সোমবার, নভেম্বর ২৩, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

আরো খবর

কলারোয়ায় আন্তর্জাতিক শান্তি দিবসে ফটোগ্রাফি প্রতিযোগিতার পুরস্কার বিতরণ

সবে মিলি এক সাথে সৌহার্দ ও শান্তির পথে- এই প্রতিপাদ্যকে সামনে রেখে কলারোয়ায় আন্তর্জাতিক শান্তি দিবসে ফটোগ্রাফি প্রতিযোগিতায় পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (২৮ সেপ্টেম্বর) সোমবার সকালে উপজেলা পরিষদ হলরুমে ওই পুরস্কার বিতরণী অনুষ্ঠানে উপজেলা নির্বাহী অফিসার মৌসুমি জেরিন কান্তার সভাপতিত্বে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আকতার হোসেন, উপজেলা যুব উন্নয়ন অফিসার এসমতারা, সাংবাদিক জুলফিকার আলী, উপজেলা আনসার ভিডিপি কর্মকর্তা (ভারপ্রাপ্ত) এইচএম ইশার আলী, পিস কনসোর্টিয়াম বিডির ডাটা এন্ড মনিটরিং অফিসার মঈন উদ্দীন আহম্মেদ, ফিল্ড অফিসার আল আমিন প্রমুখ।

উল্লেখ্য-২১ সেপ্টেম্বর উপজেলার সাইকেল র‍্যালী পক্ষকাল ব্যাপি প্রচার অভিযান শুরু হয়। অনলাইন ফটো গ্রাফী প্রতিযোগিতায় ২৪জন শিক্ষার্থী অংশ নেন। এর মধ্যে থেকে প্রথম ফটোগ্রাফী হিসাবে নির্বাচিত হন- ইমতিয়াজ হোসেন, দ্বিতীয় হন- মেহেরিমা আহম্মেদ মানহা। আন্তর্জাতিক শান্তি দিবসে ফটোগ্রাফি প্রাতযোগিতায় পুরস্কার বিতরণ করা হয়।

প্রধানমন্ত্রীর জন্মদিন উপলক্ষে মসজিদে দোয়া অনুষ্ঠান

প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৪তম জন্মদিন উপলক্ষে কলারোয়া উপজেলার ১২টি ইউনিয়নের মসজিদে কোরআনখানি, দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (২৮সেপ্টেম্বর) দুপুরে কলারোয়া উপজেলা ইসলামিক ফাউন্ডেশনের উদ্যোগে প্রধানমন্ত্রীর সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে দোয়া করা হয়।
কলারোয়া উপজেলার ইসলামিক ফাউন্ডেশনের সুপারভাইজার মাওলানা আসাদুল্লাহ বিষয়টি নিশ্চিত করেছেন।

চন্দনপুরে শ্রমিকলীগের সম্মেলন প্রস্তুতি কমিটির সভা

কলারোয়া উপজেলার চন্দনপুর ইউনিয়নে জাতীয় শ্রমিকলীগের কমিটি গঠন ও সম্মেলন প্রস্তুতি কমিটির এক সভা অনুষ্ঠিত হয়েছে।
রোববার বিকালে চন্দনপুর স্কুল মাঠে ও সভায় অনুষ্ঠিত হয়।
উপজেলা জাতীয় শ্রমিকলীগের সভাপতি আব্দুর রহিমের সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন ও বক্তব্য দেন-উপজেলা জাতীয় শ্রমিকলীগের সাধারণ সম্পাদক মনজুরুল ইসলাম মিঠু, বীর মুক্তিযোদ্ধা জাহাঙ্গীর হোসেন, ইউনিয়ন যুবলীগের সভাপতি ও ইউপি চেয়ারম্যান পদ প্রাথর্ী ডালিম হোসেন, ইউপি সদস্য ইউসুফ আলী, হিমেল, আব্দুল্লাহ আল মামুন, ইউনিয়ন শ্রমিকলীগের সোহাগ হোসেন, আব্দুল লতিফ, শাহাদাত হোসেন, হাসান আলী, নাসির হোসেন, নয়ন হোসেন, আবু সাঈদ, মেহেদী হাসান, শ্রী মন্টু, বিপ্লব বিশ্বাস, হালদার, পবিত্র কুন্ড, মহিবুল্লাহ, আবুল হোসেন, খায়রুল ইসলাম, আরিফ হোসেন, তরিকুল ইসলাম, কামাল হোসেন, সামাদ আলী, আবু বক্কার, বকুল, মুকুল হোসেন, কুদ্দুস আলী, কবিরুল ইসলাম, রফিকুল ইসলাম, মোজারুল ইসলাম, মজনু দালাল, আব্দুল্লাহ, নাজিম হোসেন, তোয়েব আলী ও আদম আলী প্রমুখ।
উল্লেখ্য-আগামী ২৭ডিসেম্বর-২০ তারিখে চন্দনপুর ইউনিয়ন জাতীয় শ্রমিকলীগের পূর্ণাঙ্গ কমিটি সম্মেলনের মাধ্যমে প্রকাশ করা হবে।

