয়ন যুবদলেরবিস্তারিত পড়ুন

  • শার্শা থেকে কলারোয়া সীমান্তে মাদক নেটওয়ার্কের বিস্তার, আলোচনায় আমজাদ
  • কলারোয়ায় জামায়াতের লিডারশিপ ট্রেনিং প্রোগ্রাম অনুষ্ঠিত
  • কলারোয়ার কেঁড়াগাছি ফুটবল টুর্নামেন্টে মুকুন্দপুর চ্যাম্পিয়ন
  • কলারোয়ায় সোনালী আঁশের পাশাপাশি পাটকাঠিতে বাড়তি আয়ের স্বপ্ন কৃষকের
  • কলারোয়ায় এবার সাদা তিলের তৈরি দুর্গা প্রতিমা
  • কলারোয়ায় মাধ্যমিক শিক্ষক সমিতির কমিটি গঠনে সার্চ কমিটির সভা
  • কলারোয়া বেত্রবতী হাইস্কুলে বাল্যবিবাহ প্রতিরোধ কমিটির সভা
  • কলারোয়ায় দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা
  • কলারোয়ার হিজলদী হাইস্কুল অ্যালামনাই অ্যাসোসিয়েশনের কমিটি গঠন
  • কলারোয়ায় মাদকবিরোধী অভিযানে ৫ জনের কারাদণ্ড
  • কলারোয়ায় হুতিদের আগ্রাসনের প্রতিবাদে মানববন্ধন
  • কলারোয়ায় পুকুরের পানিতে ডুবে ভাই-বোনের মৃ/ত্যু