মঙ্গলবার, অক্টোবর ১৩, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

কলারোয়ায় আউট অব চিলড্রেন এডুকেশন প্রোগ্রামের অবহিতকরণ কর্মমালা

সাতক্ষীরার কলারোয়ায় উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরো প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রনালনের সহযোগিতায় আউট অব চিলড্রেন এডুকেশন প্রোগ্রাম (পিইডিপি-৪) এর আওতায় “সেকেন্ড চান্সে শিক্ষাদান শেখ হাসিনার অবদান ” এই শ্লোগানকে সামনে রেখে এক অবহিতকরণ কর্মশালার সিডিউল অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (১৬ ফেব্রুয়ারী) সকাল থেকে দুপুর পর্যন্ত কলারোয়া উপজেলা পরিষদ মিলনায়তনে সাতক্ষীরা উন্নয়ন সংস্থা (সাস) এর বাস্তবায়নে ও বাস্তবায়ন সহযোগি সংস্থা কলারোয়া উন্নয়ন পরিষদের (উপ) আয়োজনে এ অবহিতকরণ কর্মশালা অনুষ্ঠিত হয়।

কলারোয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মৌসুমী জেরীন কান্তার সভাপতিত্বে এ কর্মশালায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কলারোয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান আমিনুল ইসলাম লাল্টু। এর আগে কর্মশালার শুরুতে পবিত্র কোরআন থেকে তেলোয়াত করেন ইবাদুল ইসলাম ও গীতা পাঠ করেন মনিশংকর হালদার। এছাড়া জাতীয় সংগীতও পরিবেশন করা হয়।

স্বাগত বক্তব্য রাখেন উন্নয়ন পরিষদের নির্বাহী পরিচালক আব্দুস সালাম। পরে প্রোগ্রামের কার্যক্রম উপস্থাপন করেন উশিব্যু খুলনার সহকারী পরিচালক হিরামন কুমার বিশ্বাস।

তিনি জানান,কলারোয়া উপজেলায় এ সংস্থার আওতায় ৭০টি প্রতিষ্ঠান করা হবে। কর্মশালায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন কলারোয়া উপজেলার সহকারী কমিশণার (ভুমি) আক্তার হোসেন, ভাইস চেয়ারম্যান শাহানাজ নাজনীন খুকু, কলারোয়া প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শেখ মোসলেম আহম্মেদ, সহকারী অধ্যাপক সাংবাদিক কে এম আনিছুর রহমান, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা নুরুন নাহার, যুব উন্নয়ন কর্মকর্তা ইসমত আরা, উপজেলা সহকারী প্রাথমিকা শিক্ষা কর্মকর্তা সন্দীপ রায়, উপজেলা সহকারী প্রোগ্রামার মোতাহার হোসেন, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের একাডেমিক সুপারভাইজার তাপস কুমার, গণ মৈত্রীর পরিচালক মেহেদী হাসান, সাংবাদিক ফিরোজ জোয়ার্দ্দার প্রমুখ।

একই রকম সংবাদ সমূহ

কলারোয়ায় সুপেয় পানির পয়েন্ট উদ্বোধন ও ডিজিটাল পানির বিলিং বিষয়ে প্রশিক্ষণ অনুষ্ঠিত”

দি কোকা-কোলা ফাউন্ডেশন (The Coca-Cola Foundation—TCCF)-এর অর্থায়নে, ওয়াটার অ্যান্ড স্যানিটেশন ফর আরবানবিস্তারিত পড়ুন

কলারোয়ায় যুবদলের সাবেক সভাপতি আব্দুল কাদের বাচ্চুর সংবাদ সম্মেলন

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া কয়েকটি ঘটনার প্রেক্ষিতে সংবাদ সম্মেলন করেছেন কলারোয়া উপজেলাবিস্তারিত পড়ুন

ফেসবুকে অপপ্রচারের প্রতিবাদে কলারোয়ায় যুবদল নেতার সংবাদ সম্মেলন

ফেসবুকে অপপ্রচারের প্রতিবাদে শনিবার কলারোয়া প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করেছেন হেলাতলা ইউনিয়ন যুবদলেরবিস্তারিত পড়ুন

  • শার্শা থেকে কলারোয়া সীমান্তে মাদক নেটওয়ার্কের বিস্তার, আলোচনায় আমজাদ
  • কলারোয়ায় জামায়াতের লিডারশিপ ট্রেনিং প্রোগ্রাম অনুষ্ঠিত
  • কলারোয়ার কেঁড়াগাছি ফুটবল টুর্নামেন্টে মুকুন্দপুর চ্যাম্পিয়ন
  • কলারোয়ায় সোনালী আঁশের পাশাপাশি পাটকাঠিতে বাড়তি আয়ের স্বপ্ন কৃষকের
  • কলারোয়ায় এবার সাদা তিলের তৈরি দুর্গা প্রতিমা
  • কলারোয়ায় মাধ্যমিক শিক্ষক সমিতির কমিটি গঠনে সার্চ কমিটির সভা
  • কলারোয়া বেত্রবতী হাইস্কুলে বাল্যবিবাহ প্রতিরোধ কমিটির সভা
  • কলারোয়ায় দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা
  • কলারোয়ার হিজলদী হাইস্কুল অ্যালামনাই অ্যাসোসিয়েশনের কমিটি গঠন
  • কলারোয়ায় মাদকবিরোধী অভিযানে ৫ জনের কারাদণ্ড
  • কলারোয়ায় হুতিদের আগ্রাসনের প্রতিবাদে মানববন্ধন
  • কলারোয়ায় পুকুরের পানিতে ডুবে ভাই-বোনের মৃ/ত্যু