একই রকম সংবাদ সমূহ

কলারোয়ায় অসময়ের বৃষ্টিতে ডুবেছে ধান

সাতক্ষীরায় আকভানের প্রভাবে কলারোয়া উপজেলায় অসময়ের বৃষ্টিতে চাষীদের ব্যাপক ক্ষতি হয়েছে। পানিতেবিস্তারিত পড়ুন

কলারোয়ায় বৃষ্টিতে ৪ হাজার হেক্টর জমির কাটা ধান পানির নিচে, ব্যাপক ফসলহানি

ঘূর্ণিঝড় ‘আদমান’-এর প্রভাবে সৃষ্ট নিম্নচাপ ও বৈরী আবহাওয়ায় টানা তিন দিনের বৃষ্টিতেবিস্তারিত পড়ুন

বৃষ্টিতে কলারোয়ায় জনজীবন স্থবির, আমন ধানসহ ফসলের ক্ষতির আশঙ্কা

কলারোয়ায় দুইদিনের বর্ষণে জনজীবন স্থবির হয়ে পড়েছে। বিরামহীন বৃষ্টিতে উপজেলার নিম্নাঞ্চল ওবিস্তারিত পড়ুন

  • কলারোয়ায় কিশোরীকে ধর্ষণের দায়ে যুবকের যাবজ্জীবন কারাদণ্ড
  • কলারোয়ায় কলেজ শিক্ষক সমিতির কমিটি গঠন; সভাপতি রেজাউল, সম্পাদক বকুল
  • কলারোয়ায় দলিল লেখক সমিতির উপদেষ্টা নূরুল ইসলামের স্মরণে আলোচনা ও দোয়ানুষ্ঠান
  • সাতক্ষীরায় জামায়াতের আট উপজেলা ও পৌর আমিরের শপথ গ্রহণ
  • কলারোয়ায় বিএনপির প্রতিবাদ মিছিল ও সমাবেশ
  • কলারোয়ায় বিশ্ব হাত ধোয়া দিবস–২০২৬ উদযাপন
  • কলারোয়ায় শিক্ষকের বদলি চেয়ে অভিভাবক-গ্রামবাসীর আবেদন : তদন্তের দাবি
  • কলারোয়ায় এসএসসি ও এইচএসসি পরীক্ষার্থীদের শিক্ষাবৃত্তি দিলো কপোতাক্ষ শিক্ষাবৃত্তি ফাউন্ডেশন
  • কলারোয়ায় স্কুলের পেছনে ময়লার ভাগাড়, স্বাস্থ্যঝুঁকিতে শিশুরা
  • কলারোয়া রিপোর্টার্স ক্লাবের নবনির্বাচিত কর্মকর্তাদের শপথ গ্রহন ও পরিচিতি
  • কলারোয়া ডায়াবেটিস হাসপাতালের উদ্যেগে “বিশ্ব ডায়াবেটিস দিবস পালিত”
  • কলারোয়ায় খেজুর রস সংগ্রহে ব্যস্ত সময় পার করছে গাছিরা